এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বাংলাদেশের নদীতে থাকা জলজ পোকার দেহে মাইক্রোপ্লাস্টিকের প্রথম প্রমাণ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পরিবেশ > বাংলাদেশের নদীতে থাকা জলজ পোকার দেহে মাইক্রোপ্লাস্টিকের প্রথম প্রমাণ
পরিবেশবাংলাদেশ

বাংলাদেশের নদীতে থাকা জলজ পোকার দেহে মাইক্রোপ্লাস্টিকের প্রথম প্রমাণ

ধলেশ্বরী নদীর জলজ পতঙ্গের দেহে প্রথমবারের মতো মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। এটি প্রমাণ করে যে এসব পতঙ্গ নদীজুড়ে প্লাস্টিক দূষণের বাহক ও পরিবেশগত ঝুঁকির সূচক হিসেবে কাজ করছে। এই দূষণ খাদ্য শৃঙ্খল পেরিয়ে মানবদেহেও প্রবেশ করতে পারে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১১ মে, ২০২৫
হালনাগাদ: 22 মে, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
পানি পোকা (Diplonychus rusticus)-র দেহে প্রতি গ্রামে প্রায় ৫৮টি মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গিয়েছে।Li Jianbo
শেয়ার

বাংলাদেশের ধলেশ্বরী নদীতে জলজ পোকামাকড়ের দেহে প্রথমবারের মতো শনাক্ত হলো বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক (MPs)। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গত ৫ই মে Scientific Reports জার্নালে এই তথ্য প্রকাশ করেছেন। গবেষণাটি পরিচালিত হয়েছে ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীতে। নদীর পানি, পলি ও ছয় প্রজাতির জলজ পতঙ্গ পরীক্ষা করে দেখা যায়, এরা উল্লেখযোগ্য হারে মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করেছে। এটি শুধু তাদেরই নয়, পুরো খাদ্য শৃঙ্খলের জন্যও হুমকিস্বরূপ।

গবেষণায় দেখা গেছে, নদীর প্রতি লিটার পানিতে গড়ে ১৪৩টি এবং প্রতি কেজি পলিতে প্রায় ৩০ হাজার মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে। সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে Diplonychus rusticus নামক এক প্রজাতির দেহে (প্রতি গ্রামে প্রায় ৫৮টি কণা)। এই কণাগুলোর রঙ, আকার ও গঠন পানি ও পলিতে পাওয়া কণার সঙ্গেই মিলে গেছে। অর্থাৎ, পতঙ্গেরা সরাসরি নদী থেকেই এসব কণা গ্রহণ করছে এবং পরবর্তীতে সেগুলো খাদ্য শৃঙ্খলে ছড়িয়ে পড়ছে।

এই মাইক্রোপ্লাস্টিকগুলোর মধ্যে রয়েছে আটটি ভিন্ন ধরনের পলিমার—HDPE, PVC, PS, Nylon সহ আরও কিছু, যেগুলো সাধারণত ব্যবহার হয় প্যাকেজিং, কাপড়, খেলনা বা প্রসাধন সামগ্রীতে। গবেষকরা দেখতে পেয়েছেন যে পাতলা ফাইবারজাত প্লাস্টিকই সবচেয়ে বেশি পরিমাণে পতঙ্গের দেহে প্রবেশ করছে। এসব ছোট (<০.৫ মিলিমিটার) কণা সহজেই পতঙ্গের হজমনালিতে ঢুকে পড়তে পারে, খাদ্যের মতোই।

এদের খাদ্যাভ্যাস, ওজন, দৈর্ঘ্য এমনকি পরিবেশে বসবাসের ধরন – সবই মাইক্রোপ্লাস্টিক গ্রহণে ভূমিকা রাখছে। শিকারি প্রকৃতির পতঙ্গদের দেহে বেশি কণা পাওয়া গেছে, কারণ তারা ছোট মাছ, জলজ লার্ভা ইত্যাদি খায়, যারা নিজেরাও প্লাস্টিক দূষণের শিকার।

গবেষণাটি আরও জানায় যে ধলেশ্বরী নদীর পানি ও পলি এখন “মধ্যম ঝুঁকির” অবস্থায় রয়েছে, কিন্তু পলিমার হ্যাজার্ড সূচক অনুযায়ী ঝুঁকি ‘অত্যন্ত উচ্চ’ স্তরে পৌঁছে গেছে। অর্থাৎ, এই দূষণ শুধু জলজ প্রাণী নয়, মানব স্বাস্থ্যের জন্যও পরোক্ষ হুমকি হয়ে উঠছে।

এই গবেষণার ফলাফল আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়: নদীর পানি শুধু দূষিতই নয়, তা একটি চলমান পরিবেশগত বিপদের বাহক। আর জলজ পতঙ্গেরা, যাদের আমরা হয়তো তেমন গুরুত্ব দিই না, তারা আসলে পরিবেশ দূষণের নিখুঁত সূচক।

বাংলাদেশে এখন সময় এসেছে মাইক্রোপ্লাস্টিক দূষণকে গুরুত্ব দিয়ে দেখা, নীতিমালায় তার প্রতিফলন ঘটানো এবং নদীভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণের দিকে নজর দেওয়া।

———

Aquatic insects as mediator for microplastics pollution in a river ecosystem of Bangladesh. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-88024-1

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ঢাকার ডেঙ্গু দমনে নতুন আশার আলো: মশার শরীরে ‘ওলবাচিয়া’ ব্যাকটেরিয়া
পরবর্তী প্রবন্ধ আমরা কীভাবে মিষ্টি স্বাদ অনুভব করি?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?