এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঘুমের ওপর মানসিক চাপের প্রভাবের পেছনের আসল কারণ অবশেষে খুঁজে পাওয়া গেল
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > স্নায়ুবিজ্ঞান > ঘুমের ওপর মানসিক চাপের প্রভাবের পেছনের আসল কারণ অবশেষে খুঁজে পাওয়া গেল
স্নায়ুবিজ্ঞান

ঘুমের ওপর মানসিক চাপের প্রভাবের পেছনের আসল কারণ অবশেষে খুঁজে পাওয়া গেল

গবেষকরা মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে (প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস) এমন কিছু নিউরন চিহ্নিত করেছেন, যা স্ট্রেসের সময় ঘুম ও স্মৃতিতে ব্যাঘাত ঘটায়। এই আবিষ্কার স্ট্রেসজনিত ঘুমের সমস্যার চিকিৎসায় নতুন দিশা দেখাতে পারে।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ২২ জুন, ২০২৫
হালনাগাদ: 22 জুন, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
মস্তিষ্কের প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস নামে একটি গঠনের নিউরন স্ট্রেসকে খারাপ ঘুম ও দুর্বল স্মৃতিতে রূপান্তর করতে সাহায্য করে।Tero Vesalainen/Alamy
শেয়ার

বিজ্ঞানীরা মস্তিষ্কের এমন একদল নিউরন শনাক্ত করেছেন, যারা হয়তো ব্যাখ্যা করতে পারে কীভাবে মানসিক চাপ বা স্ট্রেস ঘুম এবং স্মৃতির সমস্যার জন্ম দেয়।

২০২৫ সালের ৯ জুন The Journal of Neuroscience-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামের একটি নির্দিষ্ট অংশে থাকা নিউরনগুলো স্ট্রেসের প্রভাবে ঘুম এবং স্মৃতির ওপর কীভাবে প্রভাব পড়ে, সেই কাজটি পরিচালনা করে। গবেষকরা বলছেন, এই আবিষ্কার ভবিষ্যতে স্ট্রেসজনিত কারণে হওয়া ঘুমের সমস্যার চিকিৎসায় নতুন পথ দেখাতে পারে।

এর আগে জানা গিয়েছিল, হাইপোথ্যালামাসের ভেতরে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস নামের একটি গঠন রয়েছে, যেখানকার নিউরনগুলো ঘুম এবং স্মৃতির জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য মস্তিষ্কের অংশের সাথে যোগাযোগ করে। এই নিউরনগুলো “কর্টিকোট্রপিন” নামের একটি হরমোন নিঃসরণ করে এবং স্ট্রেস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কিন্তু এতদিন এই নিউরনগুলো কীভাবে স্ট্রেসের মাধ্যমে ঘুম ও স্মৃতিতে প্রভাব ফেলে, তা অস্পষ্ট ছিল।

ঘুম হারানো সেই রাত্রি

গবেষকরা এই রহস্যের সমাধান খুঁজতে ল্যাবরেটরির ইঁদুরদের তাদেরকে প্লাস্টিকের টিউবে আটকে রাখার মাধ্যমে স্ট্রেসের মধ্যে ফেলে দেন। পরে তাদের ঘুম এবং স্থানভিত্তিক স্মৃতি (spatial memory) পরীক্ষা করা হয়।

প্রতীক্ষিতভাবেই দেখা যায়, স্ট্রেসপ্রাপ্ত ইঁদুরদের ঘুমের সমস্যা হয় এবং পরদিন স্মৃতিশক্তি পরীক্ষায় তারা খারাপ করে। পরবর্তীতে যখন প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরনগুলোকে কৃত্রিমভাবে উদ্দীপ্ত করা হয়, তখনও একই সমস্যা দেখা যায়। আবার যখন এই নিউরনগুলোকে ব্লক করে দেওয়া হয়, তখন ইঁদুরদের ঘুম কিছুটা উন্নত হয় এবং স্মৃতিশক্তি আরও ভালোভাবে কাজ করে।

গবেষকদের ধারণা, স্ট্রেসের সময়ে এই নিউরনগুলো ঘুম এবং স্মৃতির ওপর ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রভাব ফেলে।

স্ট্রেসজনিত মানসিক রোগ যেমন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) বা বড় ধরনের ডিপ্রেশন—এই রোগগুলোর প্রাথমিক লক্ষণই ঘুম ও স্মৃতির সমস্যা। গবেষকরা বলছেন, যদি এই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের নিউরনগুলোকে টার্গেট করে চিকিৎসা করা যায়, তাহলে এসব রোগের অগ্রগতি ধীর করা সম্ভব হতে পারে।

———

Role of hypothalamic CRH neurons in regulating the impact of stress on memory and sleep, Journal of Neuroscience (2025).

DOI: 10.1523/JNEUROSCI.2146-24.2025

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আপনার নিঃশ্বাস নেওয়ার ধরনই হতে পারে আপনার পরিচয়ের ছাপ
পরবর্তী প্রবন্ধ নিয়ানডার্থাল বিলুপ্তি: মহাকাশ পদার্থবিজ্ঞানীর নতুন তত্ত্বে পুরোনো বিতর্ক আবার জেগে উঠেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?