এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ৪,৮০০ বছরের পুরোনো দাঁত থেকে প্রাচীন মিশরের প্রথম মানব জিনোম সিকোয়েন্স সম্পন্ন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > ৪,৮০০ বছরের পুরোনো দাঁত থেকে প্রাচীন মিশরের প্রথম মানব জিনোম সিকোয়েন্স সম্পন্ন
জীবাশ্ম বিজ্ঞানজেনেটিক্স

৪,৮০০ বছরের পুরোনো দাঁত থেকে প্রাচীন মিশরের প্রথম মানব জিনোম সিকোয়েন্স সম্পন্ন

প্রথমবারের মতো প্রাচীন মিশরের (খ্রিস্টপূর্ব ৪,৮০০ বছর) এক ব্যক্তির পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স করা হয়েছে। এতে দেখা গেছে, তার পূর্বপুরুষদের উৎস ছিল মূলত উত্তর আফ্রিকা ও আংশিকভাবে মেসোপটেমিয়া অঞ্চল, যা প্রাচীনকালে মানুষ ও সংস্কৃতির আন্তঃসংযোগের প্রমাণ দেয়।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫
হালনাগাদ: 6 জুলাই, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
নেবামুন তাঁর স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে জলাভূমিতে শিকার করছেন — এটি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৩৫০ সালে তৈরি নেবামুন, থিবস, নিউ কিংডম এর সমাধি-মন্দিরের এক দেওয়ালচিত্রের অংশ।Werner Forman Archive/Bridgeman Images
শেয়ার

সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা প্রথমবারের মতো প্রাচীন মিশরের একজন মানুষের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স করতে সক্ষম হয়েছেন। এই ব্যক্তি প্রায় ৪,৮০০ থেকে ৪,৫০০ বছর আগে বেঁচে ছিলেন, ঠিক সেই সময়ে যখন মিশরের প্রাচীন পিরামিডগুলো নির্মাণ শুরু হচ্ছিল। গবেষণাটি গত ২ জুলাই, ২০২৫ তারিখে Nature জার্নালে প্রকাশিত হয়।

এই আবিষ্কারে ব্যবহৃত নমুনাটি এসেছে দক্ষিণ কায়রোর ২৬৫ কিলোমিটার দূরে নুয়াইরাত (Nuwayrat) নামক প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাওয়া দাঁত থেকে। বিশ্লেষণে দেখা যায়, এই ব্যক্তির জিনগত গঠন প্রধানত উত্তর আফ্রিকার নওলিথিক কৃষিজীবীদের মতো, তবে তার প্রায় ২০% পূর্ব ফার্টাইল ক্রিসেন্ট (Mesopotamia সহ) অঞ্চলের মানুষের সঙ্গে মিলে যায়। এটি প্রমাণ করে, শুধু সাংস্কৃতিক বা বাণিজ্যিক নয়, মিশর ও মেসোপটেমিয়ার মধ্যে আদান-প্রদান ছিল জৈব-মানবিকও।

অবাক করার মতো বিষয় হলো, এই প্রাচীন মানুষটি মমি করা ছিল না, বরং একটি মাটির পাত্রে সমাহিত ছিলেন। এই পদ্ধতিই হয়তো তার ডিএনএ সংরক্ষণে সহায়ক হয়েছে। গবেষণায় আরও জানা গেছে, তিনি একজন পুরুষ, বয়স হয়েছিল প্রায় ষাট বছরের কাছাকাছি, এবং আজীবন কঠোর শারীরিক পরিশ্রম করতেন—সম্ভবত একজন মৃৎশিল্পী ছিলেন।

যে চিনামাটির পাত্রে ব্যক্তিটির দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল।ক্রেডিট: A. Morez et al./Nature
যে চিনামাটির পাত্রে ব্যক্তিটির দেহাবশেষ আবিষ্কৃত হয়েছিল।
ক্রেডিট: A. Morez et al./Nature

এ পর্যন্ত প্রাপ্ত প্রাচীন মিশরীয় ডিএনএ নমুনাগুলোর বেশিরভাগই আংশিক বা আধুনিক ডিএনএ দ্বারা দূষিত ছিল। এমনকি ১৯৮৫ সালে বিশিষ্ট বিজ্ঞানী স্ভান্তে প্যাবো যে শিশুমমির ডিএনএ পরীক্ষা করেছিলেন, তাও পরবর্তীতে আধুনিক ডিএনএ দ্বারা সংক্রমিত বলে ধরা পড়ে। তাই এই পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স একটি যুগান্তকারী সাফল্য।

গবেষণাটি আরও ইঙ্গিত দেয় যে, পূর্ববর্তী নওলিথিক যুগে মিশর ও মেসোপটেমিয়া অঞ্চলে মানুষের স্থানান্তর ও মিশ্রণের মাধ্যমে সাংস্কৃতিক প্রভাব ছাড়িয়ে বংশগতি পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়াও, দাঁতের আইসোটোপ বিশ্লেষণে দেখা গেছে, তিনি নীলনদের আশেপাশে জন্মেছিলেন এবং গম, যব ও প্রাণিজ আমিষভিত্তিক খাদ্যগ্রহণ করতেন যা তৎকালীন মিশরের মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গেই সঙ্গতিপূর্ণ।

যদিও এটি একটি মাত্র ব্যক্তির নমুনা, তবুও এটি প্রাচীন মিশরীয় জনগোষ্ঠীর গঠনের ইতিহাসে এক নতুন জানালার উন্মোচন করে। আরও বেশি সংখ্যক নমুনা বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যতে প্রাচীন মিশরের মানব ইতিহাস আরও স্পষ্টভাবে ফুটে উঠবে বলে আশা করছেন গবেষকেরা।

———

Whole-genome ancestry of an Old Kingdom Egyptian. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09195-5

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ঢাকার হাসপাতালের নর্দমায় মিললো বিপজ্জনক ব্যাকটেরিয়া!
পরবর্তী প্রবন্ধ সেন্টোর: মানুষের মতো চিন্তা করতে পারা কৃত্রিম বুদ্ধিমত্তা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?