এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা নতুন এক ধরনের ক্রিস্টাল আবিষ্কার করেছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > ন্যানো প্রযুক্তি > বিজ্ঞানীরা নতুন এক ধরনের ক্রিস্টাল আবিষ্কার করেছেন
ন্যানো প্রযুক্তি

বিজ্ঞানীরা নতুন এক ধরনের ক্রিস্টাল আবিষ্কার করেছেন

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক নতুন ধরনের দণ্ডাকৃতির ক্রিস্টাল আবিষ্কার করেছেন, যার ভেতরে ফাঁপা চ্যানেল রয়েছে। “ঝ্যাংগেনাইট” নামের নতুন এই ক্রিস্টাল, ক্রিস্টাল গঠনের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ৫ মে, ২০২৫
হালনাগাদ: 5 মে, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
কম্পিউটার সিমুলেশনে ঝ্যাংগেনাইট।Shihao Zang
শেয়ার

ক্রিস্টাল কীভাবে গঠিত হয় তা নিয়ে গবেষণা করতে গিয়ে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি অদ্ভুত, দণ্ডাকৃতির (rod-shaped) ক্রিস্টাল বা স্ফটিকের সন্ধান পেয়েছেন যা আগে কখনও শনাক্ত করা হয়নি। স্ফটিক গঠনের বর্তমান ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে, এই নতুন আবিষ্কারটি ভেতর থেকে ভিন্ন গঠনের সম্পূর্ণ নতুন ধরনের স্ফটিক উন্মোচন করেছে, যা ম্যাটারিয়াল সায়েন্সের নতুন উদ্ভাবনের পথ খুলে দিতে পারে।

স্ফটিক বা ক্রিস্টাল হচ্ছে এমন কঠিন পদার্থ যেগুলোর কণাগুলো নির্দিষ্ট পুনরাবৃত্তিমূলক ধাঁচে সাজানো থাকে। এতদিন পর্যন্ত ধারণা ছিল, এ ধরনের স্ফটিক ধাপে ধাপে এবং পূর্বানুমানযোগ্য উপায়ে গঠিত হয়। কিন্তু এই নতুন গবেষণা বলছে, পুরো প্রক্রিয়াটি অনেক বেশি জটিল হতে পারে।

গবেষকরা “কলোইডাল পার্টিকেল” নামক অতিক্ষুদ্র গোলাকার কণার সাহায্যে স্ফটিক গঠনের প্রক্রিয়া বাস্তবে পর্যবেক্ষণ করেছেন। এই কণিকাগুলো সাধারণ পরমাণুর তুলনায় অনেক বড়, যার ফলে গবেষকরা এর স্ফটিক গঠন পর্যবেক্ষণ করতে পেরেছেন।

গবেষণায় দেখা গেছে, লবণপানিতে চার্জযুক্ত এই কণাগুলোর আচরণ নিয়ে পরীক্ষানিরীক্ষা এবং হাজার হাজার কম্পিউটার সিমুলেশন চালানোর মাধ্যমে, স্ফটিক গঠনের একটি দ্বি-পর্যায়ের প্রক্রিয়া আবিষ্কৃত হয়েছে। প্রথমে কণাগুলো এলোমেলো, অগঠিত গুচ্ছে (amorphous blobs) পরিণত হয়, যা পরবর্তীতে অত্যন্ত সুশৃঙ্খল গঠনে রূপান্তরিত হয়। এই পদ্ধতিতে একাধিক ধরনের স্ফটিক তৈরি হয়েছে, যার মধ্যে একটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

পিএইচডি শিক্ষার্থী শিহাও ঝাং একটি পরীক্ষার সময় দুর্ঘটনাবশত একটি দণ্ডাকৃতির স্ফটিক আবিষ্কার করেন। এটি দেখতে পূর্বপরিচিত এক ধরনের স্ফটিকের মতো হলেও বিশ্লেষণে দেখা যায় ভেতরে ফাঁপা চ্যানেল বা পথ রয়েছে—যা একে ভিন্ন করে তোলে।

প্রাকৃতিকভাবে পরিচিত হাজারেরও বেশি স্ফটিকের সাথে এই স্ফটিকটির গঠন মিল না পাওয়ায়, ঝাং কম্পিউটার সিমুলেশনের সাহায্য নেন, যা নিশ্চিত করে যে এটি সত্যিই একটি নতুন ধরনের স্ফটিক। গবেষণার সহকর্মী ড. গ্লেন হকি বলেন, “এটি খুব বিস্ময়কর ছিল, কারণ সাধারণত স্ফটিকগুলো ঘন হয়, কিন্তু এটিতে ফাঁপা চ্যানেল ছিল।”

এই স্ফটিকটির নাম রাখা হয়েছে L3S4, তবে আবিষ্কর্তা ঝাং-এর নামে এটি অপ্রাতিষ্ঠানিকভাবে “ঝ্যাংগেনাইট” (Zangenite) নামে পরিচিত হয়েছে।

নতুন আবিষ্কৃত ঝ্যাংগেনাইট ক্রিস্টালের কাঠামো।ক্রেডিট: Shihao Zang
নতুন আবিষ্কৃত ঝ্যাংগেনাইট ক্রিস্টালের কাঠামো।
ক্রেডিট: Shihao Zang

এটি শুধু বৈজ্ঞানিক আবিষ্কারের বিষয়ই নয়—ঝ্যাংগেনাইট বাস্তব ব্যবহারেও উপকারী হতে পারে। এর ফাঁপা ও নিম্ন-ঘনত্বের গঠন সেইসব উপাদানের মতো, যেগুলো পরিশোধন (filtration) বা আবরণ তৈরিতে ব্যবহৃত হয়। ড. হকি বলেন, “ঝ্যাংগেনাইটের ভেতরের চ্যানেলগুলো পদার্থ আটকে রাখা বা পরিশোধনের কাজে ব্যবহার করা যেতে পারে।”

এই আবিষ্কার স্ফটিক গঠনের ব্যাপারে প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে এবং ইঙ্গিত দিচ্ছে যে এমন আরও নতুন ধরনের গঠন হয়তো পৃথিবীতে লুকিয়ে আছে।

———

Direct observation and control of non-classical crystallization pathways in binary colloidal systems. Nat Commun (2025)
DOI: 10.1038/s41467-025-58959-0

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০০টি সাপের কামড় খাওয়া ব্যক্তির রক্ত থেকে তৈরি হলো শক্তিশালী অ্যান্টিভেনম
পরবর্তী প্রবন্ধ গবেষকরা ব্ল্যাকবেরির জিনোম সিকোয়েন্স করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?