এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আপনি কি জানেন মানুষ সমুদ্রের তলদেশের কতটুকু অংশ এখন পর্যন্ত অনুসন্ধান করতে পেরেছে?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > সমুদ্র > আপনি কি জানেন মানুষ সমুদ্রের তলদেশের কতটুকু অংশ এখন পর্যন্ত অনুসন্ধান করতে পেরেছে?
সমুদ্র

আপনি কি জানেন মানুষ সমুদ্রের তলদেশের কতটুকু অংশ এখন পর্যন্ত অনুসন্ধান করতে পেরেছে?

গভীর সমুদ্রের তলদেশের মাত্র ০.০০১ শতাংশ মানুষ সরাসরি পর্যবেক্ষণ করেছে, যা বেলজিয়ামের এক দশমাংশের সমান। অধিকাংশ তথ্য সীমিত কিছু দেশের প্রাইভেট প্রতিষ্ঠানের কাছেই কেন্দ্রীভূত, আর বিশাল অংশ এখনও একেবারেই অনাবিষ্কৃত।

সুলতানা লাবিবা
সুলতানা লাবিবা
প্রকাশিত: ১৩ মে, ২০২৫
হালনাগাদ: 13 মে, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
২০২৩ সালে আলাস্কার উপকূলের গভীর সমুদ্রে একটি রিমোটলি অপারেটেড যান (ROV) ব্যবহার করে তোলা ছবিগুলোর একটি।NOAA Ocean Exploration
শেয়ার

আমরা প্রায়ই শুনে থাকি যে, মঙ্গলের পৃষ্ঠের চেয়ে পৃথিবীর সমুদ্রের তলদেশ সম্পর্কে আমাদের জ্ঞান কম। এবার এই দাবির পরিমাণ নির্ধারণ করেছেন সমুদ্রবিজ্ঞানী ক্যাথরিন বেল ও তাঁর সহকর্মীরা। তাঁদের গবেষণা অনুযায়ী, গভীর সমুদ্রের তলদেশের যে অংশ বিজ্ঞানীরা সরাসরি দেখেছেন, তা মোট এলাকার মাত্র ০.০০১ শতাংশেরও কম — যা আয়তনে বেলজিয়ামের এক দশমাংশের সমান। এই গবেষণাটি ৭ মে, ২০২৫ এ Science Advances জার্নালে প্রকাশিত হয়েছে।

গবেষণা দলটি প্রায় ৪৪,০০০টি গভীর সমুদ্র ডাইভের তথ্য সংগ্রহ করেছে, যেগুলো চালানো হয়েছিল মানুষচালিত যান কিংবা রিমোট-কন্ট্রোল বা স্বয়ংক্রিয় যান ব্যবহার করে। এসব তথ্য দিয়ে তাঁরা ডাইভ কার্যক্রমের একটি মানচিত্র তৈরি করেন। দেখা যায়, ডাইভগুলোর বেশিরভাগই হয়েছে কিছু নির্দিষ্ট দেশের জলসীমায় — বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান ও নিউজিল্যান্ডের কাছাকাছি। এছাড়াও, এই ডাইভগুলোর অনেক তথ্যই ব্যক্তিমালিকানাধীন কোম্পানির কাছে রয়ে গেছে, যা গবেষকদের জন্য অপ্রাপ্য। ফলে সমুদ্রের বিশাল অংশ এখনও শুধু সোনার (Soner) ব্যবহার করে প্রাথমিক মানচিত্র তৈরি করা হয়েছে — যা খসড়া বটে। বেল বলেন, “ভারত মহাসাগর হলো সবচেয়ে কম অনুসন্ধান করা অঞ্চলের একটি।”

এই মানচিত্রে ১৯৫৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত গভীর সমুদ্র অভিযানগুলোর অবস্থান দেখানো হয়েছে। এসব অভিযান মূলত কিছু নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান এবং নিউজিল্যান্ডের আশেপাশে।ক্রেডিট: Ocean Discovery League
এই মানচিত্রে ১৯৫৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিচালিত গভীর সমুদ্র অভিযানগুলোর অবস্থান দেখানো হয়েছে। এসব অভিযান মূলত কিছু নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত ছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, জাপান এবং নিউজিল্যান্ডের আশেপাশে।
ক্রেডিট: Ocean Discovery League

ক্যাথরিন বেল হচ্ছেন রোড আইল্যান্ডের সন্ডার্সটাউনের Ocean Discovery League-এর প্রতিষ্ঠাতা পরিচালক। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যারা সাশ্রয়ী রিমোট চালিত যান তৈরিতে সহায়তা করছে এবং সমুদ্রের গভীর তলদেশে অনুসন্ধানের জন্য ১০,০০০ সম্ভাব্য ডাইভ স্থানের তালিকা তৈরি করছে, যেন এর মাধ্যমে অনাবিষ্কৃত গভীর সমুদ্রের একটি প্রতিনিধিত্বমূলক অংশ অনুসন্ধান করা যায়।

———

How little we’ve seen: A visual coverage estimate of the deep seafloor. Sci. Adv. (2025).
DOI: 10.1126/sciadv.adp8602

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আমরা কীভাবে মিষ্টি স্বাদ অনুভব করি?
পরবর্তী প্রবন্ধ উন্নত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচ্ছে স্কুলে, আমরা কি প্রস্তুত?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?