এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ৫০ কোটি বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ান তিন-চোখযুক্ত শিকারী
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > ৫০ কোটি বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ান তিন-চোখযুক্ত শিকারী
জীবাশ্ম বিজ্ঞান

৫০ কোটি বছর আগে সমুদ্রে দাপিয়ে বেড়ান তিন-চোখযুক্ত শিকারী

বিজ্ঞানীরা Stanleycaris hirpex নামের ৫০ কোটি বছরের পুরানো মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের ওপর নতুন এক গবেষণাপত্র প্রকাশিত করেছে যেটাতে পোকামাকড় এবং মাকড়সার বিবর্তন নিয়ে আলোকপাত করা হয়েছে। গবেষণার ফলাফলগুলি আর্থ্রোপোডাদের মস্তিষ্ক, দৃষ্টি এবং মাথার গঠনের বিবর্তনের উপর আরো সুনির্দিষ্ট তথ্য জানতে সাহায্য করবে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১০ জুলাই, ২০২২
হালনাগাদ: 10 জুলাই, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
এক জোড়া Stanleycaris hirpex-এর পুনর্গঠন। স্নায়ুতন্ত্রকে হালকা এবং পরিপাকতন্ত্রকে গাঢ় লাল রঙে দেখানো হয়েছে।Sabrina Cappelli/Royal Ontario Museum
শেয়ার

ডানার মতো পাখনা সহ তিন-চোখযুক্ত শিকারী প্রাণী আজ থেকে প্রায় ৫০ কোটি বছর আগে অগভীর সমুদ্রের মধ্য দিয়ে সাঁতার কেটে বেড়াত এবং ছোট সামুদ্রিক প্রাণীদের শিকার করার জন্য উচ্চতর দৃষ্টিশক্তি ব্যবহার করতো।

Stanleycaris hirpex ক্যামব্রিয়ান পিরিয়ডে বাস করত, জীবাশ্ম রেকর্ডে প্রথম চোখ দেখা যাওয়ার খুব বেশি দিন পরে না। এটি এখন পর্যন্ত আর্থ্রোপডদের মধ্যে পরিচিত তিনটি চোখ বিশিষ্ট প্রথম প্রাণী। S. hirpex মোটামুটিভাবে মানুষের হাতের আকারের ছিল এবং এর মাথার প্রতিটি পাশে শত শত লেন্স সহ দুটি প্রসারিত চোখ ছিল এবং মাঝখানে একটি তৃতীয় (অনেক বড়) চোখ ছিল। এরা সম্ভবত দ্রুত-গতিশীল শিকারকে তাড়া করার জন্য তার উন্নত ভিজ্যুয়াল সিস্টেম ব্যবহার করতো।

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের জোসেফ ময়সিউক এবং তার সহকর্মীরা সম্প্রতি ব্রিটিশ কলাম্বিয়ার কানাডিয়ান রকিসের ক্যামব্রিয়ান বার্গেস শেল থেকে আবিষ্কৃত S. hirpex-এর শত শত খুব ভালভাবে সংরক্ষিত জীবাশ্মের ওপর গবেষণা করেছেন।

Stanleycaris hirpex -এর জীবাশ্ম নমুনা। ক্রেডিট: Sabrina Cappelli/Royal Ontario Museum
Stanleycaris hirpex -এর জীবাশ্ম নমুনা।
ক্রেডিট: Sabrina Cappelli/Royal Ontario Museum

তাদের ২৬৮টি নমুনার অনেকগুলা নমুনাতে তাদের নরম টিস্যু অক্ষত ছিল, যার মধ্যে মস্তিষ্ক, স্নায়ু এবং তাদের ভিজ্যুয়াল সিস্টেমে বেশি কিছু উপাদান ছিলো। এদের দেহের ১৭টি অংশ ছিল, এর শরীরের নীচের তৃতীয়াংশ বরাবর দুই জোড়া শক্ত ব্লেড এবং ছিদ্রযুক্ত নখর ছিল।

নতুন জীবাশ্মগুলি দেখা যায় যে, এর মস্তিষ্ক দুটি অংশ নিয়ে গঠিত, প্রোটোসেরব্রাম এবং ডিউটোসেরব্রাম, এবং এরা যথাক্রমে চোখ এবং সামনের নখরগুলির সাথে সংযুক্ত। অন্যদিকে বর্তমান সময়ের আর্থ্রোপডের মস্তিষ্ক প্রোটোসেরেব্রাম, ডিউটোসেরব্রাম এবং ট্রাইটোসেরব্রাম নিয়ে গঠিত।

ময়সিউক মনে করেন পরবর্তী প্রজাতিতে দুই বা ততোধিক জোড়া চোখের দিকে বিকশিত হওয়ার আগে, দুটি পার্শ্বীয় চোখের সাথে মিলিত একটি বৃহৎ মধ্যম চোখ প্রাথমিক অমেরুদণ্ডী প্রাণীদের জন্য সাধারণ রূপ হয়েছিলো। উদাহরণস্বরূপ, ৫২ কোটি বছরের পুরানো Lyrarapax, যেটি Radiodonta নামক প্রাথমিক আর্থ্রোপডের একই গ্রুপের, তার কপালে একটি অনুরূপ কাঠামো ছিল যা হয়তো চোখ ছিল।

———

A three-eyed radiodont with fossilized neuroanatomy informs the origin of the arthropod head and segmentation, Current Biology (2022). DOI: 10.1016/j.cub.2022.06.027.

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রমাণ পাওয়া গেছে যে পোকামাকড় সম্ভবত ব্যথা অনুভব করতে সক্ষম
পরবর্তী প্রবন্ধ ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) দ্বারা তোলা এই deep field ছবিটি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের ছবি থেকে তৈরি একটি যৌগিক। ক্রেডিট: NASA, ESA, CSA, এবং STScI ব্রেকিং: JWST-র তোলা মহাবিশ্বের গভীরতম ছবি প্রকাশ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?