এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: গণিত ও কম্পিউটার বিজ্ঞানে বিপ্লব আনছে গুগলের আলফাইভলভ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > গণিত ও কম্পিউটার বিজ্ঞানে বিপ্লব আনছে গুগলের আলফাইভলভ
প্রযুক্তি

গণিত ও কম্পিউটার বিজ্ঞানে বিপ্লব আনছে গুগলের আলফাইভলভ

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাবরেটরি DeepMind, AlphaEvolve নামরর একটি নতুন এআই এজেন্ট তৈরি করেছে, যা সাধারণ লার্জ ল্যঙ্গুয়েজ মডেলের সৃজনশীলতা ও অ্যালগরিদম বিশ্লেষণ ক্ষমতা ব্যবহার করে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের জটিল সমস্যা সমাধান করতে সক্ষম। এটি Google-এর নিজস্ব প্রযুক্তি উন্নয়নেও ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৭ মে, ২০২৫
হালনাগাদ: 17 মে, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
ডিপমাইন্ড বলছে, এআই চিপের নকশা উন্নত করতে সহায়তা করেছে আলফাইভলভ।DeepMind
শেয়ার

গুগলের গবেষণা প্রতিষ্ঠান DeepMind এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা AlphaEvolve উদ্ভাবন করেছে, যা গণিত ও কম্পিউটার বিজ্ঞানের জটিল সমস্যার সৃজনশীল সমাধান দিতে সক্ষম।

এই AlphaEvolve সিস্টেমটি তৈরি করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)–এর সৃজনশীলতা এবং সেই মডেলের প্রস্তাবিত সমাধানগুলো যাচাই ও উন্নত করতে সক্ষম এমন অ্যালগরিদমের সমন্বয়ে। নতুন এই এআই টুলটি গত ১৪ মে, ২০২৫ এ DeepMind-এর একটি হোয়াইট পেপারে বর্ণনা করা হয়।

জার্মানির এরল্যাঙ্গেনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের Artificial Scientist Lab–এর প্রধান মারিও ক্রেন বলেন, “এই গবেষণাপত্রটি অত্যন্ত চমকপ্রদ। আমার মতে, AlphaEvolve-ই প্রথম কার্যকর উদাহরণ, যেখানে সাধারণ উদ্দেশ্যের LLM ব্যবহার করে নতুন কোনো আবিষ্কার সম্ভব হয়েছে।”

শুধু থিয়োরিটিক্যাল সমস্যা নয়, DeepMind ইতোমধ্যেই এই পদ্ধতিটি ব্যবহার করে নিজেদের বাস্তবভিত্তিক ইঞ্জিনিয়ারিং সমস্যা সমাধানে সফল হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের প্রধান পুশমীত কোহলি।

AlphaEvolve-এর সহায়তায় তারা পরবর্তী প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিট (TPU) উন্নত করতে পেরেছে এবং গুগলের বিশ্বব্যাপী কম্পিউটিং ক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের উপায় বের করেছে, যার ফলে ০.৭% রিসোর্স সাশ্রয় হয়েছে। কোহলি জানান, “এর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ।”

সাধারণ উদ্দেশ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা

গবেষক মারিও ক্রেন জানান, এ পর্যন্ত বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার সফল প্রয়োগ (যেমন AlphaFold) মূলত নির্দিষ্ট কাজের জন্য তৈরি এলগরিদমের ওপর নির্ভর করত। কিন্তু AlphaEvolve একটি জেনারেল-পারপাস এআই, যা LLM-এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কোড তৈরি করে সমস্যার সমাধান করতে পারে।

DeepMind AlphaEvolve-কে “এজেন্ট” হিসেবে ব্যাখ্যা করেছে, কারণ এটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ওপর ভিত্তি করে তৈরি। তবে এটি বিজ্ঞান প্রক্রিয়ার সেই অংশে কাজ করে, যেখানে অন্য এজেন্টিক সিস্টেমগুলো সাধারণত তাত্ত্বিক পর্যালোচনায় বা হাইপোথিসিস তৈরিতে ব্যবহৃত হয়।

AlphaEvolve গঠিত হয়েছে গুগলের Gemini LLM এর ওপর ভিত্তি করে। প্রতিটি টাস্ক ব্যবহারকারী একটি প্রশ্ন এবং ইন্সট্রাকশন ইনপুট দিয়ে শুরু হয়, যার জন্য এলএলএম শত শত বা হাজার হাজার পরিবর্তনের প্রস্তাব দেয়। এরপর “ইভালুয়েটর” অ্যালগরিদম এই পরিবর্তনগুলো বিশ্লেষণ করে কোনটি ভালো সমাধান তা নির্ধারণ করে। সেই অনুযায়ী নতুন ও আরও কার্যকর সমাধান উদ্ভাবিত হয়।

গবেষক মাতে বালোচ বলেন, “আমরা এই পদ্ধতিতে সমস্যার সমাধানের অসংখ্য সম্ভাব্য পথ অনুসন্ধান করি।”

ফানসার্চ

AlphaEvolve-এর ভিত্তি হল ২০২৩ সালে DeepMind-এর তৈরি FunSearch পদ্ধতি, যা মানুষের তুলনায় আরও ভালোভাবে আনসলভড গাণিতিক সমস্যার সমাধান দিতে পেরেছিল। তবে AlphaEvolve বৃহত্তর কোড ও জটিল অ্যালগরিদম সামলাতে সক্ষম, এবং এটি বিজ্ঞানের অনেকগুলো ক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগযোগ্য।

DeepMind দাবি করেছে, AlphaEvolve এমন একটি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পদ্ধতি উদ্ভাবন করেছে, যা কিছু ক্ষেত্রে ১৯৬৯ সালে ভল্কার স্ট্রাসেনের তৈরি দ্রুততম পদ্ধতির চেয়েও দ্রুত। এটি নিউরাল নেটওয়ার্ক ট্রেইনিং এ ব্যবহৃত হয়। বিস্ময়করভাবে, এই জেনারেল-পারপাস সিস্টেমটি ম্যাট্রিক্স সমস্যার জন্য বিশেষভাবে তৈরি AlphaTensor-এর চেয়েও ভালো ফল দেখিয়েছে।

বিজ্ঞানে নতুন দিগন্ত

ক্রেন বলেন, এই পদ্ধতিটি উন্নয়ন, অপ্টিমাইজেশন এবং সিমুলেশন ভিত্তিক যেকোনো বৈজ্ঞানিক সমস্যার সমাধানে ব্যবহার করা যেতে পার। হতে পারে সেটা নতুন ধরনের মাইক্রোস্কোপ, টেলিস্কোপ বা কোনো পদার্থ তৈরি।

তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষক সাইমন ফ্রিডার মনে করেন, AlphaEvolve কেবল সেই ধরনের সমস্যাতেই কার্যকর, যেগুলো কোডের মাধ্যমে সমাধানযোগ্য।

ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষক হুয়ান সান বলেন, DeepMind-এর বাইরে এটি কতটা কার্যকর তা বোঝার আগে, এই সিস্টেমটি বৃহৎ এবং ওপেন পরিসরে পরীক্ষা করা প্রয়োজন। ফ্রিডার জানান, তিনি অপেক্ষা করছেন কবে গবেষকেরা এটির ওপেন সোর্স সংস্করণ তৈরি করবেন।

যদিও AlphaEvolve চালাতে AlphaTensor-এর তুলনায় কম শক্তি লাগে, তবে এটি এখনও এতটাই রিসোর্স-নির্ভর, যে DeepMind এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করতে পারছে না।

তবুও প্রতিষ্ঠানটি আশা করছে, এই প্রযুক্তি প্রকাশের মাধ্যমে বিজ্ঞানীরা নিজেদের ক্ষেত্রেও AlphaEvolve ব্যবহার করতে আগ্রহী হবেন। কোহলি বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে বৈজ্ঞানিক সম্প্রদায়ের সবচেয়ে বেশি মানুষ যেন এর সুবিধা পেতে পারে।”

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হাসপাতালের জীবাণু এবার প্লাস্টিকও খাচ্ছে!
পরবর্তী প্রবন্ধ সাড়ে তিন কোটি বছর পিছিয়ে গেল সরীসৃপ বিবর্তনের সময়রেখা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?