এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিশ্বের প্রথম কোয়ান্টাম ইন্টিগ্রেটেড সার্কিট
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > কোয়ান্টাম কম্পিউটিং > বিশ্বের প্রথম কোয়ান্টাম ইন্টিগ্রেটেড সার্কিট
কোয়ান্টাম কম্পিউটিংপদার্থবিজ্ঞান

বিশ্বের প্রথম কোয়ান্টাম ইন্টিগ্রেটেড সার্কিট

অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটার সার্কিট তৈরি করেছেন – যা একটি ক্লাসিক্যাল কম্পিউটার চিপে পাওয়া সমস্ত প্রয়োজনীয় উপাদান ধারণ করে কিন্তু সেগুলো কোয়ান্টাম স্কেলে। ইন্টিগ্রেটেড সার্কিটটি সফলভাবে তৈরি করে সিডনি-ভিত্তিক কোম্পানী সিলিকন কোয়ান্টাম কম্পিউটিং (SQC)।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ২৩ জুন, ২০২২
হালনাগাদ: 23 জুন, 2022
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
শিল্পির ছাপে তৈরি ইন্টিগ্রেটেড সার্কিট।gettyimages
শেয়ার

কোয়ান্টাম মেকানিক্স যেমন ভুতুরে ব্যাপার তেমনি বেশ মজারও। এ জগতে সাবঅ্যাটমিক কণার বৈশিষ্ট্য এবং আচরণ সম্পর্কে অধ্যয়ন করা হয়। বলা বাহুল্য প্রকৃতির আসল রহস্য এর মধ্যেই। কোয়ান্টাম জগতকে বুঝতে হলে প্রয়োজন কোয়ান্টাম স্কেলে বিশ্লেষণ। এর জন্য কোয়ান্টাম কম্পিউটিং-ই আমাদের একমাত্র ভরসা যার মাধ্যমে প্রকৃতির বিভিন্ন আচরণ সিমুলেট করে তার রহস্য বের করা যেতে পারে। কারণ ক্লাসিক্যাল কম্পিউটার দ্বারা সেটা সম্বভ না। উদাহরণস্বরূপ, ৪১টি পরমাণু সহ পেনিসিলিন অণুর একটি সিমুলেশন তৈরি করতে একটি ক্লাসিক্যাল কম্পিউটারে 10⁸⁶ টি ট্রানজিস্টরের প্রয়োজন হবে যা এক কথায় অসম্ভব, কারণ 10⁸⁶ সংখ্যাটি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মোট পরমাণুর যোগফলের থেকেও বড়। কিন্তু এই কাজটি একটি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে করতে শুধুমাত্র ২৮৬টি কিউবিট (কোয়ান্টাম বিট)-এর একটি প্রসেসরের প্রয়োজন হবে।

নতুন এই আবিষ্কারের ল্যান্ডমার্কটি নয় বছর তপস্যার ফল ছিলো; অবশেষে সফলতা। SQC প্রতিষ্ঠাতা এবং বিখ্যাত কোয়ান্টাম পদার্থবিদ মিশেল সিমন্স নতুন এই আবিষ্কারটি তার ক্যারিয়ারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন।

সিমন্স এবং তার দল শুধুমাত্র একটি কার্যকরী কোয়ান্টাম প্রসেসর তৈরি করেনি, তারা সফলভাবে একটি ছোট অণুর মডেলিং করে পরীক্ষা করেছে। পরিক্ষাতে প্রতিটি পরমাণুর একাধিক কোয়ান্টাম অবস্থা ছিলো।

আমাদের প্রকৃতিতে যেহেতু সবকিছু কোয়ান্টাম স্কেলে ঘটে থাকে। তাই এই অর্জনটি এখন আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে নিয়েছে বলে আশা করা যায়।

১৯৫০ এর দশকে, রিচার্ড ফাইনম্যান বলেছিলেন,

প্রকৃতি কীভাবে কাজ করে সেটা আমরা কখনই বুঝতে পারবো না – যদি না আমরা একই ভাবে একই স্কেলে কল্পনা এবং পরিক্ষা করতে না পারি।

যদি কোয়ান্টাম স্তরের ম্যাটারিয়ালকে ভালোভাবে বুঝতে শুরু করে পারেন বিজ্ঞানীরা তাহলে সেটাকে ব্যবহার করে প্রকৃতির বিভিন্ন রহস্য উৎঘটানের সিমুলেশন চালাতে পারবেন।

এখন প্রশ্ন হচ্ছে: কোয়ান্টাম স্কেলে কীভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব?

নতুন আবিষ্কারটি ২০১২ সালে একই দলের আবিষ্কৃত প্রথম কোয়ান্টাম ট্রানজিস্টরের উত্তরসূরি। ট্রানজিস্টর হল একটি ছোট ডিভাইস যা ইলেকট্রনিক সিগন্যাল নিয়ন্ত্রণ করে। প্রচুর ট্রানজিস্টর একসাথে করে তৈরি করা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি বা প্রসেসর। এবার বিজ্ঞানীদের নতুন এই অবিষ্কারের প্রক্রিয়াকে সহজে বর্ণনা করে যাক।

SQC-এর গবেষণায় University of New South Wales-তে থাকা ডিলিউশন রেফ্রিজারেটর ব্যবহার করা হয়েছে।
ক্রেডিট: Silicon Quantum Computing (SQC)

গবেষকরা সাব-ন্যানোমিটার নির্ভুলতার সাথে কোয়ান্টাম ডট স্থাপন করতে একটি আল্ট্রা-হাই ভ্যাকুয়াম (UHV)-এ একটি স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ (STM) ব্যবহার করেন। প্রতিটি কোয়ান্টাম ডট স্থাপন একদম সঠিক হওয়া দরকার যাতে সার্কিটটি কীভাবে ‘ইলেক্ট্রন একটি পলিঅ্যাসিটিলিন অণুতে একক এবং দ্বি-বন্ধনযুক্ত কার্বনের একটি স্ট্রিং বরাবর চলে’ সেটা অনুকরণ করতে পারে।

সবচেয়ে জটিল অংশ ছিলো: প্রতিটি কোয়ান্টাম ডটে ফসফরাসের ঠিক কতগুলি পরমাণু থাকা উচিত; প্রতিটি বিন্দু ঠিক কত দূরে থাকা উচিত সেটার সঠিক তথ্য জানা। এবং সাথে এমন একটি মেশিন তৈরি করা যেটা সিলিকন চিপের ভিতরে একদম সঠিক বিন্যাসে ক্ষুদ্র ডটগুলো স্থাপন করতে পারে।

গবেষকদের মতে, যদি কোয়ান্টাম ডটগুলি খুব বড় হয় তবে দুটি বিন্দুর মধ্যে ইন্টরঅ্যাকশন স্বাধীনভাবে নিয়ন্ত্রণ করার জন্য খুবই কঠিন হয়ে যায়। আবার যদি বিন্দুগুলি খুব ছোট হয়, তবে তারা আবার এলোমেলোতার পরিচয় দেয়।

চূড়ান্ত কোয়ান্টাম চিপে ১০টি কোয়ান্টাম ডট রয়েছে, প্রতিটি অল্প সংখ্যক ফসফরাস পরমাণু নিয়ে গঠিত।

পরিক্ষার জন্য Polyacetylene বেছে নেওয়া হয়েছিল কারণ এর মডেল আমাদের কাছে পরিচিত এবং তাই এটি প্রমাণ করতে ব্যবহার করা যেতে পারে যে কম্পিউটারটি সঠিকভাবে অণুর মাধ্যমে ইলেকট্রনের গতিবিধি অনুকরণ করছে কী-না।

পলিঅ্যাসিটিলিনের বল-এন্ড-স্টিক মডেল কার্বন (গাঢ় ধূসর) পরমাণুর পাশাপাশি হাইড্রোজেন পরমাণুর (হালকা ধূসর) মধ্যে একক এবং দ্বি-বন্ধন দেখা যায়। ক্রেডিট: Ben Mills/Wikimedia Commons
পলিঅ্যাসিটিলিনের বল-এন্ড-স্টিক মডেল কার্বন (গাঢ় ধূসর) পরমাণুর পাশাপাশি হাইড্রোজেন পরমাণুর (হালকা ধূসর) মধ্যে একক এবং দ্বি-বন্ধন দেখা যায়।
ক্রেডিট: Ben Mills/Wikimedia Commons

এখন প্রশ্ন হচ্ছে, কোয়ান্টাম ইন্টিগ্রেটেড সার্কিট কেন এত বড় একটা আবিষ্কার?

– কারণ কোয়ান্টাম কম্পিউটারের জন্য কোয়ান্টাম প্রসেসর প্রয়োজন। আর কোয়ান্টাম কম্পিউটারের সুবিধা এক কথায় অসীম। আমরা এখন অনু-পরমানুর আচরণ অর্থাৎ কীভাবে কাজ করে তা সঠিকভাবে জানি না। চিন্তা করুন সেসব যদি সঠিকভাবে জানতে পারি তাহলে কতশত সম্ভবনার দুয়ার খুলে যাবে?

প্রথম ক্লাসিক্যাল কম্পিউটার ট্রানজিস্টর তৈরি করা হয়েছিল ১৭৪৭ সালে। প্রথম ইন্টিগ্রেটেড সার্কিট বা প্রসেসর ১৯৫৮ সালে তৈরি করা হয়েছিল। কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে প্রথম ট্রানজিস্টর তৈরি করা হয়েছিল ২০১২ সালে, এখন ২০২২ এ এসে তৈরি হলো ইন্টিগ্রেটেড সার্কিট, ব্যবধান ৯ বছর। তাহলে বলাই বাহুল্য যে, শতগুণ জটিল হওয়া সত্তেও ২ বছর এগিয়ে কোয়ান্টাম কম্পিউটারের অগ্রগতি।

———

Engineering topological states in atom-based semiconductor quantum dots. Nature 606, 694–699 (2022). https://doi.org/10.1038/s41586-022-04706-0

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ভয়েজার ১ এবং ভয়েজার ২ মহাকাশযান বন্ধ করে দিচ্ছে নাসা
পরবর্তী প্রবন্ধ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্যাকটেরিয়া যা দেখা যাবে খালি চোখে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?