এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্যাকটেরিয়া যা দেখা যাবে খালি চোখে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রকৃতি > এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্যাকটেরিয়া যা দেখা যাবে খালি চোখে
প্রকৃতি

এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্যাকটেরিয়া যা দেখা যাবে খালি চোখে

প্রায় ১ সেমি লম্বা, 𝑻𝒉𝒊𝒐𝒎𝒂𝒓𝒈𝒂𝒓𝒊𝒕𝒂 𝒎𝒂𝒈𝒏𝒊𝒇𝒊𝒄𝒂 অন্যান্য সমস্ত পরিচিত বড় আকৃতির ব্যাকটেরিয়া থেকে প্রায় ৫০ গুণ বড় যা সহজেই খালি চোখে দৃশ্যমান।

ফারিহা রহমান পারু
ফারিহা রহমান পারু
প্রকাশিত: ২৪ জুন, ২০২২
হালনাগাদ: 25 জুন, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Thiomargarita magnifica ব্যকটেরিয়ার একটি ফিলামেন্ট।Jean-Marie Volland
শেয়ার

ক্যারিবিয়ান অঞ্চলের একটি ম্যানগ্রোভ জলাভূমিতে পাওয়া একটি বিশাল ব্যাকটেরিয়া এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় এবং লম্বা ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা মনে করেন কীভাবে এটি এত বিশাল আকারে বেড়েছে তা খুঁজে বের করেছেন।

মার্কিন ১০ সেন্ট বা ১ ডাইম কয়েনের পাশে <em>Thiomargarita magnifica</em>-র ফিলামেন্ট।<br /> ক্রেডিট: Tomas Tyml/Lawrence Berkeley National Laboratory
মার্কিন ১০ সেন্ট বা ১ ডাইম কয়েনের পাশে Thiomargarita magnifica-র ফিলামেন্ট।
ক্রেডিট: Tomas Tyml/Lawrence Berkeley National Laboratory

এখন পর্যন্ত পরিলক্ষিত বৃহত্তম Thiomargarita magnifica ব্যাকটেরিয়াটি, E. coli-এর মতো পরিচিত ব্যাকটেরিয়া থেকে পাঁচ হাজার গুণ বড়। ক্যালিফের বার্কলে জয়েন্ট জিনোম ইনস্টিটিউটের মাইক্রোবায়োলজিস্ট Jean-Marie Volland বলেন,

এটি মাউন্ট এভারেস্টের আকারের অন্য একজন মানুষের সাথে আমাদের তুলনা করার মতো হবে।

T. magnifica প্রজাতির ব্যাকটেরিয়া সর্বপ্রথম গুয়াদেলুপের সবুজ দ্বীপগুলির একটিতে ২০০৯ সালে আবিষ্কৃত হয়েছিল। আবিষ্কারের সময়, সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক Olivier Gros মুলত এমন ব্যাকটেরিয়া খুঁজছিলেন যা শক্তি উৎপন্ন করতে সালফার ব্যবহার করে।

গ্রাফ স্কেলে T. magnifica ব্যাকটেরিয়ার অবস্থান দেখাচ্ছে। ক্রেডিট: Jean-Marie Volland
গ্রাফ স্কেলে T. magnifica ব্যাকটেরিয়ার অবস্থান দেখাচ্ছে।
ক্রেডিট: Jean-Marie Volland

একটি petri dish-এ আশেপাশের জলাভূমির পানির নমুনা নেয়ার পর সেখানে তিনি খুব অদ্ভুত কিছু দেখতে পান। তিনি খালি চোখে দৃশ্যমান পাতলা, চিকন সুতোর মতো কিছু একটা দেখতে পান।

এক দশকেরও বেশি সময় ধরে, বেশ কিছু গবেষক অদ্ভুত ছোট এই প্রোক্যারিওটগুলি পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় অনুবিক্ষণযন্ত্রের নিচে নিয়ে দেখেছেন।

অস্বাভাবিক জীবটিকে বিভিন্ন সময় ফ্লুরোসেন্স, এক্স-রে, ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং জিনোম সিকোয়েন্সিং-এর মতো বিভিন্ন পরিক্ষা করা হয়েছে যাতে বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারেন যে এটি আসলে একটি বিশাল একক-কোষ ব্যাকটেরিয়া।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গুয়াদেলুপ দ্বীপের ম্যানগ্রোভে সবচেয়ে বড় এই ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছিল। ক্রেডিট: Hugo Bret
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গুয়াদেলুপ দ্বীপের ম্যানগ্রোভে সবচেয়ে বড় এই ব্যাকটেরিয়া আবিষ্কৃত হয়েছিল।
ক্রেডিট: Hugo Bret

অবশেষে আজ গবেষকরা তাদের ফলাফলের প্রতিবেদন Science জার্নালে প্রকাশ করেছে। সাথে দলটি বেশ কয়েকটি কৌতূহলী প্রক্রিয়া প্রকাশ করেছে যা ব্যাখ্যা করতে পারে যে কীভাবে ব্যাকটেরিয়া আকারে এত বিশাল হতে পারে।

এর এক জেনেটিক বিশ্লেষণ সালফার অক্সিডেশন এবং কার্বন ফিক্সেশনের জন্য জিনের একটি সেট প্রকাশ করেছে। এ থেকে বোঝা যায় T. magnifica জীবন-যাপনের জন্য chemoautotrophy-র উপর নির্ভর করে অর্থাৎ এটি রাসায়নিকের অক্সিডেশনের মাধ্যমে শক্তি সংগ্রহ করে।

———

A centimeter-long bacterium with DNA contained in metabolically active, membrane-bound organelles, Science
23 June 2022, 376, 6600 (1453-1458)

DOI: 10.1126/science.abb3634

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিশ্বের প্রথম কোয়ান্টাম ইন্টিগ্রেটেড সার্কিট
পরবর্তী প্রবন্ধ এবার বায়োমেট্রিক অথেনটিকেশন হবে নিঃশ্বাস-প্রঃশ্বাসের মাধ্যমে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?