এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এবার বায়োমেট্রিক অথেনটিকেশন হবে নিঃশ্বাস-প্রঃশ্বাসের মাধ্যমে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > এবার বায়োমেট্রিক অথেনটিকেশন হবে নিঃশ্বাস-প্রঃশ্বাসের মাধ্যমে
প্রযুক্তি

এবার বায়োমেট্রিক অথেনটিকেশন হবে নিঃশ্বাস-প্রঃশ্বাসের মাধ্যমে

গবেষকরা এমন একটি কৃত্রিম 'নাক' তৈরি করেছেন যা কোনো ব্যাক্তির নিঃশ্বাস-প্রঃশ্বাস থেকে তাকে সনাক্ত করতে সক্ষম। ১৬-চ্যানেল সেন্সর অ্যারে দ্বারা তৈরি olfactory sensor system-টি একজন ব্যক্তির নিঃশ্বাসে পাওয়া বিভিন্ন যৌগ সনাক্ত করতে সক্ষম। মেশিন লার্নিংয়ের সাহায্য নিয়ে এই ‘কৃত্রিম নাক’ ২০ জন ব্যক্তিকে ৯৭.৮% নির্ভুলতা সাথে চিহ্নিত করতে সক্ষম হয়েছে।

ফারিহা রহমান পারু
ফারিহা রহমান পারু
প্রকাশিত: ২৫ জুন, ২০২২
হালনাগাদ: 30 জুন, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
শিল্পির ছাপে তৈরি ছবিতে কৃত্রিম ঘ্রাণশক্তি সেন্সর ব্যবহার দেখানো হয়েছে।Kyushu University/Yanagida Lab
শেয়ার

যখনই আপনি বায়োমেট্রিক্সের কথা শোনেন বা ভাবেন, তখন প্রথম যে জিনিসগুলি আপনার মাথায় আসে তা নিশ্চই ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেইস স্ক্যান? এখনকার সকল ফোনের একদম কমন ফিচার এসব বায়োমেট্রিক অথেনটিকেশন সিস্টেম। তথ্য ও প্রযুক্তির এই যুগে, বায়োমেট্রিক অথেনটিকেশন মূল্যবান সম্পদ রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়।

নতুন এক গবেষণায়, গবেষকরা বায়োমেট্রিক নিরাপত্তা টুলকিটের জন্য একটি নতুন সম্ভাব্য বিকল্প তৈরি করেছেন: সেটা হলো ‘নিঃশ্বাস-প্রঃশ্বাস’। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বায়োমেট্রিক অথেনটিকেশন হবে আপনার নিঃশ্বাস-প্রঃশ্বাসে মাধ্যমে। Chemical Communications জার্নালে প্রকাশিত একটি গবেষণা পত্র মতে, জাপানের Kyushu University-র Institute for Materials Chemistry and Engineering-এর গবেষকরা University of Tokyo-এর সহযোগিতায় একটি ঘ্রাণশক্তির সেন্সর তৈরি করেছেন যা কোনো ব্যাক্তির নিঃশ্বাস-প্রঃশ্বাসে পাওয়া বিভিন্ন যৌগ বিশ্লেষণ করে তাকে সনাক্ত করতে সক্ষম।

মেশিন লার্নিংয়ের সাহায্য নিয়ে এই ‘কৃত্রিম নাক’ ২০ জন ব্যক্তিকে ৯৭% নির্ভুলতা সাথে চিহ্নিত করতে সক্ষম হয়েছে তার ১৬-চ্যানেল সেন্সর অ্যারে দ্বারা তৈরি olfactory sensor system বা ঘ্রাণশক্তি সেন্সর সিস্টেমের মাধ্যমে।

নিঃশ্বাস-প্রঃশ্বাসের উপর ভিত্তি করে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য ব্যবহৃত কৃত্রিম olfactory sensor-এর ছবি। ক্রেডিট: Kyushu University/Yanagida Lab
নিঃশ্বাস-প্রঃশ্বাসের উপর ভিত্তি করে বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য ব্যবহৃত কৃত্রিম olfactory sensor-এর ছবি।
ক্রেডিট: Kyushu University/Yanagida Lab

গবেষণক Chayanut Jirayupat বলেন,

বর্তমানে থাকা সকল বায়োমেট্রিক অথেনটিকেশন পদ্ধতি প্রতিটি ব্যক্তির শারীরিক স্বতন্ত্রতার উপর নির্ভর করে, কিন্তু তারা foolproof নয়। শারীরিক স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুলিপি তৈরি করা যেতে পারে সহজেই। আবার কেউ উক্ত অঙ্গে আঘাত প্রাপ্ত হয়ে বিকৃত হয়ে যেতে পারে। প্রত্যেক মানুষের একটি স্বতন্ত্র ঘ্রাণ আছে। বর্তমানে, মানুষের ঘ্রাণ; বায়োমেট্রিক অথেনটিকেশনের একটি নতুন শ্রেণী হিসাবে আবির্ভূত হচ্ছে। কিন্তু ত্বকে তৈরি সেই অনন্য ঘ্রাণ যথেষ্ট পরিমানে তৈরি হয় না, তাই সেটাকে শনাক্ত করা বেশ কঠিন। আমাদের উদ্ভাবিত পদ্ধতি আপনি কে তা নিশ্চিত করতে আপনার নিঃশ্বাস-প্রঃশ্বাসের অনন্য রাসায়নিক গঠন ব্যবহার করে।

বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য কোন যৌগগুলি ব্যবহার করা যেতে পারে তা দেখার জন্য দলটি বিভিন্ন ব্যাক্তির নিঃশ্বাস-প্রঃশ্বাস বিশ্লেষণ করা শুরু করে। তারা মোট ২৮টি যৌগ কার্যকরী বিকল্প হিসাবে চিহ্নিত করেছে যেগুলো ব্যবহার করা সম্ভব বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য।

এর উপর ভিত্তি করে, তারা ১৬টি চ্যানেল সহ একটি ঘ্রাণযুক্ত সেন্সর অ্যারে তৈরি করে, যার প্রত্যেকটি যৌগগুলির একটি নির্দিষ্ট পরিসর সনাক্ত করতে পারে। তারপর সেন্সর দ্বারা ইনপুট নেয়া এসকল সেন্সর ডেটা একটি মেশিন লার্নিং সিস্টেমে পাস করে প্রতিটি ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের গঠন বিশ্লেষণ করে আগে থাকা প্রোফাইলের সাথে মিলানোর জন্য।

ছয় জনের শ্বাস-প্রশ্বাসের নমুনা নিয়ে প্রোফাইল তৈরি করে তারপর গবেষণকরা উদ্ভবিত olfactory sensor system ব্যবহার করেন সনাক্ত করার কাজে। গবেষকরা দেখেছেন যে, এটি 97.8% গড় নির্ভুলতার সাথে ব্যক্তিদের সনাক্ত করতে পারে। ২০ জনের ক্ষেত্রেও নির্ভুলতার একই ছিলো।

উদ্ভাবিত olfactory sensor এবং এর সিস্টেম। একজন ব্যক্তি সেন্সরের সাথে সংযুক্ত থাকা একটি ব্যাগে শ্বাস নেওয়ার শুরু করে। তারপর সেন্সরটি ব্যক্তির নিঃশ্বাসে পাওয়া যৌগগুলিকে বিশ্লেষণ করে। যৌগগুলির ঘনত্বের উপর ভিত্তি করে, মেশিন লার্নিং সিস্টেম ব্যাবহার করে সিস্টেমে থাকা প্রোফাইলের সাথে মেলানোর মাধ্যমে ব্যক্তিকে সনাক্ত করে। ক্রেডিট: Kyushu University/Yanagida Lab
উদ্ভাবিত olfactory sensor এবং এর সিস্টেম। একজন ব্যক্তি সেন্সরের সাথে সংযুক্ত থাকা একটি ব্যাগে শ্বাস নেওয়ার শুরু করে। তারপর সেন্সরটি ব্যক্তির নিঃশ্বাসে পাওয়া যৌগগুলিকে বিশ্লেষণ করে। যৌগগুলির ঘনত্বের উপর ভিত্তি করে, মেশিন লার্নিং সিস্টেম ব্যাবহার করে সিস্টেমে থাকা প্রোফাইলের সাথে মেলানোর মাধ্যমে ব্যক্তিকে সনাক্ত করে। ক্রেডিট: Kyushu University/Yanagida Lab

তবে বলা বাহুল্য যে এই পদ্ধতি আমার-আপনার স্মার্টফোনে আসতে আরো বহু পথ পাড়ি দিতে হবে।

———

Breath odor-based individual authentication by an artificial olfactory sensor system and machine learning. Chemical Communications, 2022; 58 (44): 6377 DOI: 10.1039/d1cc06384g

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় ব্যাকটেরিয়া যা দেখা যাবে খালি চোখে
পরবর্তী প্রবন্ধ BirdNET: শব্দ দ্বারা পাখির প্রজাতি শনাক্ত করার ফ্রি অ্যাপ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?