এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: BirdNET: শব্দ দ্বারা পাখির প্রজাতি শনাক্ত করার ফ্রি অ্যাপ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > BirdNET: শব্দ দ্বারা পাখির প্রজাতি শনাক্ত করার ফ্রি অ্যাপ
প্রযুক্তি

BirdNET: শব্দ দ্বারা পাখির প্রজাতি শনাক্ত করার ফ্রি অ্যাপ

BirdNET এমন একটি অ্যাপ যা দিয়ে তিন হাজারের বেশি পাখির প্রজাতি হাতের অ্যান্ড্রয়েড কিংবা আইফোন ব্যবহার করে শনাক্ত করা যাবে খুব সহজে। পক্ষীবিদরা আশা করছেন যে এই অ্যাপটি নাগরিক বিজ্ঞানের প্রতিবন্ধকতা কমাবে এবং বিশ্বব্যাপী লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী পাখি পর্যবেক্ষক তৈরি করবে।

সাফিয়া তাবাসসুম রুমু
সাফিয়া তাবাসসুম রুমু
প্রকাশিত: ৩০ জুন, ২০২২
হালনাগাদ: 28 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
গবেষকরা আশা করছেন যে BirdNET অ্যাপ এবং এর অনুরূপ প্রকল্পগুলি পক্ষীবিষয়ক গবেষণা এবং তাদের সংরক্ষণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।Ashakur Rahaman/The K. Lisa Yang Center for Conservation Bioacoustics, Cornell Lab of Ornithology
শেয়ার

কম্পিউটার কীভাবে শব্দ থেকে পাখি চিনতে শিখতে পারে? এর উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা BirdNET নামের একটি আ্যপ তৈরি করেছেন। BirdNET অ্যাপটি মেশিন-লার্নিং প্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র শব্দের মাধ্যমে ৩,০০০ টিরও বেশি পাখি শনাক্ত করতে পারে (এ সংখ্যা নিয়মিত হালনাগাদ করা হবে বলে গবেষকরা জানিয়েছেন)। শুধু তাই নয়, এটি তা থেকে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ডেটা তৈরি করতে পারে।

গত ২৮শে জুন PLOS Biology জার্নালে প্রকাশ করা একটি গবেষণা নিবন্ধে যুক্তরাষ্ট্রের K. Lisa Yang Center for Conservation Bioacoustics at the Cornell Lab of Ornithology-এর গবেষক Dr. Connor Wood এবং তার সহকর্মীরা পাখি শনাক্তকরণে সিটিজেন সায়েন্টিস্টদের অংশগ্রহণ সহজ করতে BirdNET অ্যাপটির গুরুত্ব তুলে ধরেন। তারা আরো আলোচনা করেন কীভাবে এটি সিটিজেন সায়েন্সের প্রতিবন্ধকতা কমাবে। যেহেতু অংশগ্রহণের জন্য সাধারণ মানুষদের পাখি শনাক্তকরণের দক্ষতা প্রয়োজন পরবে না; ব্যবহারকারীরা কেবল অ্যাপটিতে ট্যাপ করে পাখির শব্দ রেকর্ড করার মাধ্যমে পাখি শনাক্ত করতে পারবে।

BirdNET কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে পাখির প্রজাতি সনাক্ত করতে পারবে এবং আরো গবেষণায় ব্যবহারের জন্য শব্দ রেকর্ডিং ক্যাপচার করে BirdNET সার্ভারে জমা রাখবে।

Dr. Connor Wood জানান,

স্মার্টফোনের বিস্তর ব্যবহার এবং আমাদের নতুন মেশিন লার্নিং অ্যালগরিদমের পাখি-সম্পর্কিত গবেষণার জন্য নতুন সম্ভাবনা তৈরি করে।

BirdNET অ্যাপটি ব্যবহার করলে প্রথমে সেটি অডিও রেকর্ড করবে এবং সেই অডিও এবং মেটাডেটা (তারিখ, সময় এবং অবস্থান) BirdNET সার্ভারে পাঠানো হবে। সার্ভারে কৃত্রিম বুদ্ধিমত্ত ব্যবহার করে পাখির প্রজাতি বেশ নিঁখুতভাবে সনাক্ত করা হবে এবং সেটা quantitative confidence score সহ পাখির প্রজাতির নাম ব্যবহারকারীর ফোনে দেখাবে।

raw audio, quantitative confidence score, এবং মেটাডেটা পরবর্তী গবেষণা ব্যবহারের জন্য সার্ভারে সংরক্ষিত হবে। সমস্ত পর্যবেক্ষণ বেনামী, এবং কোন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা হয় না। কিন্তু প্রমাণ কী? – তাদের অ্যাপ ওপেন-সোর্স। যে কেউ কোড চেক করে দেখতে পারে যে তাতে কোনো গোপন ট্র্যাকার আছে কী না।

এখন প্রশ্ন হচ্ছে অ্যাপটি কতটুকু নির্ভরযোগ্য? – অ্যাপটি নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ডেটা তৈরি করতে পারে কিনা তা পরীক্ষা করার জন্য, গবেষকরা চারটি পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন করেছেন যেখানে প্রচলিত গবেষণা ইতিমধ্যেই পাখির উপস্থিতি সম্পর্কৃত একটা ডেটা ম্যাপ তৈরি করা হয়েছে। BirdNET অ্যাপ দ্বারা করা ঔ চারটি অঞ্চলে পরিক্ষাতেও অনুরুপ ফলাফল পাওয়া গেছে।

চারটি পরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত ডেটা সর্বজনীনভাবে উপলব্ধ, এবং লেখকরা সম্পূর্ণ ডেটাসেট উন্মুক্তের জন্য কাজ করছেন।

Download on the App Store

Get it on Play Store

GitHub Repository

Twitter Bot

———

The machine learning–powered BirdNET App reduces barriers to global bird research by enabling citizen science participation. PLOS Biology, 2022; 20 (6): e3001670
DOI: 10.1371/journal.pbio.3001670

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এবার বায়োমেট্রিক অথেনটিকেশন হবে নিঃশ্বাস-প্রঃশ্বাসের মাধ্যমে
পরবর্তী প্রবন্ধ গণবিলুপ্তি থেকে বাঁচতে সাহায্য করেছে ডাইনোসরদের পালক
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?