এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: তিমি হাঙ্গর বিশ্বের নতুন বৃহত্তম সর্বভূক প্রাণী
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > তিমি হাঙ্গর বিশ্বের নতুন বৃহত্তম সর্বভূক প্রাণী
জীববিজ্ঞান

তিমি হাঙ্গর বিশ্বের নতুন বৃহত্তম সর্বভূক প্রাণী

১৮ মিটার পর্যন্ত লম্বা তিমি হাঙ্গর (Rhincodon typus) বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা বৃহত্তম হাঙ্গর এবং মাছের প্রজাতি। মাংসাশী বিবেচনা করা হলেও নতুন গবেষণা দেখা খেছে যে এরা সর্বভূক প্রাণী এবং এর মাধ্যমে কোডিয়াক ভালুক (Ursus arctos middendorffi) থেকে ‘বিশ্বের বৃহত্তম সর্বভূক প্রাণী’-এর মুকুট নিজের মাথায় তুলে নিলো তিমি হাঙ্গর।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ২৭ জুলাই, ২০২২
হালনাগাদ: 27 জুলাই, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
একটি তিমি হাঙ্গর (Rhincodon typus)।Andre Rerekura/Whaleshark Research
শেয়ার

গবেষকরা তিমি হাঙরের খাবারের অভ্যাস সম্পর্কে একটি আশ্চর্যজনক নতুন বিষয় আবিষ্কার করেছেন, যা বিশ্বের বৃহত্তম মাছটিকে আরেকটি ‘বিশ্বের বৃহত্তম’ শিরোনাম এনে দিয়েছে।

গবেষণায় দেখা গেছে যে সমুদ্রের এই দৈত্যরা প্রচুর ক্রিল মাছের পাশাপাশি নিয়মিতভাবে সামুদ্রিক শৈবাল সালাদ উপভোগ করে, যার অর্থ তারা সর্বভূক প্রাণী অর্থাৎ মাংশ থেকে ঘাষ/তৃণ পর্যন্ত খেয়ে থাকে। আর এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোডিয়াক ভাল্লুকের থাকা “বিশ্বের বৃহত্তম সর্বভূক” শিরোনামটি এখন দৈত্যকার তিমি হাঙ্গরের ঝুলিতে।

বিজ্ঞানীরা পশ্চিম অস্ট্রেলিয়ার নিঙ্গালু রিফ থেকে তিমি হাঙ্গর অধ্যয়ন করার সময় এই আবিষ্কারটি করেছেন এবং তারা বলেন যে আবিষ্কারটি বিশাল-আকারের প্রজাতিগুলি সত্যিই কীভাবে (খাদ্যাভ্যাস সহ.) টিকিয়ে রাখছে সে সম্পর্কে পুনরায় চিন্তা করাবে। এ ব্যাপারে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের মৎস জীববিজ্ঞানী Dr. Mark Meekan বলেন,

“আমরা যা ভেবেছিলাম তার সবকিছুই হয়তো সত্যি নাও হতে পারে। আমরা তাদের নিঙ্গালুতে আসতে দেখেছি এবং আমরা তাদের ক্রিল খেতে দেখেছি এবং আমরা ভেবেছি, ‘বুম এটাই উত্তর, তারা মাংশাসী’। কিন্তু প্রাণীদের মাইক্রোকেমিস্ট্রি দেখা অত্যাধুনিক পদ্ধতি ব্যবহারের পর এই গল্পটি অনেক বেশি জটিল হয়ে উঠেছে।”

বিজ্ঞানীরা অ্যামিনো এবং ফ্যাটি অ্যাসিডের জন্য ক্ষুদ্র প্ল্যাঙ্কটন থেকে বড় সামুদ্রিক শৈবাল পর্যন্ত সম্ভাব্য খাদ্য উৎসগুলি সাবধানতার সাথে বিশ্লেষণ করেন। তারপরে তারা তিমি হাঙরের চামড়ার নমুনায় কী উপস্থিত ছিল তা বিশ্লেষণ করেন। দেখা যাচ্ছে যে তারা ক্রিল মাছের চেয়ে অনেক বেশি উদ্ভিদ উপাদান খাচ্ছে।

গবেষণার আরেকটি অংশে তিমি হাঙরের মল সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা গেছ যে তারা ক্রিল মাছ ঠিকই খাচ্ছে – কিন্তু তার খুব বেশি অংশ বিপাক করছে না।

——

The world’s largest omnivore is a fish. Ecology, 2022. doi: 10.1002/ecy.3818

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:AIMS
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মানব শিশুর মতো চিন্তা করতে পারে
পরবর্তী প্রবন্ধ চলুন জেনে নিই সঙ্গীতের বিজ্ঞান সম্পর্কে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?