এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: JWST-র প্রকাশিত অদ্ভুত কার্টহুইল গ্যালাক্সির নতুন ছবি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > JWST-র প্রকাশিত অদ্ভুত কার্টহুইল গ্যালাক্সির নতুন ছবি
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

JWST-র প্রকাশিত অদ্ভুত কার্টহুইল গ্যালাক্সির নতুন ছবি

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাকাশের সবচেয়ে অদ্ভুত গ্যালাস্কির মধ্যে একটি কার্টহুইল গ্যালাক্সির এপর্যন্ত সবচেয়ে বিস্তারিত ছবি তুলেছে যা গ্যালাক্সিটিকে আগের চেয়ে আরও বিশদভাবে দেখার সুযোগ করে দিয়েছে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২২
হালনাগাদ: 3 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
কার্টহুইল এবং এর সহযোগী গ্যালাক্সি।NASA, ESA, CSA, STScI
শেয়ার

NASA/ESA/CSA-র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মহাবিশ্বের একটি অদ্ভুত গ্যালাক্সির ছবি তুলেছে যার নাম কার্টহুইল (Cartwheel) গ্যালাক্সি। অতিরিক্ত ধূলিকণার জন্য এটি বেশ অস্পষ্ট, যার ফলে এটিকে অধ্যয়ন করা কঠিন বেশ কঠিন কাজ। তবে JWST এর নতুন ছবিগুলি এই অদ্ভুত গ্যালাক্সিটিকে আগের চেয়ে আরও বিশদভাবে দেখার এবং জানার সুযোগ করে দেবে।

১৯৪১ সালে ফ্রিটজ্ জুইকির আবিষ্কার করা কার্টহুইল গ্যালাক্সি প্রায় ৫০ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত একটি অদ্ভূত গ্যালাক্সি। প্রায় ১৫০,০০০ আলোকবর্ষ ধরে বিস্তৃত এই গ্যালাক্সিটি। গবেষকরা বিশ্বাস করেন এটি একসময় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মতো একটি সর্পিল গ্যালাক্সি ছিল। কিন্তু তারপর একটি তুলনামূলক ছোট গ্যালাক্সি একে বুলেটের মতো আঘাত করে। এর ফলে গ্যালাক্সিতে থাকা নক্ষত্র এবং গ্যাস তরঙ্গের মতো চারিদিকে ছড়িয়ে পরে এবং বর্তমাস নেস্টেড রিং-এর আকার তৈরি করে অর্থাৎ একটা রিং-এর মধ্যে আরেকটি রিং।

কার্টহুইল গ্যালাক্সির গঠন অত্যন্ত জটিল এবং প্রচন্ডভাবে বিরক্তির বলে উল্লেখ করা হয়। কার্টহুইল দুটি রিং বা বলয় নিয়ে গঠিত। গ্যালাক্সির কেন্দ্রে অপেক্ষাকৃত পুরানো নক্ষত্রকে ঘিরে থাকা অভ্যন্তরীণ বলয়টি বেশিরভাগই উষ্ণ, উজ্জ্বল ধূলিকণা দিয়ে তৈরি তবে এই বলয়ের মধ্যে রয়েছে কিছু বিশালাকার নতুন নক্ষত্রের ক্লাস্টার। বাইরের বলয়টি ঠিক ছবির মতো বা তার থেকে বেশি ডায়নামিক। এটি বাইরের দিকে যখন প্রসারিত হয় তখন এটি গ্যালাক্সির চারপাশের গ্যাসের মধ্য দিয়ে গুলির মতো চুর্ণ-বিচুর্ণ করে যায় এবং নক্ষত্রের গঠনের বিস্ফোরণ ঘটায়, যা চারপাশের ধুলোকে আলোকিত করে ছবির মতো এরকম অদ্ভূদ গঠন তৈরি করেছে।

ওয়েবের মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (MIRI) এর এই ছবিটি কার্টহুইল নামে পরিচিত একটি বৃহৎ বিকৃত রিং-আকৃতির গ্যালাক্সি সহ বেশ কয়েকটি গ্যালাক্সির একটি গ্রুপ দেখায়। কার্টহুইল গ্যালাক্সি একটি উজ্জ্বল অভ্যন্তরীণ বলয় এবং একটি সক্রিয় বাইরের বলয় দ্বারা গঠিত। যদিও এই বাহ্যিক বলয়টিতে প্রচুর তারার গঠন রয়েছে, তবে মাঝখানের ধূলিময় এলাকাটিতেও অনেক তারা এবং তারার ক্লাস্টার রয়েছে। ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team
ওয়েবের মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (MIRI) এর এই ছবিটি কার্টহুইল নামের বৃহৎ বিকৃত রিং-আকৃতির গ্যালাক্সি সহ বেশ কয়েকটি গ্যালাক্সির একটি গ্রুপ দেখায়। কার্টহুইল গ্যালাক্সিটি একটি উজ্জ্বল অভ্যন্তরীণ বলয় এবং একটি সক্রিয় বাহ্যিক বলয় দ্বারা গঠিত। যদিও এই বাহ্যিক বলয়টিতে প্রচুর নক্ষত্রের গঠন রয়েছে, তবে মাঝখানের ধূলিময় এলাকাটিতেও অনেক নক্ষত্র এবং নক্ষত্রের ক্লাস্টার রয়েছে।
ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team

দুটি বলয়কে সংযুক্তকারী স্পোকের মধ্যে প্রচুর নক্ষত্র গঠনের ক্ষেত্র রয়েছে, যা গ্যালাক্সির সর্পিল বাহুগুলির অবশিষ্টাংশ বলে মনে হয়। এই স্পোকগুলি ২০১৮ সালে প্রকাশিত হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণের ছবিতে স্পষ্ট থাকলেও ওয়েবের তোলা ছবিটিতে নক্ষত্রগুলি অনেক বেশি বিশদ হয়ে উঠেছে যা বিজ্ঞানীদের আরো তথ্য পেতে সাহায্য করবে। স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট (STScI)-র কার্ল গর্ডন বলেছেন,

“এই ধূলিকণা; স্পোকের পাশাপাশি চাকার রিমকে আলোকিত করছে যা দেখতে বেশ সুন্দর। নতুন ছবিটি আমাদের বলছে যে এর মধ্যে প্রচুর তারকা গঠনের রান্না চলছে, হয়তো আমরা যা ভেবেছিলাম তার চেয়েও বেশি।”

এই চিত্রটি গ্যালাক্সির নীচে ডানদিকে তারা গঠনের একটি অঞ্চলও প্রকাশ করেছে যা গবেষকদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। গবেষকরা চিত্রটি বিশ্লেষণ করে অনেক তথ্য জানতে পারবে, যেমন: কার্টহুইল গ্যালাক্সিটি কীভাবে বিকশিত হচ্ছে এবং সংঘর্ষের পরে স্থির হওয়ার সাথে সাথে ভবিষ্যতে এটি কেমন হতে পারে ইত্যাদি।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:NASA/ESA/CSA
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ স্মার্টফোন দিয়ে জিকা ভাইরাস সনাক্তকরণ
পরবর্তী প্রবন্ধ গত ১৬০,০০০ বছরে মানুষের মস্তিষ্কের আকৃতি খুব কমই পরিবর্তিত হয়েছে
2টি মন্তব্য
  • প্রিয়তা ইফতেখার বলেছেন:
    ৪ আগস্ট, ২০২২; ৫:০৩ পূর্বাহ্ন এ

    হাবলের থেকে তো খুব বেশি পার্থক্য না

    Reply
    • Fuad বলেছেন:
      ৮ আগস্ট, ২০২২; ৬:৫৭ অপরাহ্ন এ

      But still significant

      Reply

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?