এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভারের দশ বছর পূর্তি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভারের দশ বছর পূর্তি
মহাকাশ

মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভারের দশ বছর পূর্তি

আজ থেকে ঠিক দশ বছর আগে মঙ্গল গ্রহ একসময় পৃথিবীর মতো মাইক্রোবায়াল জীবন ধারণ করতে পারত কী-না তার প্রমাণ সন্ধানে নাসার কিউরিওসিটি রোভার সফলভাবে লাল গ্রহটিতে অবতরণ করে। এর পর থেকে রোভারটি তার কাজ করে যাচ্ছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২২
হালনাগাদ: 6 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
২০২২ সালের ২০ই জুন কিউরিওসিটির তোলা 'আভানাভেরো' ড্রিল সাইটের ৩৬০-ডিগ্রি প্যানোরামা ভিউ।NASA/JPL-Caltech/MSSS
শেয়ার

২৬ নভেম্বর, ২০১১-তে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে Atlas V রকেটে চড়ে নাসার কিউরিওসিটি রোভার মঙ্গলের উদ্দ্যেশে যাত্রা শুরু করে। রোভারটি ২০১২ সালের ৫ই আগস্ট রাত ১০:৩২ মিনিটে (বাংলাদেশ সময় আগস্ট ৬-এর সকাল ১০:৩২ মিনিট) একাধিক জটিল অবতরণ কৌশল ব্যবহার করে মঙ্গল গ্রহের মাটিতে নিরাপদে অবতরণ করে।

বিশেষায়িত ল্যান্ডিং সিকোয়েন্স অনুসরণ করে কিউরিওসিটি রোভারটিকে অবতরণ করানো হয়েছিলো। একটি বিশাল প্যারাসুট, একটি জেট-নিয়ন্ত্রিত বাহন এবং স্কাই ক্রেন নামে একটি বাঞ্জির মতো যন্ত্র ব্যবহার করে, কারণ পূর্ববর্তী রোভার মিশনের সময় ব্যবহৃত পরীক্ষিত অবতরণ কৌশলগুলি অনেক বড় এবং ভারী রোভারকে নিরাপদে অবতরণ করতে পারেনি। কোনো-না-কোনো সমস্যা হতো।

অবতরণের পর থেকে, কিউরিওসিটি প্রায় ২৯ কিলোমিটার পথ অতিক্রম করেছে। আবার Gale Crater এবং এর মধ্যে Mount Sharp-এর পাদদেশ অন্বেষণ করতে এটি ৬২৫ মিটার উপরেও উঠেছে।

লাল গ্রহে কিউরিওসিটি মার্স রোভারের ১০তম বার্ষিকী উদযাপন করতে নাসা একটি two-sided পোস্টার প্রকাশ করেঠে যেটিতে কিউরিওসিটির কিছু নির্ভীক অভিযাত্রীর অনুপ্রেরণাদায়ক কৃতিত্বের তালিকা রয়েছে। ক্রেডিট: NASA/JPL-Caltech পেস্টার ডাউনলোড করুন: https://bbar.link/xhm
লাল গ্রহে কিউরিওসিটি মার্স রোভারের ১০তম বার্ষিকী উদযাপন করতে নাসা একটি two-sided পোস্টার প্রকাশ করেছে যেটি একপাশে রোভারের ছবি এবং অন্যপাশে কিউরিওসিটির কিছু নির্ভীক অভিযাত্রীর অনুপ্রেরণাদায়ক কৃতিত্বের তালিকা রয়েছে।
ক্রেডিট: NASA/JPL-Caltech
পেস্টার ডাউনলোড করুন এখান থেকে

রোভারটি এখন পর্যন্ত মোট ৪৯৪,৫৪০টি ছবি তুলেছে এবং পৃথিবীতে মোটা ৩,১০২ গিগাবাইট ডেটা পাঠিয়েছে। কিউরিওসিটির পাঠানো এই ডেটাগুলি ৮৮৩টি বৈজ্ঞানিক রিসার্স পেপারে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এটি ৪১টি শিলা এবং মাটির নমুনা বিশ্লেষণ করেছে।

কিউরিওসিটির প্রকৌশলী দল রোভারটিকে চালু রাখার জন্য বিভিন্ন উপায় প্রয়োগ করছে। সম্প্রতি নাসা এর মিশন আরও তিন বছরের বাড়িয়েছে।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির গবেষক এবং কিউরিওসিটির ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার Andy Mishkin বলেন,

“মঙ্গল গ্রহে অবতরণ করার সাথে সাথেই আপনাকে এই সত্য মেনে নিতে হবে যে, তা যে ১০ কোটি কিলোমিটার পর্যন্ত চালানোর জন্য এটিকে মেরামত করার কেউ নেই। তাই রোভারে যা আছে তার বুদ্ধিমান ব্যবহার করাই শ্রেয়।”

কিউরিওসিটি লাল গ্রহটির আকাশ অধ্যয়ন করেছে, উজ্জ্বল মেঘ এবং প্রবাহিত চাঁদের ছবি ধারণ করেছে। রোভারের রেডিয়েশন সেন্সর বিজ্ঞানীদের ভবিষ্যতের নভোচারীদের মঙ্গল পৃষ্ঠে উচ্চ-শক্তির বিকিরণের পরিমাণ পরিমাপ করতে দেয় যাতে নাসা কীভাবে ভবিষ্যতের নভোচারীদের নিরাপদ রাখবে তা নির্ধারণ করতে পারে।

কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিউরিওসিটি খুজে পেয়েছে যে, মঙ্গলে তরল পানির পাশাপাশি জীবনকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক বিল্ডিং ব্লক এবং পুষ্টি উপাদান কমপক্ষে কয়েক মিলিয়ন বছর ধরে Gale Crater-এ উপস্থিত ছিল। এখন, রোভারটি একটি গিরিখাতের মধ্য দিয়ে এগিয়ে চলছে যা একটি নতুন অঞ্চলে রূপান্তরকে চিহ্নিত করে, ধারণা করা হয় যে পানি শুকিয়ে যাওয়ার ফলে উক্ত অঞ্চলটি গঠিত হয়েছিল।

২০১৫ সালে, রোভারটি খনিজ সমৃদ্ধ দূরবর্তী বাটের একটি পোস্টকার্ড চিত্র ধারণ করেছিল। সেই চিত্রের মধ্যে Ilha Novo Destino নামের কিউরিওসিটি রোভারের আকৃতির বোল্ডার দেখতে পায় — এবং প্রায় সাত বছর পরে, রোভারটি গত মাসে সালফেট-সমৃদ্ধ অঞ্চলে যাওয়ার পথে এর সাথে ধাক্কা খায়৷

কিউরিওসিটি টিম সালফেট-সমৃদ্ধ এলাকা অন্বেষণে আগামী কয়েক বছর ব্যয় করার পরিকল্পনা করেছে। এর মধ্যে, তাদের লক্ষ্য রয়েছে Gediz Vallis চ্যানেলের মতো (যা Mount Sharp-এ ইতিহাসের শেষের দিকে বন্যার সময় গঠিত হতে পারে) স্থান পরিদর্শন করা।

শুভ ১০ম বর্ষপূর্তী কিউরিওসিটি! *\0/*

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:National Aeronautics and Space Administration (NASA)
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে
পরবর্তী প্রবন্ধ পূর্ব চীন সাগরে নতুন প্রজাতির অদ্ভুত মাছ পাওয়া গেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?