এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > উপাদান বিজ্ঞান > বিজ্ঞানীরা গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে
উপাদান বিজ্ঞান

বিজ্ঞানীরা গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে

MIT-এর উপাদান বিজ্ঞানীরা নোবেল বিজয়ী গ্যাব্রিয়েল লিপম্যানের আবিষ্কৃত রঙিন ফটোগ্রাফি কৌশল কাজে লাগিয়ে প্রসারণশীল এবং রঙ পরিবর্তনকারী ফিল্ম তৈরি করেছে। নতুন এই কৌশলটি চাপ-পর্যবেক্ষণকারী ব্যান্ডেজ, শেড-শিফটিং ফ্যাব্রিক বা স্পর্শ-সংবেদনকারী রোবট তৈরিতে নতুন দুয়ার খুলে দিবে।

ওয়াশফিয়া জয়ন্তী
ওয়াশফিয়া জয়ন্তী
প্রকাশিত: ৫ আগস্ট, ২০২২
হালনাগাদ: 5 আগস্ট, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
ছবিতে দেখানো মার্কিন ১ সেন্ট মুদ্রাকে MIT-র তৈরি নতুন উপাদানে অধিক্ষিপ্ত করা হলে প্রাণবন্ত রঙ ফুটে ওঠে (বাম)। এবং তারা সেই উপাদানের রং কম্প্রেসিভ স্ট্রেসের ম্যাপে রূপান্তরিত হয় (ডান)।Benjamin H. Miller, Helen Liu & Mathias Kolle/MIT News
শেয়ার

যেসকল রঙিন উপকরণ উদ্দীপনার প্রতিক্রিয়ায় রং পরিবর্তন করে সেসকল উপকরণ অপটিক্যাল সেন্সিং এবং ভিজ্যুয়াল কমিউনিকেশনের জন্য উপযুক্ত। কিন্তু এমন উপাদান তৈরি এবং ব্যবহারের প্রধান বাধা হলো উৎপাদন কৌশলের অভাব।

MIT-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন স্নাতক ছাত্র Benjamin Miller-এর মতে,

“নমনীয় রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরিতে বেশ কয়েকটি সম্ভাব্য হাই-ইমপ্যাক্ট অ্যাপ্লিকেশন থাকা সত্ত্বেও, মাইক্রোস্কেলে তা নিয়ন্ত্রণ পদ্ধতির বেশ অভাব রয়েছে।”

কীভাবে এ সমস্যা সমাধান করা যায় তা নিয়ে ধাঁধাঁয় থাকার সময় Miller, MIT Museum গিয়েছিলো, যেখানে একজন কিউরেটর হলোগ্রাফির উপর একটি প্রদর্শনীর মাধ্যমে তার সাথে কথা বলেছিলো, তখন কিউরেটর এমন একটি কৌশল ব্যখ্যা করছিলো যা একটি ভৌত ​​উপাদানের উপর দুটি আলোক রশ্মি বীম করে ত্রিমাত্রিক (3D) চিত্র তৈরি করে।

“আমি বুঝতে পারি যে হলোগ্রাফিতে যে ঘটনা ঘটে ঠিক একই ধরনের জিনিস প্রকৃতি কাঠামোগত রঙের সাথে ঘট,”

Miller বলেছে।

সেই পরিদর্শন তাকে হলগ্রাফি এবং এর ইতিহাস পড়তে অনুপ্রাণিত করে, যা তাকে ১৮০০-এর দশকের ইতিহাসে নিয়ে যায় এবং ফ্রাঙ্কো-লাক্সেমবার্গীয় পদার্থবিদ গ্যাব্রিয়েল লিপম্যান দ্বারা উদ্ভাবিত ‘লিপম্যান ফটোগ্রাফি’ নামের প্রাথমিক রঙিন ফটোগ্রাফি কৌশলে সাথে পরিচয় করিয়ে দেয়। উল্লেখ্য, গ্যাব্রিয়েল লিপম্যান এই কাজের জন্য ১৯০৮ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেন।

লিপম্যান প্রথমে একটি খুব পাতলা, স্বচ্ছ ইমালশনের (যা তিনি ক্ষুদ্র আলো-সংবেদনশীল বলুকণা থেকে তৈরি করেছিলেন) পিছনে একটি আয়না স্থাপন করে রঙিন ছবি তৈরি করেছিলেন। তিনি সেটআপটিকে আলোর রশ্মিতে উন্মুক্ত করেন, যা আয়নাটি ইমালশনের মাধ্যমে প্রতিফলিত করে ছবি তৈরি করেছিলো।

১৯ শতকের একটি রঙিন ফটোগ্রাফি কৌশল প্রয়োগ করে, MIT-র একটি দল গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে। উপাদানটি প্রসারিত হলে তাদের রঙ পরিবর্তন করতে পারে, উপাদানটি প্রসারণের ফলে ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করে। ক্রেডিট: Benjamin H. Miller, Helen Liu & Mathias Kolle
১৯ শতকের একটি রঙিন ফটোগ্রাফি কৌশল প্রয়োগ করে, MIT-র একটি দল গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে। উপাদানটি প্রসারিত হলে তাদের রঙ পরিবর্তন করতে পারে, উপাদানটি প্রসারণের ফলে ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করে।
ক্রেডিট: Benjamin H. Miller, Helen Liu & Mathias Kolle

এই কৌশলটি ব্যবহার করে, লিপম্যান তার ইমালশনগুলিতে ফুল এবং অন্যান্য দৃশ্যের কাঠামোগতভাবে রঙিন চিত্র প্রক্ষেপণ করেছিলেন, যদিও প্রক্রিয়াটি শ্রমসাধ্য ছিল। এই প্রক্রিয়াতে ইমালশনগুলি হাতে তৈরি করা এবং উপাদানটি পর্যাপ্তভাবে আলোর সংস্পর্শে আসার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হতো। এই সীমাবদ্ধতার কারণে, কৌশলটি মূলত ইতিহাসে বিবর্ণ হয়ে গেছে।

মিলার ভাবলেন, আধুনিক হলোগ্রাফিক উপকরণ ব্যবহার করে লিপম্যান ফটোগ্রাফিকে বড় আকারের, কাঠামোগতভাবে রঙিন উপকরণ তৈরি করতে গতি বাড়ানো যেতে পারে।

গবেষণায়, গবেষকদল স্থিতিস্থাপক, স্বচ্ছ হলোগ্রাফিক ফিল্মকে একটি প্রতিফলিত, আয়নার মতো পৃষ্ঠ (এই ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের একটি শীট) যোগার করে । তারপরে তারা ফিল্ম থেকে কয়েক ফুট দূরে একটি অফ-দ্য-শেল্ফ প্রজেক্টর স্থাপন করে এবং প্রতিটি নমুনার উপর ছবি প্রজেক্ট করে।

তারা যেমনটি ভেবেছিলো, ফিল্মগুলি কয়েক মিনিটের মধ্যে বড়, বিশদ চিত্র তৈরি করেছিল, আসল চিত্রগুলিতে রঙগুলিকে স্পষ্ট রেখে।

তারপরে তারা আয়না থেকে ফিল্মটি তুলে এবং সাপোর্টের জন্য এটিকে একটি কালো ইলাস্টিক সিলিকনে আটকে দেয়।

ইলাস্টিক সিলিকনে আটকানো ফিল্মটিকে তারা প্রসারিত করে এবং দেখতে পায় সেটির রঙের পরিবর্তন হচ্ছে।

বিয়ষটি উপাদানটির কাঠামোগত রঙের পরিবর্তনের একটি ফলাফল: যখন উপাদানটি প্রসারিত হয় এবং পাতলা হয়ে যায়, তখন এর ন্যানোস্কেল কাঠামো সামান্য ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত করতে নিজেদেরকে পুনরায় কনফিগার করে। উদাহরণস্বরূপ, লাল রঙের ফিল্মকে প্রসারিত করলে সামান্য পরিবর্তিত ন্যানোস্কেল কাঠামো নীল তরঙ্গদৈর্ঘ্যের আলো প্রতিফলিত করে।

ম্যাক্রোস্কেলে প্রসারণশীল রঙ-রঙ-পরিবর্তনকারী উপাদানের অপটিক্যাল উৎপাদন। ক্রেডিট: Benjamin H. Miller, Helen Liu & Mathias Kolle
ম্যাক্রোস্কেলে প্রসারণশীল রঙ-রঙ-পরিবর্তনকারী উপাদানের অপটিক্যাল উৎপাদন।
ক্রেডিট: Benjamin H. Miller, Helen Liu & Mathias Kolle

দলটি খুঁজে পানে যে ফিল্মের রঙ প্রসারণের সাথে অত্যন্ত সংবেদনশীল। একটি সম্পূর্ণ লাল ফিল্ম তৈরি করার পরে, তারা এটিকে একটি সিলিকন ব্যাকিংয়ের সাথে যেটি বেধে দেখা কোথাও ঘন কোথায় পাতলা তরে। যেখানে ব্যাকিং সবচেয়ে পাতলা ছিল, সেখানে ফিল্মটি লাল রঙের আবং ঘন অংশগুলিতে ফিল্মটি নীল হয়ে গেছে।

একইভাবে, বিজ্ঞানীরা দেখেছেন যে লাল ফিল্মের নমুনাগুলিতে বিভিন্ন বস্তু চেপে দিলে বিশদ সবুজ ছাপ ফেলে।

মজার বিষয় হল, রঙিন আয়না তৈরি করার সময় আগত আলোর সাপেক্ষে ফিল্মটিকে একটি কোণে কাত করে তারা লুকানো চিত্রগুলিও প্রজেক্ট করতে পারে। এই কাত মূলত উপাদানটির ন্যানোস্ট্রাকচারগুলিকে আলোর একটি লাল-পরিবর্তিত বর্ণালী প্রতিফলিত করে।

———

Scalable optical manufacture of dynamic structural colour in stretchable materials. Nature Materials (2022). DOI: 10.1038/s41563-022-01318-x

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Massachusetts Institute of Technology
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ JWST-র তোলা দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি
পরবর্তী প্রবন্ধ মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভারের দশ বছর পূর্তি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?