এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: পূর্ব চীন সাগরে নতুন প্রজাতির অদ্ভুত মাছ পাওয়া গেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > পূর্ব চীন সাগরে নতুন প্রজাতির অদ্ভুত মাছ পাওয়া গেছে
প্রাণী

পূর্ব চীন সাগরে নতুন প্রজাতির অদ্ভুত মাছ পাওয়া গেছে

সামুদ্রিক জীববিজ্ঞানীরা চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেন শহরের উপকূলীয় অঞ্চলের পানিতে বসবাসকারী Pegasus গণের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছে।

নোশীন নওর জামান
নোশীন নওর জামান
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২
হালনাগাদ: 7 আগস্ট, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
সেন্টিমিটার স্কেলে Pegasus sinensis-এর পৃষ্ঠীয়, পার্শ্বীয় এবং অঙ্কীয় দৃশ্য।Xin Wang
শেয়ার

সীমথ-রা Pegasidae নামে মাছের পরিবারের সদস্য সদস্য। Pegasus এবং Eurypegasus নামের দুটি গণে মাত্র সাতটি প্রজাতির সীমথ রয়েছে। এদের দক্ষিণ আফ্রিকা থেকে হাওয়াই পর্যন্ত ইন্দো-প্যাসিফিকের নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমন্ডলীয় পানিতে ব্যাপকভাবে বিচরণ করতে দেখা যায়।

সীমথ-রা তাদের অস্বাভাবিক চেহারার জন্য বিখ্যাত। এদের রয়েছে চ্যাপ্টা দেহ, বড়-ডানার মতো পাখনা, খুব বড় থুতু (snout), এবং মোটা হাড়ের প্লেটে আবৃত শরীর।

Pegasus (গ্রীক পৌরাণিক কাহিনীর একটি প্রাণীর নামে নামকরণ করা হয়েছে) গণের সদস্য থেকে Eurypegasus গণের সদস্যের মধ্যে পার্থক্য হলো Pegasus গণের মাছের লেজে ১১ থেকে ১৪ টা রিং থাকে।

প্রথাগত চীনা ওষুধ হিসাবে প্রতি বছর লক্ষ লক্ষ সীমথ বিক্রি হয়, এবং তাদের বিতরণ পরিসর জুড়ে তাদের প্রজাতির বৈচিত্র্য এবং জনসংখ্যার প্রাচুর্য অনুমান করার জন্য আরও গবেষণা প্রয়োজন।

Pegasus sinensis-এর নমুনা সাইট (লাল বৃত্ত) ক্রেডিট: Xin Wang
Pegasus sinensis-এর নমুনা সাইট (লাল বৃত্ত)
ক্রেডিট: Xin Wang

Pegasus sinensis বা চাইনিজ সীমথ নামে নতুন আবিষ্কৃত সীমথ প্রজাতিটি এখন পর্যন্ত শুধুমাত্র চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেন উপসাগরেই পাওয়া গেছে।

এই মাছটির দৈর্ঘ্য প্রায় ৭.৩ সেন্টিমিটার। এর শরীরের রং হালকা বাদামী থেকে ধূসর বর্ণের এবং গাঢ় বাদামী থেকে কালো রঙের দাগ দ্বারা আবৃত। এটি শরীরের উপরিভাগে উপস্থিত দাগের ঘনত্ব এবং রঙ উভয় ক্ষেত্রেই লংটেইল সীমথ (Pegasus volitans) থেকে আলাদা।

গবেষক Dr. Ying-Yi Zhang বলেন,

“আমাদের গবেষণায় ব্যবহৃত তিনটি নতুন সিকোয়েন্সকৃত সিমথের মাইটোকন্ড্রিয়াল জিনোমের উপর ভিত্তি করে, আমরা Pegasidae-এর একটি ফাইলোজেনেটিক বিশ্লেষণ পরিচালনা করেছি। আমরা দেখতে পেরেছি যে Pegasus sinensis এবং Pegasus volitans তাদের সাধারণ পূর্বপুরুষ থেকে প্রায় ৯০ লক্ষ বছর আগে আলাদা হয়ে গিয়েছিলো।”

———

A new seamoth species of Pegasus (Syngnathiformes: Pegasidae) from the East China Sea. Zoological Research, 2022, 43(4): 675-678. DOI: 10.24272/j.issn.2095-8137.2022.109

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভারের দশ বছর পূর্তি
পরবর্তী প্রবন্ধ ১,২০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?