এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ১,২০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ১,২০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞানপদার্থবিজ্ঞান

১,২০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা

দৃশ্যমান আলোর পরিবর্তে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড (CMB) রেডিয়েশন ব্যবহার করে বিজ্ঞানীরা গ্যালাক্সির আশেপাশে থাকা ১,২০০ কোটি বছর পুরোনো ডার্ক ম্যাটারের ব্যাপ্তি, উপস্থিতি এবং প্রকৃতি খুঁজে পেয়েছেন যেগুলি আগে পর্যবেক্ষণ করা ডার্ক ম্যাটারের তুলনায় হাজার কোটি বছর পুরোনো। গবেষণাটি আমাদের মহাবিশ্বের প্রাথমিক ইতিহাস বিশ্লেষণে ব্যাপক সম্ভাবনা প্রদান করে।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২
হালনাগাদ: 7 আগস্ট, 2022
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
শিল্পির ছাপে তৈরি ১,২০০ কোটি বছর আগে ডার্ক ম্যাটার দ্বারা বিকৃত বিগ ব্যাং বিকিরণের (CMB) অবশিষ্টাংশ।Reiko Matsushita
শেয়ার

রহস্যময় ডার্ক ম্যাটার সম্পর্কে আমরা খুব কমই জানি। তারপরও আমরা যা জানি তা বিভিন্ন গ্যালাক্সির আলো পর্যবেক্ষণ উপর ভিত্তি করে হিসাব-নিকাশ থেকে আসে। সমস্যা হচ্ছে এসব গ্যালাক্সি অনেক দুরের বস্তু এবং এতদিন আগে ঘটে যাওয়া কিছু দেখা বেশ কঠিন। আলোর সীমিত গতির কারণে, আমরা দূরবর্তী ছায়াপথগুলিকে আজকের মতো নয়, বরং কোটি-কোটি বছর আগে দেখতে পাই। কিন্তু তার চেয়েও বেশি চ্যালেঞ্জ হচ্ছে ডার্ক ম্যাটার পর্যবেক্ষণ করা, যা আবার আলো নির্গত কিংবা শোষণ করে না।

আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব দ্বারা প্রেডিক্ট করার মতোই ফোরগ্রাউন্ড গ্যালাক্সির মহাকর্ষীয় টান এবং এর ডার্ক ম্যাটার আশেপাশের স্থান এবং সময়কে বিকৃত করে। উৎস গ্যালাক্সি থেকে আলো বিকৃতির মধ্য দিয়ে যাবার সময় বেঁকে যায় যা গ্যালাক্সির আপাত আকার পরিবর্তন করে দেয়। ডার্ক ম্যাটারের পরিমাণ যত বেশি, বিকৃতি তত বেশি। এইভাবে, বিজ্ঞানীরা বিকৃতি থেকে ফোরগ্রাউন্ড গ্যালাক্সি (যেটিকে ‘লেন্স গ্যালাক্সি’ বলা হয়) এর চারপাশে ডার্ক ম্যাটারের পরিমাণ পরিমাপ করতে পারে। সহজ ভাবে বলতে গেলে ডার্ক ম্যাটার নিজে আলো নির্গত করে না এবং এটি অন্ধকার মেঘের মতো আলো শোষণও করে না। কিন্তু এটি মহাকর্ষীয়ভাবে আলোকে প্রভাবিত করে। ডার্ক ম্যাটার আলোর গ্র্যাভিটেশনাল লেন্সিং তৈরি করে যা আলোকে বিচ্যুত করে দেয়। এই আলোর লেন্সিং থেকে বিজ্ঞানীরা সেই অঞ্চলের ডার্ক ম্যাটারের প্রকৃতি সম্পর্কে জানতে পারে।

কিন্তু, একটি নির্দিষ্ট সীমার পর বিজ্ঞানীরা সমস্যার সম্মুখীন হয়। আমাদের নাগালে থাকা মহাবিশ্বের দূরবর্তী ছায়াপথগুলি অবিশ্বাস্যভাবে ঘোলাটে। সেখানকার আলোর লেন্সিং সঠিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। ফলস্বরূপ, আমরা পৃথিবী থেকে যত বেশি দূরে পর্যবেক্ষণ করতে যাওয়া যায় এই কৌশলটি তত কম কার্যকর হয়। তখন লেন্সিং-এর ফলে বিকৃতিকে সূক্ষ্ম এবং বেশিরভাগ ক্ষেত্রে সনাক্ত করা কঠিন।

বেশিরভাগ পূর্ববর্তী গবেষণা একই সীমাতে আটকে আছে। আলোর বিকৃতি পরিমাপ করার জন্য যথেষ্ট দূরবর্তী উৎস গ্যালাক্সি সনাক্ত করতে অক্ষম হওয়ায় সেসব গবেষণায় বিজ্ঞানীরা শুধুমাত্র ৮০০ থেকে ১,০০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটার বিশ্লেষণ করতে সক্ষম হয়েছে। এই সীমাবদ্ধতার কারণ আমরা পুরোনো অর্থাৎ শুরুর দিকের ডার্ক ম্যাটার সম্পর্কে জানতে পারি না।

কিন্তু এই সাম্প্রতিক গবেষণায়, গ্যালাক্সিগুলি এতটাই দূরে যে সত্যিই এর চেয়ে দূরবর্তী আর কোনো তেমন গ্যালাক্সি নেই। নিশ্চিতভাবে কোনটিই যথেষ্ট উজ্জ্বল নয় যে, আমরা তাদের আলোর লেন্সিং দেখতে পারি। তাই জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের এক দল বিজ্ঞানী পর্যবেক্ষণে আলোর পরিবর্তে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড (CMB)-র রেডিয়েশন ব্যবহার করেছে। ডার্ক ম্যাটার চিহ্ন খুঁজতে, দলটি Subaru Hyper Suprime-Cam Survey (HSC) থেকে ডেটা ব্যবহার করে প্রায় ১৫ লক্ষ অস্পষ্ট এবং দূরবর্তী গ্যালাক্সি শনাক্ত করে। এটি থেকে, তারা আদি মহাবিশ্বে ডার্ক ম্যাটারের একটি মানচিত্র তৈরি করে।

বিভিন্ন উপগ্রহ দ্বারা দেখা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড (CMB) রেডিয়েশন। ক্রেডিট: NASA/JPL-Caltech/ESA
বিভিন্ন উপগ্রহ দ্বারা দেখা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড (CMB) রেডিয়েশন।
ক্রেডিট: NASA/JPL-Caltech/ESA

এটি এখন পর্যন্ত তৈরি করা ডার্ক ম্যাটারের সবচেয়ে দূরবর্তী ম্যাপ। স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেলে, যা LCDM মডেল নামে পরিচিত, ডার্ক এনার্জি মহাবিশ্বের সম্প্রসারণকে চালিত করে, গ্যালাক্সি গুলোকে একে অপরের দিকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে, যখন পদার্থ এবং ডার্ক ম্যাটারের মহাকর্ষীয় আকর্ষণ গ্যালাক্সিগুলিকে একত্রিত করার চেষ্টা করে। LCDM-এর মতে, কসমিক ব্যাকগ্রাউন্ডে আমরা যে স্কেলে ওঠানামা লক্ষ্য করি তা সেই স্কেলে চালিত করে গ্যালাক্সিগুলি একত্রিত করে, যা আমাদের বলে যে প্রথম মহাবিশ্বে কতটা ঘন গ্যালাক্সির ক্লাস্টার থাকা উচিৎ।তবে নতুন এই গবেষণা মতে, প্রারম্ভিক সময়ের মধ্যে গ্যালাকটিক ক্লাস্টারিংয়ের পরিমাণ LCDM মডেলের পূর্বাভাসের চেয়ে সামান্য কম।

দলের পরিমাপের ফলাফল চূড়ান্ত নয়। এটা সম্ভব যে তারা কেবল ক্লাম্পিং স্কেলের নীচে পরিমাপ করেছে। কিন্তু যদি এটি সঠিক হয়, তাহলে এটি প্রস্তাব করে যে মহাবিশ্বের নিয়ম ১,২০০ বছর আগে একটু ভিন্ন ছিল।

সম্ভাবনার অনেক আছে। কিন্তু এই কাজের সবচেয়ে বড় সাফল্য হল আমাদের কাছে এখন প্রকৃত তথ্য আছে। এটি একটি বড় প্রথম পদক্ষেপ, এবং যেহেতু আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং ভেরা রুবিন অবজারভেটরির মতো টেলিস্কোপ থেকে আরও ডেটা পেয়েছি, তাই আমাদের এই রহস্যের সমাধান করতে সক্ষম হওয়া উচিত, এবং সমাধাণ করলে অবশেষে জানতে পারবো যে মহাজাগতিক নিয়মগুলি সত্যিই অন্ধকারে এবং প্রাথমিক সময়ে আলাদা ছিল কিনা।

———

First Identification of a CMB Lensing Signal Produced by 1.5 Million Galaxies at z∼4: Constraints on Matter Density Fluctuations at High Redshift. Physical Review Letters, 2022; 129 (6) DOI: 10.1103/PhysRevLett.129.061301

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Nagoya University
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পূর্ব চীন সাগরে নতুন প্রজাতির অদ্ভুত মাছ পাওয়া গেছে
পরবর্তী প্রবন্ধ খোঁজ মিলল আলো এবং পদার্থের মিশ্রণে তৈরি অণুর
একটি মন্তব্য
  • Shawon বলেছেন:
    ২০ আগস্ট, ২০২২; ১২:২০ পূর্বাহ্ন এ

    শিরোনামের নিচে সারসংক্ষেপ পড়ে আমি একটু ভড়কে গেসিলাম — ডার্ক ম্যাটার পর্যবেক্ষণ? পুরোটা পড়ে বুঝলাম তা না।
    একটা ব্যাপার, “ডার্ক ম্যাটার আশেপাশের স্থান এবং সময়কে বিকৃত করে” – বিকৃতি বলতে স্থান-কালের বাঁকা হওয়াকেই বুঝিয়েছেন, তাই না?
    বাক্যগুলো আরো প্রাঞ্জল করলে ভালো হতো, পড়লে মনে হয় বিদেশী প্রবন্ধের বাক্যে বাকে অনুবাদ।
    আমি পদার্থবিজ্ঞান নিয়ে পড়ি নাই, কিন্তু পদার্থবিজ্ঞান আমরা ভালো লাগে। প্রবন্ধের জন্য ধন্যবাদ।

    Reply

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?