এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: খোঁজ মিলল আলো এবং পদার্থের মিশ্রণে তৈরি অণুর
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > খোঁজ মিলল আলো এবং পদার্থের মিশ্রণে তৈরি অণুর
পদার্থবিজ্ঞান

খোঁজ মিলল আলো এবং পদার্থের মিশ্রণে তৈরি অণুর

আলো ব্যবহার করে পরমাণু একে অপরকে আকর্ষণ করার জন্য তৈরি করা যেতে পারে। গবেষকরা প্রথমবারের মতো আলো এবং পদার্থের এই বন্ধন অবস্থা পরিমাপ করতে সক্ষম হয়েছেন।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২২
হালনাগাদ: 7 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
আলোর রশ্মি দ্বারা sticky করা পরমাণুর চিত্র। পরমাণু আলোর রশ্মি দ্বারা polarized হয় এবং একে অপরকে আকর্ষণ করতে শুরু করে।Harald Ritsch/TU Wien
শেয়ার

বিজ্ঞানীরা প্রথমবারের মতো পরীক্ষাগারে পরমাণু মধ্যে একটি বিশেষ বন্ধন অবস্থা তৈরি করেছে। তারা একটি লেজার রশ্মির সাহায্যে, কিছু পরমাণুকে পোলার অবস্থায় নিয়ে গিয়েছে যাতে তারা একদিকে ধনাত্বক চার্জ এবং অন্যদিকে ঋণাত্মক চার্জ তৈরি করতে পারে। এর ফলে পরমাণুগুলি একে অপরকে আকর্ষণ করে একটি বিশেষ বন্ধন অবস্থা তৈরি করে। যদিও বন্ধনটি সাধারণ অণুর দুটি পরমাণুর মধ্যে বন্ধনের তুলনায় বেশ দুর্বল তবুও সেটি পরিমাপযোগ্য।

বন্ধন শক্তিটি যদিও পোলারকৃত পরমাণু থেকে আসে, তবুও বন্ধনের মূল ক্ষমতা দেয় লেজার রশ্মিটি। এক অর্থে, এটি আলো এবং পদার্থের মিশ্রণে তৈরি একটি “অণু”।

তাত্ত্বিকভাবে, এই বন্ধন সম্পর্কে দীর্ঘকাল ধরে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, তবে এখন Tu Wien-এর Vienna Center for Quantum Science and Technology (VCQ)-এর বিজ্ঞানীরা, University of Innsbruck-এর সহযোগিতায় প্রথমবারের জন্য এই অসাধারণ পারমাণবিক বন্ধন পরিমাপ করতে সফল হয়েছে। এই বন্ধনটি অত্যন্ত ঠান্ডা পরমাণু পরিচালনা করার জন্য বেশ কার্যকরী এবং আলোর এই প্রভাবটি মহাকাশে অণু গঠনেও ভূমিকা পালন করতে পারে।

পরমাণুর চিপ যার উপর পরীক্ষা করা হয়েছিল। ক্রেডিট: Harald Ritsch/TU Wien
পরমাণুর চিপ যার উপর পরীক্ষা করা হয়েছিল।
ক্রেডিট: Harald Ritsch/TU Wien

ধনাত্বক এবং ঋণাত্মক চার্জ

বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ পরমাণুতে, একটি ধনাত্মক চার্জযুক্ত পারমাণবিক নিউক্লিয়াস ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন দ্বারা বেষ্টিত থাকে, যা পারমাণবিক নিউক্লিয়াসকে অনেকটা মেঘের মতো ঘিরে থাকে। অধ্যাপক Philipp Haslinger ব্যাখ্য করেন,

“আপনি যদি এখন একটি বাহ্যিক বৈদ্যুতিক ক্ষেত্রে এর কাছে নিয়ে আসেন, তাহলে এই চার্জ বন্টন একটু বদলে যাবে। তখন ধনাত্মক চার্জ এক দিকে সামান্য স্থানান্তরিত হবে, ঋণাত্মক চার্জ অন্য দিকে সামান্য স্থানান্তরিত হবে। অর্থাৎ পরমাণুতে হঠাৎ একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক দিক তৈরি হবে। অর্থাৎ পোলার অবস্থা তৈরি হবে।”

আলো একটি ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যা খুব দ্রুত পরিবর্তিত হয়, তাই লেজার আলোর সাহায্যে এই পোলার অবস্থা তৈরি করাও সম্ভব। যখন বেশ কয়েকটি পরমাণু একে অপরের পাশে থাকে, লেজারের আলো ঠিক একইভাবে সেগুলিকে পোলারাইজ করে অর্থাৎ পরমানুগুলির একদিকে ধনাত্বক এবং অন্যদিকে ঋণাত্মক চার্জ অবস্থান করে। ফলে একটি আকর্ষণ বলের উৎপত্তি ঘটে।

নতুন গবেষণার গবেষক Mira Maiwöger বলেন,

“এটি আকর্ষণ শক্তটি খুব দুর্বল আকর্ষণীয় শক্তি, তাই এটি পরিমাপ করতে সক্ষম হওয়ার জন্য আপনাকে পরীক্ষাটি খুব সাবধানে পরিচালনা করতে হবে। যদি পরমাণুর প্রচুর শক্তি থাকে এবং দ্রুত গতিশীল হয়, তবে সৃষ্ট আকর্ষণ বল খুব দ্রুত হারিয়ে যায়। এই কারণেই পরিক্ষাটিতে আল্ট্রাকোল্ড পরমাণুর একটি মেঘ ব্যবহার করা হয়েছিল।”

এই আকর্ষণ বল ঠান্ডা পরমাণু নিয়ন্ত্রণের জন্য একটি পরিপূরক হাতিয়ার। তবে এটি জ্যোতির্পদার্থবিদ্যাতেও গুরুত্বপূর্ণ হতে পারে কারণ মহাকাশে খুব অল্প পরিমানের বল বেশ বড় ভূমিকা পালন করতে পারে। Philipp Haslinger বলেন,

“আমরা প্রথমবারের মতো দেখাতে সক্ষম হয়েছি যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন পরমাণুর মধ্যে একটি বল তৈরি করতে পারে, যা এখনও ব্যাখ্যা করা হয়নি এমন জ্যোতির্পদার্থগত পরিস্থিতিতে নতুন সম্ভবনার আলো ফেলতে সাহায্য করতে পারে।”

———

Observation of Light-Induced Dipole-Dipole Forces in Ultracold Atomic Gases. Physical Review X (2022); 12, 031018. DOI: 10.1103/PhysRevX.12.031018

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ১,২০০ কোটি বছর আগের ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ নতুন আবিষ্কৃত সুপার-আর্থ Ross 508 b
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?