এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন আবিষ্কৃত সুপার-আর্থ Ross 508 b
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > নতুন আবিষ্কৃত সুপার-আর্থ Ross 508 b
মহাকাশ

নতুন আবিষ্কৃত সুপার-আর্থ Ross 508 b

পৃথিবীর চেয়ে চার গুণ বড় Ross 508 b নামের সম্ভাব্য এই পাথুরে গ্রহটি মাত্র ৩৭ আলোকবর্ষ দূরে অবস্থিত। এক্সোপ্ল্যানেটটির পৃষ্ঠে পানি থাকার সম্ভবনা রয়েছে। এটি ছাড়া Proxima Centauri b হল একমাত্র এক্সোপ্ল্যানেট যা তার লাল বামন নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে প্রদক্ষিণ করছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২২
হালনাগাদ: 8 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
নতুন আবিষ্কৃত Ross 508 গ্রহ ব্যবস্থার schematic diagram. সবুজ অঞ্চলটি বাসযোগ্য অঞ্চলের প্রতিনিধিত্ব করে যেখানে গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকতে পারে। গ্রহের কক্ষপথটি নীল রেখা হিসাবে দেখানো হয়েছে।Astrobiology Center, National Institute of Natural Sciences
শেয়ার

Subaru Strategic Program-এর জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৩৭ আলোকবর্ষ দূরত্বে অবস্থিত একটি সম্ভাব্য সুপার-আর্থ আবিষ্কার করেছেন। হাওয়াইয়ে অবস্থিত জাপানি সুবারু টেলিস্কোপে (IRD-SSP)-এর একটি নতুন যন্ত্র; ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ IRD (Infrared Doppler) ব্যবহার করে আবিষ্কারটি করা হয়েছে। নাসা গত বৃহস্পতিবার (৪ই আগস্ট, ২০২২) সকালে তাদের NASA Exoplanets থেকে টুইট করে যে, তারা লাল বামন নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে অবস্থিত একটি সুপার-আর্থ খুঁজে পেয়েছে।

Discovery Alert!
A recently discovered exoplanet skims in and out of its star’s habitable zone. It’s 37 light-years from Earth and about four times our planet’s mass, making Ross 508b a super-Earth. A year there, one orbit, takes just 10.8 days! https://t.co/qmEDhIuS3A pic.twitter.com/MW7Cap45If

— NASA Exoplanets (@NASAExoplanets) August 3, 2022

এক্সোপ্ল্যানেটটি আমাদের গ্রহের ভরের প্রায় চারগুণ। এর কক্ষপথ একটু অদ্ভূত, উপবৃত্তাকার এর ফলে গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণের সময় নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলের কখনও ভিতরে এবং কখনও বাইরে চলে যায়। Ross 508 b নামক গ্রহটি তার বাসযোগ্য অঞ্চলে এবং এর বাইরে অবিচ্ছিন্ন ভাবে চললেও এখনও এর পৃষ্ঠে পানি থাকার সম্ভবনা রয়েছে এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সন্ধান হতে পারে।

শিল্পীর ছাপে তৈরি। ক্রেডিট: NASA
শিল্পীর ছাপে তৈরি।
ক্রেডিট: NASA

এক্সোপ্ল্যানেটটির আনুমানিক ব্যাসার্ধ পৃথিবীর ১.৮৩ গুণ। আমাদের সূর্যের তুলনায়, গ্রহটির ভর আমাদের সূর্যের ০.১৮ গুণ এবং ব্যাসার্ধ ০.২১ গুণ। সুপার-আর্থটি মাত্র ১০.৮ দিনে তার নক্ষত্রকে প্রদক্ষিণ করে এবং এটি তার নক্ষত্র থেকে গড়ে ৮০ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে।

এর মতো একটি গ্রহ তার পৃষ্ঠে পানি ধরে রাখতে সক্ষম হতে পারে। তবে পানি বা জীবন আসলে উন্নতি লাভ করে কিনা তা নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে।

লাল বামন এবং বাসযোগ্য গ্রহের মধ্যে সম্পর্ক

মিল্কিওয়ে গ্যালাক্সির তিন-চতুর্থাংশ নক্ষত্র সূর্যের চেয়ে ছোট লাল বামন এবং আমাদের প্রতিবেশীতে এই ধরনের তারা প্রচুর পরিমাণে রয়েছে। এই কারণে, এসব লাল বামন নক্ষত্র এক্সট্রাসোলার গ্রহ এবং বহির্জাগতিক জীবন খোঁজার বেশ গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তবে, লাল বামন অন্যান্য নক্ষত্রের তুলনায় শীতল এবং কম দৃশ্যমান আলো নির্গত করে, যার ফলে এদেরকে অধ্যয়ন করা বেশ চ্যালেঞ্জিং।

যে বিষয়টি নতুন এই আবিষ্কারটিকে বিশেষ করে তোলে তা হল সুবারু টেলিস্কোপে (IRD-SSP) ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ আইআরডি ব্যবহার। এটিই করে Subaru Strategic Program দ্বারা আবিষ্কৃত প্রথম এক্সোপ্ল্যানেট।

জাপানের অ্যাস্ট্রোবায়োলজি সেন্টারের একটি দল Ross 508b-এর মতো লাল বামন-প্রদক্ষিণকারী এক্সোপ্ল্যানেট অনুসন্ধান করার জন্য ১৪ বছর ধরে গবেষণা করে বিশেষভাবে IRD তৈরি করেছে। এটি এমন একটি গ্রহ-শিকারের কৌশলের উপর নির্ভর করে যা একটি নক্ষত্রের গতিবেগের মধ্যে মিনিট বিচ্যুতি খুঁজে এটিকে প্রদক্ষিণ করা গ্রহকে অনুমান করতে পারে।

IRD-এর প্রধান তদন্তকারী এবং টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রফেসর Bun’ei Sato বলেন,

“আমরা Ross 508 b-এর মতো গ্রহ খুঁজে পাওয়ার আশা নিয়ে আমারা ১৪ বছর আমাদের ডেভেলপমেন্ট এবং গবেষণা অব্যাহত রেখেছি।”

এই গবেষণাটি কম ভরের নক্ষত্রের চারপাশে জীবনের সম্ভাবনা নিশ্চিত করার জন্য ভবিষ্যতের পর্যবেক্ষণের নতুন দরজা খুলে দিয়েছে।

———

A super-Earth orbiting near the inner edge of the habitable zone around the M4.5 dwarf Ross 508, Publications of the Astronomical Society of Japan (2022). DOI: 10.1093/pasj/psac044

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:National Astronomical Observatory of Japan (NAOJ)
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ খোঁজ মিলল আলো এবং পদার্থের মিশ্রণে তৈরি অণুর
পরবর্তী প্রবন্ধ মরণঘাতি ক্যান্সারের গন্ধ পায় পঙ্গপাল
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?