এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: JWST ওরিয়ন নেবুলার শ্বাসরুদ্ধকর ছবি তুলেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > JWST ওরিয়ন নেবুলার শ্বাসরুদ্ধকর ছবি তুলেছে
মহাকাশ

JWST ওরিয়ন নেবুলার শ্বাসরুদ্ধকর ছবি তুলেছে

জ্যোতির্বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে ওরিয়ন নেবুলার অভ্যন্তরীণ অঞ্চলের সবচেয়ে বিশদ চিত্র তৈরি করেছেন।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 15 সেপ্টেম্বর, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের NIRCam যন্ত্র দ্বারা তোলা ওরিয়ন নেবুলার অভ্যন্তরীণ অঞ্চল। এটি NIRCam-এর বেশ কয়েকটি ফিল্টার ব্যবহার করে একটি যৌগিক চিত্র যা আয়নিত গ্যাস, হাইড্রোকার্বন, আণবিক গ্যাস, ধুলো এবং বিক্ষিপ্ত তারার আলো নির্গমনকে প্রতিনিধিত্ব করে। ছবির সবচেয়ে লক্ষণীয় বিষয় হল ওরিয়ন বার, ঘন গ্যাস এবং ধূলিকণার একটি প্রাচীর যা এই ছবিতে উপরের বাম থেকে নীচে ডানদিকে চলে গিয়েছে এবং এতে উজ্জ্বল নক্ষত্র θ2 Orionis A রয়েছে। দৃশ্যটি উষ্ণ, তরুণ বৃহদায়তন তারার একটি দল দ্বারা আলোকিত হয় - যা ট্র্যাপিজিয়াম ক্লাস্টার নামে পরিচিত - যা চিত্রের ঠিক উপরের ডানদিকে অবস্থিত। ট্র্যাপিজিয়াম ক্লাস্টারের শক্তিশালী অতিবেগুনী বিকিরণ উপরের ডানদিকে একটি উত্তপ্ত, আয়নিত পরিবেশ তৈরি করে এবং ধীরে ধীরে ওরিয়ন বারকে দূরে সরিয়ে দেয়।NASA/ESA/CSA/PDRs4All ERS Team/Salomé Fuenmayor
শেয়ার

ওরিয়ন নেবুলা হল একটি বিচ্ছুরিত নীহারিকা (diffuse nebula) যা ওরিয়ন নক্ষত্রমন্ডলে পৃথিবী থেকে প্রায় ১,৩৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। NGC 1976, Messier 42, M42, LBN 974, এবং Sharpless 281 নামেও পরিচিত এই উজ্জ্বল নেবুলাটি প্রায় ২৪ আলোকবর্ষ ধরে বিস্তৃত। ওরিয়নের বেল্টের নীচে হান্টারস সোর্ডের নক্ষত্র থিটা ওরিওনিসের চারপাশে একটি অস্পষ্ট প্যাচ হিসাবে এটি পৃথিবী থেকে খালি চোখে দেখা যায়।

ওরিয়ন নেবুলাকে জ্যোতির্বিজ্ঞানে প্রথমে নক্ষত্র হিসাবে নথিভুক্ত করা হয়েছিলো কিন্তু গ্যালিলিও গ্যালিলির প্রথম টেলিস্কোপ ব্যবহারের মাত্র এক বছর পর, ১৬১০ সালে এটিকে একটি বর্ধিত নীহারিকা হিসাবে প্রথম উল্লেখ করা হয়। তবে নেবুলাটির বিশদ বিবরণ ১৭ শতকের পর থেকে প্রদর্শিত হতে শুরু করে এবং তখন থেকেই টেলিস্কোপ সহ যে কারও কাছে জনপ্রিয় লক্ষ্য হয়ে উঠেছে। আপনি হয়তো কোনোদিন টেলিস্কোপ কিনলে প্রথম ওরিয়ন নেবুলাকেই লক্ষ করবেন।

Hubble বনাম JWST

ওরিয়ন নেবুলার অভ্যন্তরীণ অঞ্চল

ক্রেডিট:
HST: NASA/STScI/C.R. O’Dell/S.K. Wong/Rice University
JWST: NASA/ESA/CSA/PDRs4All ERS Team/Olivier Berné pic.twitter.com/EzvKuOF2Hw

— বিজ্ঞানবার্তা – BigganBarta (@bigganbarta) September 13, 2022

মাত্র ২০ লক্ষ বছর বয়সে, ওরিয়ন নেবুলা হল তরুণ নক্ষত্র এবং জ্যোতির্বিজ্ঞানীদের সেসব অধ্যয়নের একটি আদর্শ ল্যাবরেটরি। এটি ৪৬০ কোটি বছর আগে সূর্যের জন্মের সময় কী ঘটেছিল তার একটি আভাস দেয়।

নেবুলাকে নতুন ছবি ওয়েবের Early Release Science প্রোগ্রাম Photodissociation Regions for All (PDRs4All) এর অংশ হিসাবে প্রকাশিত হয়েছে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে NIRCam দ্বারা তোলা অভ্যন্তরীণ অঞ্চল: ১. ডিস্ক সহ তরুণ তারকা: তরুণ নক্ষত্রের চারপাশে গ্যাস এবং ধুলোর ডিস্ক গ্রহ তৈরি করে; ওরিয়ন নেবুলা এবং HST-10-এ তরুণ তারার চারপাশে প্রায় ১৮০ টি ডিস্ক আবিষ্কৃত হয়েছে। ছবিতে দেখানো ডিক্সটি এখন পর্যন্ত সবচেয়ে বড়। ২. ফিলামেন্টস: সম্পূর্ণ চিত্রটি বিভিন্ন আকার-আকৃতির ফিলামেন্টে সমৃদ্ধ; ইনসেটটি পাতলা, অস্থির ফিলামেন্টগুলি দেখায় যা বিশেষত হাইড্রোকার্বন অণু এবং আণবিক হাইড্রোজেনে সমৃদ্ধ; এরা নেবুৈার মধ্যে গ্যাসের অশান্ত গতির দ্বারা সৃষ্ট বলে বিশ্বাস করা হয়। ৩. θ2 Orionis A: এই চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হল θ2 Orionis A, একটি নক্ষত্র যা পৃথিবীর অন্ধকার অবস্থান থেকে খালি চোখে দেখাতে পাওয়া যাবার মতো যথেষ্ট উজ্জ্বল; নাক্ষত্রিক আলো যা ধূলিকণাকে প্রতিফলিত করে তার আশেপাশে লাল আভা সৃষ্টি করে। ৪. গ্লোবুলের ভিতরে তরুণ তারকা: যখন গ্যাস এবং ধূলিকণার ঘন মেঘ মহাকর্ষীয়ভাবে অস্থির হয়ে ওঠে, তখন তারা নাক্ষত্রিক ভ্রূণে ভেঙ্গে পড়ে যেগুলি ধীরে ধীরে আরও বড় হয় যতক্ষণ না তারা তাদের কেন্দ্রে পারমাণবিক সংমিশ্রণ শুরু করতে পারে - তারা জ্বলতে শুরু করে। ক্রেডিট: NASA/ESA/CSA/PDRs4All ERS Team/Salomé Fuenmayor
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে NIRCam দ্বারা তোলা অভ্যন্তরীণ অঞ্চল:
১. ডিস্ক সহ তরুণ তারকা: তরুণ নক্ষত্রের চারপাশে গ্যাস এবং ধুলোর ডিস্ক গ্রহ তৈরি করে; ওরিয়ন নেবুলা এবং HST-10-এ তরুণ তারার চারপাশে প্রায় ১৮০ টি ডিস্ক আবিষ্কৃত হয়েছে। ছবিতে দেখানো ডিক্সটি এখন পর্যন্ত সবচেয়ে বড়।
২. ফিলামেন্টস: সম্পূর্ণ চিত্রটি বিভিন্ন আকার-আকৃতির ফিলামেন্টে সমৃদ্ধ; ইনসেটটি পাতলা, অস্থির ফিলামেন্টগুলি দেখায় যা বিশেষত হাইড্রোকার্বন অণু এবং আণবিক হাইড্রোজেনে সমৃদ্ধ; এরা নেবুৈার মধ্যে গ্যাসের অশান্ত গতির দ্বারা সৃষ্ট বলে বিশ্বাস করা হয়।
৩. θ2 Orionis A: এই চিত্রের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হল θ2 Orionis A, একটি নক্ষত্র যা পৃথিবীর অন্ধকার অবস্থান থেকে খালি চোখে দেখাতে পাওয়া যাবার মতো যথেষ্ট উজ্জ্বল; নাক্ষত্রিক আলো যা ধূলিকণাকে প্রতিফলিত করে তার আশেপাশে লাল আভা সৃষ্টি করে।
৪. গ্লোবুলের ভিতরে তরুণ তারকা: যখন গ্যাস এবং ধূলিকণার ঘন মেঘ মহাকর্ষীয়ভাবে অস্থির হয়ে ওঠে, তখন তারা নাক্ষত্রিক ভ্রূণে ভেঙ্গে পড়ে যেগুলি ধীরে ধীরে আরও বড় হয় যতক্ষণ না তারা তাদের কেন্দ্রে পারমাণবিক সংমিশ্রণ শুরু করতে পারে – তারা জ্বলতে শুরু করে।
ক্রেডিট: NASA/ESA/CSA/PDRs4All ERS Team/Salomé Fuenmayor

ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ প্রফেসর Professor Els Peeters এক বিবৃতিতে বলেন,

“ওরিয়ন নেবুলার শ্বাসরুদ্ধকর ছবি দেখে আমরা বিস্মিত হয়েছি। আমরা এই প্রকল্পটি ২০১৭ সালে শুরু করেছিলাম, তাই আমরা এই ডেটা পাওয়ার জন্য পাঁচ বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।”

CNRS জ্যোতির্বিজ্ঞানী Dr. Olivier Berné বলেন,

“ওরিয়ন নেবুলা পর্যবেক্ষণ করা একটি চ্যালেঞ্জ ছিল কারণ এটি ওয়েবের অভূতপূর্ব সংবেদনশীল যন্ত্রগুলির জন্য খুব বেশি উজ্জ্বল। কিন্তু ওয়েব অবিশ্বাস্য!”

ওরিয়ন নেবুলার উত্তরাঞ্চল। এখানে ব্যাঙ খুঁজে পেতে পারেন 🐸। ক্রেডিট: NASA/ESA/CSA/ PDRs4All ERS Team/Salomé Fuenmayor
ওরিয়ন নেবুলার উত্তরাঞ্চল। এখানে ব্যাঙ খুঁজে পেতে পারেন 🐸।
ক্রেডিট: NASA/ESA/CSA/ PDRs4All ERS Team/Salomé Fuenmayor

নতুন ছবিগুলি ওরিয়ন নেবুলার অভ্যন্তরে অসংখ্য দর্শনীয় কাঠামো প্রকাশ করে, যা সৌরজগতের আকারের সাথে তুলনা করার মতো ছোট।

ছবির প্রোপ্লাইডগুলি (আয়নিত প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক) একটি কেন্দ্রীয় প্রোটোস্টার নিয়ে গঠিত যা ধুলো এবং গ্যাসের একটি ডিস্ক দ্বারা বেষ্টিত থাকে যার মধ্যে গ্রহ তৈরি হয়। বেশ কয়েকটি প্রোটোস্টেলার জেট, বহিঃপ্রবাহ এবং ধূলিকণার মধ্যে এমবেড করা নবজাতক তারা চিত্র জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ইনস্টিটিউট ডি’অ্যাস্ট্রোফিজিক স্প্যাটিয়েল (Institut d’Astrophysique Spatiale)-এর একজন জ্যোতির্বিজ্ঞানী Dr. Emilie Habart বলেন,

“আমরা কখনই এই পরিবেশে আন্তঃনাক্ষত্রিক পদার্থের গঠনের জটিল সূক্ষ্ম বিবরণ দেখতে পারিনি, এবং এই কঠোর বিকিরণের উপস্থিতিতে গ্রহের সিস্টেমগুলি কীভাবে গঠন করতে পারে তা বের করতে পারিনি। এই চিত্রগুলি গ্রহ ব্যবস্থায় আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের ঐতিহ্য প্রকাশ করে।”

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
তথ্যসূত্র:PDRs4All.
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ৭,০০০ বছর আগে প্রথম আফ্রিকায় গাধা পোষ মানানো হয়েছিল
পরবর্তী প্রবন্ধ অন্য গ্রহের উল্কাপিণ্ডে পাওয়া অদ্ভুত ষড়ভুজ হীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?