এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ব্রাজিলে আবিষ্কৃত নতুন ছোট টাইটানোসর প্রজাতি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > ব্রাজিলে আবিষ্কৃত নতুন ছোট টাইটানোসর প্রজাতি
জীবাশ্ম বিজ্ঞান

ব্রাজিলে আবিষ্কৃত নতুন ছোট টাইটানোসর প্রজাতি

জীবাশ্মবিদরা ব্রাজিলের সাও পাওলো রাজ্যে একটি ছোট আকারের টাইটানোসরিয়ান ডাইনোসর আবিষ্কারের ঘোষণা দিয়েছেন।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 18 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
শিল্পীর ছাপে তৈরি Ibirania parva-এর ছবি।Matheus Gadelha/Divulgação
শেয়ার

নতুন শনাক্ত করা ডাইনোসরের প্রজাতি প্রায় ৮ কোটি ৩০ লাখ বছর আগে, লেট স্যান্টোনিয়ান থেকে ক্রিটেসিয়াস যুগের আর্লি ক্যাম্পানিয়ান যুগ পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠে বিচরণ করতো।

Ibirania parva নামে নামকরণ করা প্রাচীন বিলুপ্ত প্রাণীটির শরীরের আনুমানিক দৈর্ঘ্য ছিল ৫.৭ মিটার। এটি লম্বা-গলাযুক্ত সরোপড ডাইনোসরদের একটি বৈচিত্র্যময় গ্রুপ Titanosauria-এর সদস্য ছিল।Titanosauria-রা জুরাসিক যুগের শেষ থেকে ক্রিটেসিয়াস যুগের শেষ পর্যন্ত বসবাস করতো।

ব্রাজিলের উত্তর-পূর্ব সাও পাওলো রাজ্যের ভিলা ভেঞ্চুরার সিটিও ডস ইরমাওস গার্সিয়াতে সাও জোসে ডো রিও প্রেটো গঠনের একটি আউটফরমেশন থেকে Ibirania parva অন্তত চারটি নমুনা উদ্ধার করা হয়। সেই জীবাশ্ম বিশ্লেষণের মাধ্যমে নতুন প্রজাতিটির সন্ধান মেলে।

Ibirania parva-এর কঙ্কাল পুনর্গঠন। পুনরুদ্ধার করা হাড় (রঙিন) এবং অনুপস্থিত হাড় (সাদা) দিয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নিকট আত্নীয় প্রজাতির সাথে তুলনা করে পুনর্গঠনটি তৈরি করা হয়েছিল; কমলা উপাদানগুলি হলোটাইপকে প্রতিনিধিত্ব করে, নীল উপাদানগুলি উল্লেখিত নমুনার প্রতিনিধিত্ব করে। স্কেল বার - ১ মিটার, মানব সিলুয়েট ১.৮ মিটার। ক্রেডিট: Navarro et al.
Ibirania parva-এর কঙ্কাল পুনর্গঠন। পুনরুদ্ধার করা হাড় (রঙিন) এবং অনুপস্থিত হাড় (সাদা) দিয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নিকট আত্নীয় প্রজাতির সাথে তুলনা করে পুনর্গঠনটি তৈরি করা হয়েছিল; কমলা উপাদানগুলি হলোটাইপকে প্রতিনিধিত্ব করে, নীল উপাদানগুলি উল্লেখিত নমুনার প্রতিনিধিত্ব করে। স্কেল বার – ১ মিটার, মানব সিলুয়েট ১.৮ মিটার।
ক্রেডিট: Navarro et al.

গবেষকরা বিশ্লেষণের মাধ্যমে আরও দেখতে পান যে Ibirania parva ডাইনোসর Saltasaurinae-এর অন্তর্গত যা টাইটানোসরিয়ান ডাইনোসরের একটি পরিবার। এই পরিবারটি আগে ছোট আকারের ডাইনোসরের পরিবার হিসাবে পরিচিত ছিল।

এই নতুন প্রজাতিটি শুধুমাত্র ক্ষুদ্রতম সরোপডের মধ্যে একটিকে প্রতিনিধিত্ব করে না সাথে বিস্তর ফাইলোজেনেটিক বিশ্লেষণ অনুসারে, ব্রাজিলের আবিষ্কৃত প্রথম দ্ব্যর্থহীন সল্টাসোরিন টাইটানোসরিয়ানকেও প্রতিনিধিত্ব করে।

———

A new nanoid titanosaur (Dinosauria: Sauropoda) from the Upper Cretaceous of Brazil. Ameghiniana (2022) 59 (5): 317-354; DOI: 10.5710/AMGH.25.08.2022.3477

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চীনের বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন
পরবর্তী প্রবন্ধ পৃথিবীতে মোট কতটি পিঁপড়া বাস করে? বিজ্ঞানীরা তা বের করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?