এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চীনের বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > চীনের বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন
মহাকাশ

চীনের বিজ্ঞানীরা চাঁদে একটি নতুন খনিজ আবিষ্কার করেছেন

চাঁদ থেকে আনা মাটির নমুনায় চীনের বিজ্ঞানীরা একটি নতুন খনিজ পদার্থ খুঁজে পেয়েছেন। এই আবিষ্কারের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পরে চীন হল তৃতীয় দেশ যারা চাদে নতুন খনিজ আবিষ্কার করেছে।

জান্নাত শেখ
জান্নাত শেখ
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 18 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
নতুন চন্দ্র খনিজ স্ফটিকের একটি ক্লোজ আপ ছবি যার নাম দেয়া হয়েছে Changesite-(Y).Beijing Research Institute of Uranium Geology
শেয়ার

চীনা বিজ্ঞানীরা ২০২০ সালে চাঁদ থেকে সংগৃহীত নমুনার ভিতরে লুকিয়ে থাকা স্ফটিক আকারে একটি নতুন চন্দ্র খনিজ খুঁজে পেয়েছেন।

চাঁদের পৌরাণিক চীনা দেবী, Chang’e-এর নামে নতুন খনিজটির নামকরণ করা হয়েছে Changesite-(Y). এটি একটি ফসফেট খনিজ এবং কলামার স্ফটিকের মিশ্রন। চীনের গবেষণাগারে পরীক্ষা করা চন্দ্রের ব্যাসল্ট কণাতে এটি পাওয়া গেছে। গত ৯ই সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। খনিজটি ইন্টারন্যাশনাল মিনারোলজিকাল অ্যাসোসিয়েশন (IMA) এবং কমিশন অন নিউ মিনারেল, নোমেনক্লাচার, এন্ড ক্লাসিফিকেশন (CNMNC) দ্বারা স্বীকৃত।

বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ ইউরেনিয়াম জিওলজির গবেষকরা এই আবিষ্কারটি করেন। তারা চাঁদ থেকে সংগৃহীত কণা অধ্যয়ন করার সময় এক্স-রে ডিফ্র্যাকশন ব্যবহার করে Changesite-(Y). এর একক স্ফটিক খুঁজে পান।

চীনের Chang’e 5 মিশনটি ২০২০ সালের ডিসেম্বরে চাদের ওশেনাস প্রসেলারামে অবতরণ করেছিল এবং ১৯৭০ এর দশকের পর এটিই প্রথম চন্দ্র নমুনা পৃথিবীতে আনার অভিযান ছিল।

Changesite-(Y) এর সিটি স্ক্যানের ত্রি-মাত্রিক রূপগত মানচিত্র (বাম) এবং Changesite-(Y) এর আদর্শ স্ফটিক চিত্র (ডান)। ক্রেডিট: China National Space Administration
Changesite-(Y) এর সিটি স্ক্যানের ত্রি-মাত্রিক রূপগত মানচিত্র (বাম) এবং Changesite-(Y) এর আদর্শ স্ফটিক চিত্র (ডান)।
ক্রেডিট: China National Space Administration

মিশনটি ১.৭৩ কিলোগ্রাম চন্দ্র নমুনা সংগ্রহ করে এবং অধ্যয়নের জন্য সেগুলিকে নিরাপদে পৃথিবীতে পৌঁছে দেয়। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ২০২১ সালের জুলাই মাসে Chang’e 5 চন্দ্র নমুনার প্রথম ব্যাচ গবেষণার জন্য বিতরণ করে।

ইনস্টিটিউটের চন্দ্র নমুনা গবেষণার প্রধান বিজ্ঞানী Li Ziying বলেন,

“নতুন খনিজ আবিষ্কার আমাদেরকে চাঁদের ইতিহাস এবং এর বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় সহায়তা করবে।”

খনিজ আবিষ্কারের পাশাপাশি, বিজ্ঞানীরা Chang’e 5 নমুনা থেকে helium-3-এর বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য পরিমাপ করেছেন যা ভবিষ্যতের পারমাণবিক ফিউশন পাওয়ার প্ল্যান্টের জন্য আদর্শ জ্বালানী হিসেবে অসাধারণ।

চীনের পরবর্তী চাঁদ মিশন হবে Chang’e 6। এটি চাঁদের ‘ডার্ক সাইড’ থেকে নমুনা সংগ্রহ করার প্রথম চেষ্টা করবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অক্টোপাসের নতুন প্রজাতির আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ ব্রাজিলে আবিষ্কৃত নতুন ছোট টাইটানোসর প্রজাতি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?