এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ওয়েব নেপচুনের বলয় এবং চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি তুলেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > ওয়েব নেপচুনের বলয় এবং চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি তুলেছে
মহাকাশ

ওয়েব নেপচুনের বলয় এবং চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি তুলেছে

নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা বরফ দানব নেপচুন, এর ধূলিময় বলয় এবং এর সাতটি চাঁদের সুন্দর ছবি প্রকাশ করেছে। ছবিটি গত ৩০ বছরেরও বেশি সময় ধরে নেপচুনের রিং সিস্টেমের প্রথম বিশদ চেহারা উপস্থাপন করে।

নোশীন নওর জামান
নোশীন নওর জামান
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 23 সেপ্টেম্বর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
নেপচুন এবং এর সাতটি পরিচিত চাঁদ (বাম থেকে ডানে: ট্রাইটন, গ্যালাটিয়া, নায়াদ, থ্যালাসা, ডেসপিনা, প্রোটিয়াস এবং লারিসা)।NASA, ESA, CSA, STScI
শেয়ার

সূর্য থেকে পৃথিবীর চেয়ে ৩০ গুণ দূরে অবস্থিত গ্রহ নেপচুন। গ্রহটি সৌরজগতের দূরবর্তী, অন্ধকার অঞ্চলে সূর্যকে প্রদক্ষিণ করে। এত দূর থেকে সূর্য এতই ছোট এবং ক্ষীণ যে এই দৈত্যাকার গ্রহের কড়া দুপুর পৃথিবীর আবছা গোধূলির মতো। নেপচুনে সূর্যের আলো-তাপ কম পৌঁছায়।

নেপচুন সৌরজগতের একমাত্র গ্রহ যা খালি চোখে দেখা যায় না এবং এটি আবিষ্কারের আগে গণিতের হিসাব দ্বারা প্রথম ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। ১৮৪৬ সালে আবিষ্কারের পর থেকে বিশাল গ্রহটি তার প্রথম ১৫৬-বছরের কক্ষপথ সম্পন্ন করে ২০১১ সালে।

নেপচুনকে এর অভ্যন্তরের রাসায়নিক গঠনের কারণে একটি বরফ দৈত্য বা আইস জায়ন্ট হিসাবে চিহ্নিত করা হয়। গ্যাস জায়ান্ট বৃহস্পতি এবং শনির তুলনায়, গ্রহটি হাইড্রোজেন এবং হিলিয়ামের চেয়ে ভারী উপাদানে অনেক বেশি সমৃদ্ধ।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নেপচুনের বলয় এবং চাঁদের অসাধারণ চিত্র ধারণ করেছে। গত ১২ই জুলাই ২০২২-এ ওয়েবের NIRCam ব্যবহার করে ছবিটি ধারণ করা হয়।

ক্রেডিট: NASA, ESA, CSA, STScI pic.twitter.com/LvboF0SKvj

— বিজ্ঞানবার্তা – BigganBarta (@bigganbarta) September 21, 2022

২০২০ সালে হাবল স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত ছবিতে নেপচুনের নীল চেহারায় তার একটি প্রমাণ। অল্প পরিমাণে গ্যাসীয় মিথেনের কারণে এরকম নীল রঙের দেখা যায়।

নাসান ভয়েজার ২ একমাত্র মহাকাশযান যা নেপচুনকে কাছ থেকে পরিদর্শন করেছে। যানটি ১৯৮৯ সালে নেপচুনের কাছ দিয়ে উড়ে সৌরজগত বাইরে চলে যায়।

নেপচুন সিস্টেম বিশেষজ্ঞ এবং ওয়েবের বিজ্ঞানী Dr. Heidi Hammel বলেন,

“আমরা শেষবার নেপচুনের অস্পষ্ট, ধূলিময় রিংগুলি দেখেছি ৩২ বছর হয়ে গেছে। এই প্রথম আমরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কল্যানে তাদেরকে ইনফ্রারেডে দেখেছি। ওয়েবের অত্যন্ত স্থিতিশীল এবং ছবির অসাধারণ গুণমান নেপচুনের খুব কাছাকাছি খুব ক্ষীণ রিংগুলি সনাক্ত করতে সক্ষম করেছে।”

ওয়েবের তোলা বরফ দানব নেপচুনের ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি? - ওয়েব নেপচুনের ১৪টি পরিচিত চাঁদের মধ্যে সাতটির ছবি বন্দী করেছে: গ্যালাটিয়া, নায়াদ, থ্যালাসা, ডেসপিনা, প্রোটিয়াস, লারিসা এবং ট্রিটন। ছবিতে নেপচুনের বৃহৎ এবং অস্বাভাবিক চাঁদ, ট্রাইটনকে আলোর একটি উজ্জ্বল বিন্দু হিসাবে দেখা যাচ্ছে। ক্রেডিট: NASA, ESA, CSA, STScI
ওয়েবের তোলা বরফ দানব নেপচুনের ছবিতে আমরা কী দেখতে পাচ্ছি? – ওয়েব নেপচুনের ১৪টি পরিচিত চাঁদের মধ্যে সাতটির ছবি বন্দী করেছে: গ্যালাটিয়া, নায়াদ, থ্যালাসা, ডেসপিনা, প্রোটিয়াস, লারিসা এবং ট্রিটন। ছবিতে নেপচুনের বৃহৎ এবং অস্বাভাবিক চাঁদ, ট্রাইটনকে আলোর একটি উজ্জ্বল বিন্দু হিসাবে দেখা যাচ্ছে।
ক্রেডিট: NASA, ESA, CSA, STScI

ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) যেহেতু ০.৬ থেকে ৫ মাইক্রনের নিয়ার-ইনফ্রারেড পরিসরে পর্যবেক্ষণ করে, তাই ওয়েবের তোলা ছবিতে নেপচুনকে নীল দেখায় না।

এমনকি, মিথেন গ্যাস এতই বেশি লাল এবং ইনফ্রারেড আলো শোষণ করে যে গ্রহটি এই নিয়ার-ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে বেশ অন্ধকার দেখায়। কিন্তু যেখানে উচ্চ-উচ্চতায় মিথেন-বরফের মেঘ উপস্থিত রয়েছে সেখানকার উজ্জলতা ঠিক দেখায় যেহেতু সেখানকার কঠিন রূপে থাকা মিথেন গ্যাস আলো শোষণ করতে পারে না। ছবিতে লক্ষ করলে দেখা যাবে যেই স্থানে মিথেন গ্যাস উপস্থিত সেই অঞ্চল তুলনামূলক অন্ধকার।

নেপচুনের ১৬৪-বছরের কক্ষপথের অর্থ হল এর উত্তর মেরু জ্যোতির্বিজ্ঞানীদের কাছে দৃশ্যমান নয়, তবে ওয়েবের ছবিগুলি সেই অঞ্চলে উজ্জ্বলতার ইঙ্গিত দেয়। ওয়েবের ছবিতে দক্ষিণ মেরুতে একটি পূর্ব পরিচিত ঘূর্ণি স্পষ্ট।

সাথে ওয়েব নেপচুনের ১৪টি পরিচিত চাঁদের মধ্যে সাতটিকেই ক্যামরা বন্দী করেছে, যার মধ্যে রয়েছে বড়, অস্বাভাবিক এবং বিখ্যাত চাঁদ ট্রাইটন। ঘনীভূত নাইট্রোজেনের হিমায়িত আভায় আচ্ছাদিত ট্রাইটন উপগ্রহে আঘাতকরা সূর্যালোকের গড় ৭০% প্রতিফলিত হয়।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:National Aeronautics and Space Administration (NASA)
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ JWST এর তোলা মঙ্গল গ্রহের ছবি এবং স্পেকট্রামের প্রথম ঝলক
পরবর্তী প্রবন্ধ বৃহস্পতির বায়ুমণ্ডলে বিশাল তাপদাহের খোঁজ মিলেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?