এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বৃহস্পতির বায়ুমণ্ডলে বিশাল তাপদাহের খোঁজ মিলেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > বৃহস্পতির বায়ুমণ্ডলে বিশাল তাপদাহের খোঁজ মিলেছে
জ্যোতির্বিজ্ঞান

বৃহস্পতির বায়ুমণ্ডলে বিশাল তাপদাহের খোঁজ মিলেছে

বৃহস্পতির বায়ুমণ্ডলে ১৩০,০০০ কিলোমিটার ব্যাপ্তি ৭০০ ডিগ্রি সেলসিয়াসের একটি অপ্রত্যাশিত 'তাপদাহ' আবিষ্কৃত হয়েছে। উচ্চ তাপমাত্রার জন্য বৃহস্পতির স্থায়ী আরোরাকে দায়ী করা হচ্ছে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 24 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
বৃহস্পতির উপরের বায়ুমণ্ডলীয় তাপমাত্রার একটি প্যানিং-ভিউ। বৃহস্পতির মেঘের শীর্ষ থেকে ১,০০০ কিলোমিটার উপরে অরোরাল অঞ্চল (উত্তর মেরুর কাছে, হলুদ/সাদা) নিরক্ষরেখার দিকে একটি বিশাল, প্ল্যানেটরি-স্কেলে তাপদাহ বয়ে গেছে বলে মনে হচ্ছে।NASA/ESA/Hubble/A. Simon (NASA's GSFC)/J. Schmidt/James O’Donoghue
শেয়ার

বৃহস্পতির বায়ুমণ্ডল, তার বহুরঙের বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এছাড়াও এর বায়ুমণ্ডল অনেক বেশি গরম। বিশেষ করে বিভিন্ন মডেল দ্বারা করা ভবিষ্যদ্বাণীর চেয়ে কয়েকশ ডিগ্রি বেশি।

সূর্য থেকে তার কক্ষপথের দূরত্ব লক্ষ লক্ষ কিলোমিটার হওয়ার কারণে, দৈত্যকার গ্রহটি পৃথিবীর তুলনায় ৪% (চার শতাংশ)-এরও কম সূর্যের আলো পৌঁছায়। হিসাব মতে এর উপরে থাকা বায়ুমণ্ডলের তাপমাত্রা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস হওয়া উচিত। কিন্তু তার পরিবর্তে, এর তাপমাত্রা সর্বত্র ৪০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে।

জাপানিজ অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (JAXA) এর গবেষক James O’Donoghue এই সপ্তাহে গ্রানাডায় ইউরোপপ্ল্যানেট সায়েন্স কংগ্রেস (EPSC) ২০২২-এ তার গবেষণার ফলাফল উপস্থাপনের সময় জানান যে বৃহস্পতির বায়ুমণ্ডলে ১৩০,০০০ কিলোমিটার জুরে ৭০০ ডিগ্রি সেলসিয়াসের একটি অপ্রত্যাশিত তাপদাহ আবিষ্কৃত হয়েছে। তিনি বলেন,

“গত বছর আমরা বৃহস্পতির উপরের বায়ুমণ্ডলের প্রথম মানচিত্র তৈরি করেছি যা তাপের প্রধান উৎস সনাক্ত করতে সক্ষম। এই মানচিত্রের কারণে আমরা দেখিয়েছি যে বৃহস্পতির অরোরা একটি সম্ভাব্য প্রক্রিয়া যা এই উচ্চ তাপমাত্রা ব্যাখ্যা করতে পারে।”

পৃথিবীর মতো, বৃহস্পতি সোলার উইন্ড (solar wind)-এর প্রভাবে মেরুর চারপাশে অরোরা তৈরি হয়। তবে পৃথিবীর অরোরা ক্ষণস্থায়ী হলেও বৃহস্পতিতে অরোরা স্থায়ী। এবং পৃথিবীর আরোরা সাধারণত যখন সৌর কার্যকলাপ তীব্র তখন দেখা যায় অন্যদিকে সৌর কার্যকলাপ তীব্রতার সাথে বৃহস্পতির শুধু আরোরার তীব্রতা পরিবর্তিত হয়।

শক্তিশালী অরোরা মেরুর চারপাশের অঞ্চলকে ৭০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম করতে পারে এবং বায়ুপ্রবাহ সেই তাপ বৃহস্পতির চারপাশে ছড়িয়ে দেয়। যার ফলে সবত্র ৪০০ ডিগ্রি সেলসিয়াস থাকে।

আরও গভীরভাবে অনুসন্ধানে James O’Donoghue এবং তার সহকর্মীরা উত্তর অরোরার ঠিক নীচে দৃশ্যমান তীব্র ‘তাপদাহ’ আবিষ্কার করেন এবং দেখতে পান যে এটি প্রতি ঘন্টায় হাজার হাজার কিলোমিটার বেগে বিষুবরেখার দিকে যাত্রা করছে।

তাপদাহ সম্ভবত বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব বিস্তারকারী সোলার উইন্ড প্লাজমার একটি স্পন্দন দ্বারা ট্রিগার হয়, যা অরোরাল তাপমাত্র বাড়িয়ে তোলে এবং গরম গ্যাসগুলিকে বিষুব রেখার দিকে প্রসারিত করতে এবং ছড়িয়ে পড়তে বাধ্য করে।

গবেষণাটি বৃহস্পতির উচ্চ-বায়ুমণ্ডলীয় আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে।

———
A planetary-scale heat wave in Jupiter’s mid-latitude upper atmosphere. EPSC Abstracts (2022) 16; EPSC2022-373; doi: 10.5194/epsc2022-373

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Europlanet Society
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ওয়েব নেপচুনের বলয় এবং চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি তুলেছে
পরবর্তী প্রবন্ধ হাবলের তোলা NGC 5495 গ্যালাক্সির নতুন ছবি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?