এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: হাবলের তোলা NGC 5495 গ্যালাক্সির নতুন ছবি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > হাবলের তোলা NGC 5495 গ্যালাক্সির নতুন ছবি
মহাকাশ

হাবলের তোলা NGC 5495 গ্যালাক্সির নতুন ছবি

হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা সর্পিল গ্যালাক্সি NGC 5495-এর একটি বিশদ চিত্র ধারণ করেছেন।

সাদিয়া আনাম ইসরা
সাদিয়া আনাম ইসরা
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 26 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
হাবলের তোলা ছবিটিতে NGC 5495 দেখা যাচ্ছে যা হাইড্রা নক্ষত্রমণ্ডলে প্রায় ৩১ কোটি ৯০ লক্ষ আলোকবর্ষ দূরে একটি সর্পিল গ্যালাক্সি। রঙিন ছবিটি হাবলের ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩ (WFC3) থেকে প্রাপ্ত ডেটা থেকে তৈরি করা হয়েছে। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের নমুনা নিতে পাঁচটি ফিল্টার ব্যবহার করা হয়েছে।NASA/ESA/Hubble/J. Greene/R. Colombari
শেয়ার

NGC 5495 হাইড্রা নক্ষত্রমণ্ডলে প্রায় ৩১ কোটি ৯০ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত একটি গ্যালাক্সি বা ছায়াপথ। NGC 5495 ছাড়াও ESO 511-10, IRAS 14095-2652 এবং LEDA 50729 নামে পরিচিত এই সর্পিল গ্যালাক্সি ১৩ই মে, ১৮৩৪ সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী জন হার্শেল আবিষ্কার করেন।

NGC 5495 কে Seyfert গ্যালাক্সি হিসাবেও শ্রেণীবদ্ধ করা হয়। Seyfert গ্যালাক্সি মূলত উজ্জ্বল কেন্দ্রীয় অঞ্চল সহ এক ধরনের গ্যালাক্সিকে বোঝায়।

হাবল জ্যোতির্বিজ্ঞানীরা বলেন,

“এই আলোকিত কোরগুলি (যা সক্রিয় গ্যালাকটিক নিউক্লিয়াস নামে পরিচিত) সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে পড়া ধূলিকণা এবং গ্যাস দ্বারা নির্গত আলো দ্বারা আধিপত্য বিস্তার করে। তবে সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে পড়তে থাকা বস্তুর দ্বারা সৃষ্ট আলোর সাথে নক্ষত্র গঠনের অঞ্চল এবং বিদ্যমান নক্ষত্রের আলো; সবই গ্যালাকটিক কোরের উজ্জ্বলতায় অবদান রাখে। এই ছবিটি অন্যান্য ছায়াপথের মাঝে লুকিয়ে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অধ্যয়নরত বিজ্ঞানীদের দ্বারা ধারণ করা পর্যবেক্ষণের একটি সিরিজ থেকে ডেটা সংগ্রহ করে তৈরি করা হয়েছে।”

তারা আরো জানান,

“গ্যালাক্সির কেন্দ্রীয় অঞ্চলগুলি অধ্যয়ন করা বেশ চ্যালেঞ্জিং কাজ।”

হাবলের ক্রিস্টাল-ক্লিয়ার ভিশন জ্যোতির্বিজ্ঞানীদের NGC 5495 এর মূল অংশে আলোর বিভিন্ন উৎসকে বিচ্ছিন্ন করতে সাহায্য করেছে। হাবলের সংগ্রহ করা ডেটা থেকে তারা সুনির্দিষ্টভাবে গ্যালাক্সিটির কোরে থাকা সুপারম্যাসিভ ব্ল্যাক হোলকে পর্যবেক্ষণ করতে পেরেছে। NGC 5495-এর পাশাপাশি, এই হাবল ছবিতে দুটি নাক্ষত্রিক ইন্টারলোপার দৃশ্যমান। একটি NGC 5495 এর কেন্দ্রের ঠিক বাইরে এবং অন্যটি গ্যালাক্সির পাশাপাশি।

যদিও তারা আকাশে একই অবস্থানে অবস্থান করে, কিন্তু এই বস্তুগুলি পৃথিবী থেকে NGC 5495 এর চেয়ে অনেক-অনেক বেশি কাছাকাছি: মূলত তারা আমাদের নিজস্ব মিল্কিওয়ের নক্ষত্র। উজ্জ্বল নক্ষত্রগুলি ক্রিস-ক্রস ডিফ্র্যাকশন স্পাইক দ্বারা বেষ্টিত।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:European Space Agency
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বৃহস্পতির বায়ুমণ্ডলে বিশাল তাপদাহের খোঁজ মিলেছে
পরবর্তী প্রবন্ধ নাসার DART মিশন: প্রথম গ্রহ প্রতিরক্ষা পরীক্ষায় ছুটে আসা গ্রহাণুতে আঘাত হেনেছে যানটি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?