এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সংখ্যা গুণ করার অ্যালগরিদম তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরাজিত করেছে মানুষ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > গণিত > সংখ্যা গুণ করার অ্যালগরিদম তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরাজিত করেছে মানুষ
গণিত

সংখ্যা গুণ করার অ্যালগরিদম তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরাজিত করেছে মানুষ

গত ৫ই অক্টোবর,২০২২-এ DeepMind-এর তৈরি সংখ্যা গুণ করার জন্য নতুন এক দক্ষ অ্যালগরিদম প্রকাশিত হয়। তার এক সপ্তাহ পর দুই গবেষক গুণ করার আরও কার্যকর এক দক্ষ উপায় খুঁজে পেয়েছেন।

জাহিরা জামশেদ
জাহিরা জামশেদ
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 15 অক্টোবর, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
সংখ্যা গুণ করা একটি সাধারণ গণনাগত সমস্যা।Muhammed Nishal/ Unsplash
শেয়ার

দুইজন গবেষক, কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা DeepMind-এর মাত্র এক সপ্তাহ আগে সেট করা রেকর্ডকে হারিয়ে সংখ্যার গ্রিড গুণ করার আরও কার্যকর উপায় খুঁজে পেয়েছেন।

কোম্পানিটি ৫ অক্টোবর এক গবেষণাপত্রের মাধ্যমে প্রকাশ করে যে এদের তৈরি AI সফ্টওয়্যারটি ম্যাট্রিক্স গুণন সমস্যার জন্য ৫০ বছরেরও বেশি সময় ধরে থাকা একটি রেকর্ড ভেঙ্গে দিয়েছে। এই ম্যাট্রিক্স গুণন সব ধরণের সফ্টওয়্যারের একটি সাধারণ অপারেশন যেখানে সংখ্যার গ্রিড একে অপরের দ্বারা গুণিত হয়। ডিপমাইন্ডের গবেষণাপত্রে প্রকাশিত নতুন পদ্ধতিটি মাত্র ৯৬ বার গুণে দুটি পাঁচ-বাই-পাঁচ ম্যাট্রিক্সকে গুণ করতে পারে, যা আগের রেকর্ডের চেয়ে দুই কম।

অস্ট্রিয়ার জোহানেস কেপলার ইউনিভার্সিটি Jakob Moosbauer এবং Manuel Kauers সেই ঘোষণার আগে থেকেই ম্যাট্রিক্সের গুণের জন্য একটি নতুন পদ্ধতির উপর কাজ করছিলেন।

তাদের পদ্ধতিটি ছিলো মুলত সম্ভাব্য গুণগত অ্যালগরিদমকে এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চালানো যেখানে অ্যালগরিদমের একাধিক ধাপগুলিকে একত্রিত করা যায় কিনা তা পরীক্ষা করবে।

Moosbauer বলেন,

“আমরা যা করি তা হল, আমরা একটি বিদ্যমান অ্যালগরিদম নিই এবং রূপান্তরের একটি ক্রম প্রয়োগ করি যা কিছু সময়ে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের কৌশল যেকোন পরিচিত অ্যালগরিদমের জন্য কাজ করে, এবং যদি আমরা ভাগ্যবান হই, তাহলে [ফলাফল] আগের তুলনায় একবার কম গুণের প্রয়োজন।

DeepMind তার ব্রেকথ্রু প্রকাশ করার পরে, Moosbauer এবং Kauers, DeepMind-এর পদ্ধতিতে উন্নতি করার জন্য তাদের পদ্ধতি ব্যবহার করেন। তারা ৯৫ বার গুণের একটি নতুন রেকর্ড স্থাপনের করেন। তারা একটি প্রি-প্রিন্ট পেপারে তার প্রমাণও প্রকাশ করেছে, কিন্তু পূর্ববর্তী পদ্ধতিতে উন্নতি খুঁজতে তারা যে পদ্ধতি ব্যবহার করেছিল তার বিশদ বিবরণ এখনও প্রকাশ করেনি।

সর্বশেষ পেপারটি সম্পূর্ণরূপে পাঁচ-বাই-পাঁচ ম্যাট্রিক্স গুণের উপর, তবে পদ্ধতিটি অন্যান্য আকারের জন্য ফলাফল আনবে বলে আশা করা হচ্ছে। গবেষকরা বলছেন, তারা শিগগিরই তাদের কৌশলের বিস্তারিত বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করবে।

Moosbauer বলেন যে, DeepMind-এর দৃষ্টিভঙ্গি গণিতের এমন একটি অঞ্চলে নতুন প্রেরণা এনেছে যা গত ৫০ বছরে খুব বেশি মনোযোগ পায়নি। তিনি আশা করেন যে অন্যান্য গবেষক দল এখন একইভাবে এ নিয়ে কাজ করছে।

ম্যাট্রিক্স গুণন একটি মৌলিক কম্পিউটিং টাস্ক যা কার্যত সমস্ত সফ্টওয়্যারে কিছু না কিছু পরিমাণে ব্যবহৃত হয়, তবে বিশেষ করে গ্রাফিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সায়েন্টিফিক সিমুলেশনে বেশি ব্যবহৃত হয়। এই অ্যালগরিদমগুলির কার্যক্ষমতার এক ছোট উন্নতিও বড় ভুমিকা পালন করতে পারে যার সাথে উল্লেখযোগ্য পরামাণে শক্তিও বাঁচাবে।

DeepMind দাবি করেছে যে Nvidia V100 গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU) এবং গুগল টেনসর প্রসেসিং ইউনিট v2-এর মতো নির্দিষ্ট হার্ডওয়্যারে গণনার গতি ১০ থেকে ২০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে নতুন অ্যালগরিদম ব্যবহার করে। তবে সাধারণ হার্ডওয়্যারের দৈনন্দিন কাজে একই ধরনের বুস্ট দেখা যাবে এমন কোন নিশ্চয়তা নেই। Moosbauer জানান যে তিনি সাধারণ সফ্টওয়্যারগুলিতে বুস্টের বিষয়ে সন্দিহান, তবে বড় এবং বিশেষ গবেষণামূলক কাজের জন্য এটি একটি বড় উন্নতি হতে পারে।

ডিপমাইন্ড সর্বশেষ গবেষণাপত্র সম্পর্কে বিজ্ঞানবার্তা-র সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, তবে এর গবেষক Hussein Fawzi একটি বিবৃতিতে বলেছেন,

“আমরা গবেষনাপত্রের অবিশ্বাস্য প্রতিক্রিয়া দেখে অভিভূত হয়েছি। আমাদের আশা ছিল যে এই কাজটি নতুন ধারণা এবং পদ্ধতির জন্য অ্যালগরিদমিক আবিষ্কারের ক্ষেত্র উন্মুক্ত করবে। অন্যরা এই স্পেসে অন্বেষণ করার পাশাপাশি আমাদের কাজকে এত দ্রুত গড়ে তুলছে তা দেখতে দুর্দান্ত।”

———

The FBHHRBNRSSSHK-Algorithm for Multiplication in Z₂⁵*⁵ is still not the end of the story. arXiv:2210.04045 [cs.SC]. DOI: 10.48550/arXiv.2210.04045

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা
পরবর্তী প্রবন্ধ নক্ষত্রের সংঘর্ষ থেকে হাবল আল্ট্রা-স্পিডি জেট ব্লাস্ট পর্যবেক্ষণ করেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?