এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ওয়েব টেলিস্কোপ বিখ্যাত পিলারস অফ ক্রিয়েশন-এর নতুন ছবি তুলেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > ওয়েব টেলিস্কোপ বিখ্যাত পিলারস অফ ক্রিয়েশন-এর নতুন ছবি তুলেছে
মহাকাশ

ওয়েব টেলিস্কোপ বিখ্যাত পিলারস অফ ক্রিয়েশন-এর নতুন ছবি তুলেছে

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 21 অক্টোবর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরায় পিলারস অফ ক্রিয়েশন। স্তম্ভগুলি দেখতে মরুভূমির ল্যান্ডস্কেপ থেকে উঠে আসা খিলান এবং স্পিয়ারের মতো, কিন্তু আধা-স্বচ্ছ গ্যাস এবং ধূলিকণায় ভর্তি এবং সর্বদা পরিবর্তনশীল। এটি এমন একটি অঞ্চল যেখানে প্রতিনিয়ত নতুন-নতুন নক্ষত্রের গঠন হচ্ছে।NASA, ESA, CSA, STScI; Joseph DePasquale (STScI), Anton M. Koekemoer (STScI), Alyssa Pagan (STScI)
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বিখ্যাত পিলারস অফ ক্রিয়েশন (Pillars of Creation)-এর একটি জমকালো, অত্যন্ত বিশদ ল্যান্ডস্কেপ ক্যাপচার করেছে। পিলার অফ ক্রিয়েশনে প্রতিনিয়ত গ্যাস এবং ধূলিকণার ঘন মেঘের মধ্যে নতুন নক্ষত্রের জন্ম হচ্ছে। ত্রিমাত্রিক স্তম্ভগুলি দেখতে রাজকীয় শিলা গঠনের মতো, তবে সেগুলি কোনো শিলা না, এই স্তম্ভগুলি শীতল আন্তঃনাক্ষত্রিক গ্যাস এবং ধূলিকণা দ্বারা গঠিত যা নিয়ার-ইনফ্রারেড আলোতে আধা-স্বচ্ছ।

১৯৯৫ সালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা প্রথম পিলারস অফ ক্রিয়েশন চিত্রিত করা হয়। তারপর থেকেই এই অসাধারণ দৃশ্যটি জনপ্রিয় বনে যায়। ওয়েবের তোলা নতুন ছবিটি গবেষকদের এই অঞ্চলে গ্যাস এবং ধূলিকণার পরিমাণ সহ নবগঠিত নক্ষত্রের আরও সুনির্দিষ্ট গণনা সনাক্ত করে তাদের নক্ষত্র গঠনের মডেলগুলিকে পুনর্গঠন করতে সাহায্য করবে। সময়ের সাথে সাথে, বিজ্ঞানীরা লক্ষ লক্ষ বছর ধরে এই ধূলিময় মেঘগুলি থেকে কীভাবে তারা তৈরি হয় এবং বিস্ফোরিত হয় সে সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি করতে শুরু করবে।

স্পেস টেলিস্কোপ ১৯৯৫ সালে প্রথম ছবিটি প্রকাশের মাধ্যমে পিলারস অফ ক্রিয়েশন বিখ্যাত করে তুলেছিল। ২০১৪ সালে ছবিটি পুনর্বিবেচনা করা হয়েছিলো যা দৃশ্যমান আলোতে একটি তীক্ষ্ণ, বিস্তৃত দৃশ্য প্রকাশ করেছিল (বামে দেখানো হয়েছে)৷ ডানদিকে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড ভিউ এই তারকা-গঠন অঞ্চলের আরও বিষদ তথ্য প্রদান করে৷ পুরু, ধূলিময় বাদামী স্তম্ভগুলি আর অস্বচ্ছ নয় এবং আরও অনেক লাল নক্ষত্র যেগুলি এখনও তৈরি হচ্ছে তা চোখে পড়ে। ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Hubble Heritage Project (STScI, AURA), Joseph DePasquale (STScI), Anton M. Koekemoer (STScI), Alyssa Pagan (STScI)
স্পেস টেলিস্কোপ ১৯৯৫ সালে প্রথম ছবিটি প্রকাশের মাধ্যমে পিলারস অফ ক্রিয়েশন বিখ্যাত করে তুলেছিল। ২০১৪ সালে ছবিটি পুনর্বিবেচনা করা হয়েছিলো যা দৃশ্যমান আলোতে একটি তীক্ষ্ণ, বিস্তৃত দৃশ্য প্রকাশ করেছিল (বামে দেখানো হয়েছে)। ডানপাশে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড ভিউ এই তারকা-গঠন অঞ্চলের আরও বিষদ তথ্য প্রদান করে৷ পুরু, ধূলিময় বাদামী স্তম্ভগুলি আর অস্বচ্ছ নয় এবং আরও অনেক লাল নক্ষত্র যেগুলি এখনও তৈরি হচ্ছে তা চোখে পড়ে।
ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Hubble Heritage Project (STScI, AURA), Joseph DePasquale (STScI), Anton M. Koekemoer (STScI), Alyssa Pagan (STScI)

ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) থেকে প্রাপ্ত এই ছবিতে নবগঠিত নক্ষত্রের দিকে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এগুলি হল উজ্জ্বল লাল অরব যেগুলিতে সাধারণত আলোর স্পাইক রয়েছে এবং ধূলিময় স্তম্ভগুলির একটির বাইরে থাকে। যখন গ্যাস এবং ধূলিকণার স্তম্ভের মধ্যে পর্যাপ্ত ভরের গিঁট তৈরি হয়, তখন তারা তাদের নিজস্ব মধ্যাকর্ষণ বলের ভেঙে পড়তে শুরু করে, ধীরে ধীরে উত্তপ্ত হয় এবং অবশেষে নতুন তারা তৈরি করে।

কিছু স্তম্ভের প্রান্তে লাভার মতো দেখতে সেই তরঙ্গায়িত লাইনগুলি আসলে কী? – এগুলি মূলত যেসকল নক্ষত্র এখনও গ্যাস এবং ধুলোর মধ্যে তৈরি হচ্ছে তার থেকে নির্গত জিনিসপত্র। নতুন নক্ষত্র পর্যায়ক্রমে সুপারসনিক জেট শুট করে যা এই পুরু স্তম্ভগুলির মতো পদার্থের মেঘের সাথে সংঘর্ষে লিপ্ত হয় যা কখনও কখনও তরঙ্গায়িত প্যাটার্ন তৈরি করতে পারে। এই তরুণ তারকাদের বয়স মাত্র কয়েক লক্ষ বছর বলে অনুমান করা হয়।

যদিও মনে হতে পারে যে নিয়ার-ইনফ্রারেড আলো ওয়েবকে স্তম্ভ ভেদ করে পেছনে কী আছে দেখতে দিয়েছে, কিন্তু এই দৃশ্যে কোনও গ্যালাক্সি নেই। অর্থাৎ কিছু একটা আমাদের দৃষ্টিকে অবরুদ্ধ করছে। আর তা হলো “আন্তঃনাক্ষত্রিক মাধ্যম” নামে পরিচিত স্বচ্ছ গ্যাস এবং ধুলোর মিশ্রণ।

ওয়েবের তোলা ছবিটি বিশাল ঈগল নেবুলার মধ্য থেকে তোলা, যা ৬,৫০০ 6,500 আলোকবর্ষ দূরে অবস্থিত।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
তথ্যসূত্র:National Aeronautics and Space Administration
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মধ্যযুগীয় পাণ্ডুলিপির ভিতরে লুকানো নক্ষত্রের প্রাচীনতম পরিচিত মানচিত্র
পরবর্তী প্রবন্ধ ইন্দোনেশিয়ার একটি দ্বীপে নতুন এক পাখি প্রজাতির আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?