এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কেন প্রাচীন রোমানদের তৈরি কংক্রিট এত টেকসই ছিল?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > উপাদান বিজ্ঞান > কেন প্রাচীন রোমানদের তৈরি কংক্রিট এত টেকসই ছিল?
উপাদান বিজ্ঞানরসায়ন

কেন প্রাচীন রোমানদের তৈরি কংক্রিট এত টেকসই ছিল?

প্রায় দুই হাজার বছর আগে রোমানদের তৈরি বিভিন্ন স্থাপনা এখনো টিকে আছে। কিন্তু যেখানে আধুনিক কংক্রিট কয়েক যুগেই দুর্বল হওয়া শুরু করে সেখানে কীভাবে এত বছর টিকে থাকতে পারে? বিজ্ঞানীরা এত দিনে এই প্রশ্নের উত্তর পেয়েছেন।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৩
হালনাগাদ: 7 জানুয়ারি, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্রিভারনাম, ইতালির (বাম) প্রত্নতাত্ত্বিক স্থান থেকে সংগৃহীত প্রাচীন রোমান কংক্রিটের ২ সেমি খণ্ডের একটি বৃহৎ-ক্ষেত্রে (ডানে)-র উপদানের ম্যাপ (ক্যালসিয়াম: লাল, সিলিকন: নীল, অ্যালুমিনিয়াম: সবুজ)। ক্যালসিয়াম-সমৃদ্ধ লাইম ক্লাস্ট (লাল রঙে), যা নিজে থেকেই মেরামত করতে পারার বৈশিষ্ট্যের জন্য দায়ী।Admir Masic et al.
শেয়ার

প্রাচীন রোমানরা প্রকৌশলবিদ্যায় খুবই পারদর্শী ছিল। সেসময় তারা রাস্তা, জলাশয়, বন্দর এবং বিশাল বিল্ডিংয়ের বিশাল নেটওয়ার্ক নির্মাণ করেছিল, যার ধ্বংসাবশেষ দুই সহস্রাব্দ ধরে টিকে আছে। এই কাঠামোগুলির মধ্যে অনেকগুলি কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল: রোমের বিখ্যাত প্যানথিয়ন, এটি ১২৮ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল, এখনও অক্ষত রয়েছে। কিছু প্রাচীন রোমান জলাশয় আজও রোমে জল সরবরাহ করে যাচ্ছে। এদিকে, বহু আধুনিক কংক্রিটের কাঠামো কয়েক দশক পরে ভেঙে পড়েছে।

গবেষকরা এই অতি টেকসই প্রাচীন নির্মাণ সামগ্রীর রহস্য খুঁজে বের করার চেষ্টা করে কয়েক দশক অতিবাহিত করেছেন। অবশেষে MIT, Harvard এবং ইতালি ও সুইৎজারল্যান্ডের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গিয়েছে, রোমান আমলের কংক্রিটে একটা সাদা পদার্থ আছে, যা ফাটল ধরলে সেটাকে নিজে থেকেই মেরামত করতে পারে। অনেকটা ভাঙ্গা হাড় নিজে থেকে জোড়া লাগার মত।

এতদিন গবেষকরা মনে করতেন যে প্রাচীন কংক্রিটের স্থায়িত্বের চাবিকাঠি একটি উপাদানের উপর ভিত্তি করে ছিল: সেটি হলো নেপলস উপসাগরের পোজুলি অঞ্চল থেকে আগ্নেয়গিরির ছাইয়ের মতো পোজোল্যানিক উপাদান। মনে করা হতো আগ্নেয়গিরির ছাই ব্যবহারের কারণেই রোমান কংক্রিট এত মজবুত, কারন সব রোমান কংক্রিটেই ঐ বিশেষ ছাই ব্যবহার করা হতো। অন্যদিক এই সাদা পদার্থটা অযত্নে মেশানোর ফলে ঢুকে যাওয়া ভেজাল, বা নিম্নমানের কাঁচামাল ব্যবহারের ফলাফল বলে মনে করা হতো।

ক্যালসিয়াম-সমৃদ্ধ লাইম ক্লাস্ট (লাল রঙে), যা নিজে থেকেই মেরামত করতে পারার বৈশিষ্ট্যের জন্য দায়ী।ছবি: Admir Masic et al.
ক্যালসিয়াম-সমৃদ্ধ লাইম ক্লাস্ট (লাল রঙে), যা নিজে থেকেই মেরামত করতে পারার বৈশিষ্ট্যের জন্য দায়ী।
ছবি: Admir Masic et al.

মূল গবেষক, এমআইটি’র প্রফেসর আদমিক মাসিক বলেছেন,

লাইম ক্লাস্টকে খাঁদ বা ভেজাল ভাবার ধারনাটা তার কাছে সব সময়ই আজব মনে হয়েছে, কারন যে ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্টরা এত সুন্দর ও বিশাল সব স্থাপনা বানাতে পারে, তারা কেন সবকিছুতে এই নিম্নমানের কাঁচামাল ব্যবহার করতে দেবে?

লাইম ক্লাস্ট নামে এই সাদা পদার্থ যে নিজে থেকে কংক্রিট মেরামত করতে পারে, এই অনুকল্প পরীক্ষা করার জন্য গবেষকরা আধুনিক কংক্রিট আর রোমান রেসিপিতে তৈরি কংক্রিট দিয়ে ঢালাই করেছেন, তারপর সেটাতে কৃত্রিমভাবে ফাটল ধরিয়েছেন। তারপর দুই ধরনের কংক্রিটেই পানি চালনা করা হয়েছে। দেখা গেল, দুই সপ্তাহের ভেতরে রোমান রেসিপিতে তৈরি কংক্রিটের ফাটল জোড়া লেগে গিয়েছে, আধুনিক কংক্রিটে সেটা হয় নাই।

এই পুরাতন রেসিপির কংক্রিট এখন নতুন করে বাণিজ্যিকভাবে বাজারজাত করা হবে। বিশেষ করে থ্রিডি প্রিন্টেড কংক্রিট স্থাপনার ক্ষেত্রে এটা বিশাল অবদান রাখবে।

—————

Hot mixing: Mechanistic insights into the durability of ancient Roman concrete. Science Advances (2023)
DOI: 10.1126/sciadv.add1602

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Massachusetts Institute of Technology
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নেচার জার্নালের ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের বিজ্ঞানী সেলিমুল হক
পরবর্তী প্রবন্ধ ৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে বিরল সবুজ রঙের ধূমকেতু C/2022 E3 (ZTF)
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?