এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মঙ্গল গ্রহের মাটিতে জন্মাতে পারবে নতুন এই ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > উদ্ভিদ > মঙ্গল গ্রহের মাটিতে জন্মাতে পারবে নতুন এই ধান
উদ্ভিদ

মঙ্গল গ্রহের মাটিতে জন্মাতে পারবে নতুন এই ধান

মঙ্গল গ্রহে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হল মঙ্গলের মাটিতে থাকা পারক্লোরেট লবণ, যা সাধারণত উদ্ভিদের জন্য বিষাক্ত বলে মনে করা হয়। তবে নতুন গবেষণা পরামর্শ দিচ্ছে যে, ভবিষ্যতে খুব সহজেই মঙ্গলের মাটিতে জেনেটিক্যালি মডিফাইড ধান চাষ করা যাবে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৩
হালনাগাদ: 3 মে, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
গবেষণা বলছে যে মঙ্গলের মাটিতে ধান গাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পুষ্টি থাকতে পারে।Little Dinosaur/Moment/Getty Images
শেয়ার

মঙ্গলগ্রহের মাটিতে ধান জন্মানোর জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি উপাদান থাকতে পারে, গত ১৩ মার্চ, ২০২৩ তারিখে Lunar and Planetary Science Conference-এ এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আরকানসাস বিশ্ববিদ্যালয়ের গ্রহ বিজ্ঞানী অভিলাশ রামচন্দ্রন। তবে ধান গাছকে বেঁচে থাকার জন্য কিছুটা সাহায্যের প্রয়োজন হতে পারে। কেননা মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা পারক্লোরেটের জন্য, পারক্লোরেট এমন একটি রাসায়নিক যা উদ্ভিদের জন্য বিষাক্ত হতে পারে।

রামচন্দ্রন এবং তার সহকর্মীরা ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির বেসাল্ট দিয়ে তৈরি মঙ্গলের কৃত্রিম মাটিতে (MMS-1) ধানের বীজ বোপন করেন। একই সাধে তারা একটি পাত্রে সাধারণ মাটি এবং একটি পাত্রে উভয় মাটির মিশ্রনে ধানের বীজ বোপন করেন এবং সবগুলি পাত্রে দিনে একবার থেকে দুই বার পানি দেন।

সকল পাত্রেই ধান গাছ জন্মালেও কৃত্রিম মঙ্গল মাটিতে জন্মানো ধানের চারা সাধারণ এবং হাইব্রিড মিশ্রনের জান্মানো ধানের মতো উন্নত চারা ছিলো ছিলো না।

গবেষকরা যখন পার্ক্লোরেট (মঙ্গলগ্রহের পৃষ্ঠে পাওয়া বিষাক্ত রাসায়নিক) কৃত্রিম মঙ্গল মাটিতে যোগ করেন, তখন চারার অবস্থা আরও খারাপ হয়েছিল। এমনকি কিছু বীজ অঙ্কুরিতও হচ্ছিলো না। এ থেকে বোঝা যায় যে পারক্লোরেট-ই মঙ্গলগ্রহের মাটিতে ধান চাষের প্রধান বাধা।

গবেষকরা দেখান যে, নীতিগতভাবে MMS1 এ ধানের চারা জন্মানো সম্ভব কিন্তু Mg(ClO<sub>4</sub>)<sub>2</sub>-এর মাত্রা অঙ্কুরোদগম এবং বৃদ্ধি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে।ছবি: Gann <i>et al.</i>
গবেষকরা দেখান যে, নীতিগতভাবে MMS1 এ ধানের চারা জন্মানো সম্ভব কিন্তু Mg(ClO4)2-এর মাত্রা অঙ্কুরোদগম এবং বৃদ্ধি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ হতে পারে।
ক্রেডিট: Gann et al.

গবেষকরা ধান গাছের জেনেটিক্স বিশ্লেষণ করেন। এসময় তারা OsSnRK1 নামের একটি জিন খুঁজে পান যেটি পার্ক্লোরেট সমৃদ্ধ মাটির প্রতি গাছের প্রতিক্রিয়ার উপর প্রভাব ফেলেছিল। তখন তারা CRISPR নামক জিন-এডিটিং কৌশল ব্যবহার করে পরিবর্তিত OsSnRK1 জিন সমৃদ্ধ ধানের বীজ তৈরি করেন সেই বীজ বোপন করেন এবং তারা দেখতে পান যে, সেই বীজগুলি অল্প পরিমাণে পার্ক্লোরেটযুক্ত মাটিতে অঙ্কুরিত এবং বেড়ে উঠতে হতে সক্ষম হয়েছিল।

গবেষকরা পরীক্ষা করে দেখেছেন যে প্রতি কিলোগ্রাম মাটিতে ৩ গ্রামের বেশি পার্ক্লোরেট থাকলে সেখানে কিছু জন্মাতে পারে না। তবে জেনেটিক্যালি মডিফাইড স্ট্রেন প্রতি কিলোগ্রাম মাটিতে ১ গ্রাম সহ্য করতে পারে।

তাদের এই গবেষণা পরামর্শ দেয় যে, মঙ্গলগ্রহের মাটিতে চাষ করার জন্য জেনেটিকালি মডিফাইড ধান তৈরি করা সম্ভব।

দলটির পরবর্তী পদক্ষেপগুলির মধ্যে রয়েছে মার্স গ্লোবাল সিমুল্যান্ট নামক একটি নতুন কৃত্রিম মঙ্গল মাটিতে একই পরিক্ষা করা, সেইসাথে অন্যান্য ধানের স্ট্রেনের ওপর গবেষণা করা।

———

Rice can grow and survive in the Martian regolith with challenges that could be overcomed through control of stress-related genes. Conference: 54th Lunar Planetary Science Conference At: Houston, Texas, 2023, article #2990

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:University of Arkansas
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা ভাইরাস প্রতিরোধী জীব তৈরি করেছেন
পরবর্তী প্রবন্ধ পরিবেশ বান্ধব কার্বন-নেগেটিভ কংক্রিট
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?