এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ শনাক্ত করেছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ শনাক্ত করেছেন
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ শনাক্ত করেছেন

এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থেকে এসেছে বলে মনে হচ্ছে। ব্ল্যাক হোলটি যখন ১০০টি সৌরজগতে সমানে গ্যাসের একটি বিশাল মেঘ গ্রাস করছে তখন এর সাথে সাথে প্রচুর পরিমাণে শক্তির বিস্ফোরণ হচ্ছে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১৩ মে, ২০২৩
হালনাগাদ: 14 মে, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
শিল্পীর আঁকা - একটি দৈত্যাকার গ্যাসের মেঘ একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোলে গ্রস করছে।John A. Paice
শেয়ার

বিস্ফোরণটি যেকোন রেকর্ডকৃত সুপারনোভার চেয়ে ১০ গুণ বেশি উজ্জ্বল। এখনও পর্যন্ত বিস্ফোরণটি তিন বছরেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছে যা বেশিরভাগ সুপারনোভার তুলনায় অনেক বেশি। সুপারনোভা সাধারণত কয়েক মাসের জন্য দৃশ্যমানভাবে উজ্জ্বল থাকে। ধারণা করা হচ্ছে যে বিস্ফোরণটি ঘটেছিল যখন গ্যাসের একটি বিশাল মেঘ একটি ব্ল্যাক হোল গ্রাস করেছিল।

এখন পর্যন্ত, এটি সূর্য তার সমগ্র জীবদ্দশায় মোট যতটা শক্তি নির্গত করবে তার চেয়ে প্রায় ১০০ গুণ বেশি শক্তি নির্গত করেছে এবং করে যাচ্ছে ক্রমাগত, এখনও শেষ হয়নি।

AT2021lwx নামের এই বিশালাকার বিস্ফোরনটি ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার Zwicky Transient Facility দ্বারা প্রথম দেখা গিয়েছিল। কিন্তু তখন এটি কতটা দূরে ছিল তার কোনও ইঙ্গিত ছিল না এবং তাই এর উজ্জ্বলতা গণনা করাও সম্ভব ছিল না। তবে যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের Philip Wiseman এবং তার সহকর্মীরা তারপর থেকে প্রতিবছর বিভিন্ন সময় বিভিন্ন টেলিস্কোপ দিয়ে একটি ধারাবাহিক ফলো-আপ পর্যবেক্ষণ করেন। গত বছর তিনি ও তার দল গণনা করে বের করেন যে, বিস্ফোরণটি ৮ বিলিয়ন আলোকবর্ষ দূরে।

নাসার স্পেস টেলিস্কোপ দ্বারা ধারণ করা প্রকৃত বিস্ফোরণটির ছবি। ক্রেডিট: NASA
নাসার স্পেস টেলিস্কোপ দ্বারা ধারণ করা প্রকৃত বিস্ফোরণটির ছবি।
ক্রেডিট: NASA

জ্যোতির্বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে যে, সৌরজগতের চেয়ে ১০০ গুণ বা তার চেয়েও বড় গ্যাসের বিশাল মেঘ-কে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল গ্রাস করার সময় এমন ঘটনাটি ঘটেছে।

জ্যোতির্বিজ্ঞানীদের এই পর্যবেক্ষণগুলি “কেন কিছু অপেক্ষাকৃত ছোট গ্যালাক্সিতে বড় আকারের ব্ল্যাক হোল থাকে?” প্রশ্নের ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে। এছাড়া ব্ল্যাকহোলের আচরণ সম্পর্কে আরো বিস্তারিত জানতে সাহায্য করবে।

গত বছর, জ্যোতির্বিজ্ঞানীরা রেকর্ডকৃত সবচেয়ে উজ্জ্বল বিস্ফোরণ সনাক্ত করেছিলেন, একটি গামা-রশ্মি বিস্ফোরণ যা GRB 221009A নামে পরিচিত, এবং মাত্র দশ ঘন্টার একটু বেশি স্থায়ী হয়েছিল। যদিও সেটি AT2021lwx এর চেয়ে উজ্জ্বল ছিল, তবে সময়ের দিক থেকে অনেক কম, যার অর্থ AT2021lwx বিস্ফোরণের বিস্ফোরক শক্তি অনেক বেশি।

———

Multiwavelength observations of the extraordinary accretion event AT2021lwx, Monthly Notices of the Royal Astronomical Society (2023).
DOI: 10.1093/mnras/stad1000

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ কম তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারা অনুজীব আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ প্রজাপতির প্রথম বিবর্তন ঘটেছিলো উত্তর আমেরিকায়
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?