এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কম তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারা অনুজীব আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অণুজীববিজ্ঞান > কম তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারা অনুজীব আবিষ্কার
অণুজীববিজ্ঞান

কম তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারা অনুজীব আবিষ্কার

বিজ্ঞানীরা এমন একধরণের অনুজীব খুঁজে পেয়েছেন যা মাত্র ১৫° সেলসিয়াস তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারে। নতুন অনুজীবটি প্লাস্টিক রিসাইক্লিং-এ নতুন অগ্রগতি নিয়ে আসতে পারে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ১০ মে, ২০২৩
হালনাগাদ: 10 মে, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
উত্তর থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশে আবর্জনার স্তূপে প্লাস্টিকের বোতল।Rungroj Yongrit/EPA
শেয়ার

প্লাস্টিক হজম করতে পারে এমন অনেক অণুজীব ইতিমধ্যে পাওয়া গেছে, তবে তারা সাধারণত ৩০° সেলসিয়াস-এর বেশি তাপমাত্রায় কাজ করে। এর মানে হল যে, এসকল অনুজীব দিয়ে প্লাস্টিক রিসাইক্লিং করতে হলে কারখানায় ৩০° সেলসিয়াস বা তার থেকে বেশি তাপমাত্রা বজায় রাখা প্রয়োজন। কিন্তু শিল্প কারখানায় এত বেশি গরম তাপমাত্রা পরিবেশ তৈরি অন্ত্যান্ত ব্যায়বহুল। তাছাড়া কারখানার তাপমাত্রা বাড়াতে আবার কার্বন নির্গমন হবে, সে দিক থেকে আবার পরিবেশ বান্ধবও না।

সুইস ফেডারেল ইনস্টিটিউট ফর ফরেস্ট, স্নো এবং ল্যান্ডস্কেপ রিসার্চ (WSL)-এর বিজ্ঞানীরা এমন অনুজীব খুঁজে পেয়েছেন যা ১৫° সেলসিয়াস তাপমাত্রায় প্লাস্টিক হজম করতে পারে, যা মাইক্রোবায়াল রিসাইক্লিং-এর একটি যুগান্তকারী অগ্রগতি হতে পারে। তাদের গবেষণার ফলাফল Frontiers in Microbiology জার্নালে প্রকাশিত হয়েছে।

WSL-এর ড. জোল রুথি এবং সহকর্মীরা গ্রীনল্যান্ড, স্যালবার্ড এবং সুইজারল্যান্ডে এক বছরের জন্য মাটির ওপর পরে থাকা কিংবা পুঁতে রাখা প্লাস্টিকের ১৯টি ব্যাকটেরিয়া এবং ১৫টি ছত্রাকের নমুনা সংগ্রহ করেন। তারা ১৫° সেলসিয়াস তাপমাত্রায় অন্ধকার পরীক্ষাগারে জীবাণুগুলিকে একক-স্ট্রেন হিসাবে বাড়তে দেন এবং তারা বিভিন্ন ধরণের প্লাস্টিক হজম করতে পারে কিনা তা পরীক্ষা করেন।

ফলাফলগুলি দেখায় যে নমুনাতে ব্যাকটেরিয়ার স্ট্রেনগুলি Actinomycetota ও Proteobacteria পর্বের ১৩টি প্রজাতির ব্যাকটেরিয়া এবং ছত্রাকের স্ট্রেইগুলি Ascomycota ও Mucoromycota পর্বের ১০টি প্রজাতির ছত্রাক বিদ্যামন ছিলো।

পরীক্ষিত প্লাস্টিকগুলির মধ্যে নন-বায়োডিগ্রেডেবল পলিথিন (PE) এবং বায়োডিগ্রেডেবল পলিয়েস্টার-পলিউরেথেন (PUR) পাশাপাশি পলিবিউটিলিন এডিপেট টেরেফথালেট (PBAT) এবং পলিল্যাকটিক অ্যাসিড (PLA) এর দুটি বাণিজ্যিকভাবে পাওয়া বায়োডিগ্রেডেবল প্লাস্টিকও অন্তর্ভুক্ত ছিলো।

এই প্লাস্টিকগুলির মধ্যে ১২৬ দিনের ইনকিউবেশনের পরেও কোনও স্ট্রেনই PE হজম করতে সক্ষম হয়নি। কিন্তু ১১টি ছত্রাক এবং ৮টি ব্যাকটেরিয়া সহ ১৯টি স্ট্রেন (৫৬%), ১৫° সেলসিয়াস তাপমাত্রায় PUR হজম করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে ১৪টি ছত্রাক এবং ৩টি ব্যাকটেরিয়া PBAT এবং PLA-এর প্লাস্টিকের মিশ্রণকে হজম করতে সক্ষম হয়েছিল।

বিজ্ঞানীরা আরো একটি পরিক্ষা করেন এটা দেখতে যে কোন অনুজীবগুলি সবচেয়ে বেশি কার্যকরি হিসাবে কাজ করছে। তারা দেখতে পান যে Neodevriesia এবং Lachnellula গণের ২টি প্রজাতি PE ছাড়া পরিক্ষিত বাকি সব প্লাস্টিকই হজম করতে সক্ষম।

বিজ্ঞানীরা শুধুমাত্র একটি তাপমাত্রায় অনুজীবগুলিকে পরীক্ষা করেছেন, তাই এখনও ব্যবহার করার জন্য সেরা তাপমাত্রা খুঁজে পাননি। তবে, তারা বলছেন যে এটি ৪ ডিগ্রি সে. থেতে ২০ ডিগ্রি সে. -এর মধ্যে ভাল কাজ করে।

———

Discovery of plastic-degrading microbial strains isolated from the alpine and Arctic terrestrial plastisphere, Frontiers in Microbiology (2023). DOI: 10.3389/fmicb.2023.1178474

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ পরিবেশ বান্ধব কার্বন-নেগেটিভ কংক্রিট
পরবর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ শনাক্ত করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?