এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রজাপতির প্রথম বিবর্তন ঘটেছিলো উত্তর আমেরিকায়
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > প্রজাপতির প্রথম বিবর্তন ঘটেছিলো উত্তর আমেরিকায়
প্রাণী

প্রজাপতির প্রথম বিবর্তন ঘটেছিলো উত্তর আমেরিকায়

অনেক গবেষক ধারণা করতেন যে প্রজাপতি প্রথম এশিয়া মহাদেশে বিবর্তিত হয়েছিল। কিন্তু সম্প্রতি একটি বিশ্বব্যাপী জেনেটিক বিশ্লেষণ থেকে জানা গেছে যে তারা প্রথম উত্তর আমেরিকায় আবির্ভূত হয়েছিল প্রায় ১০ কোটি বছর আগে নন-এভিয়ান ডাইনোসর বিলুপ্ত হওয়ার ঠিক আগ মূহুর্তে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ২৬ মে, ২০২৩
হালনাগাদ: 3 জুন, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
Limenitis arthemis প্রজাপতি।okiepony/depositphotos
শেয়ার

একটি জেনেটিক বিশ্লেষণ অনুসারে, আজ থেকে প্রায় ১০ কোটি বছর আগে উত্তর আমেরিকার আকাশে প্রজাপতি প্রথম উড়েছিল। গবেষণাটি একটি বিশদ প্রজাপতি ফ্যামিলি ট্রি তৈরি করতে ব্যবহার করা হয়েছে, যা বিজ্ঞানীদের প্রজাপতির বিবর্তনীয় উৎস এবং কীভাবে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তা সম্পর্কে নতুনভাবে অন্তর্দৃষ্টি প্রদান করতে সাহায্য করেছে।

এর আগে ছোটো পরিসরে বিভিন্ন পোকামাকড়ের বিবর্তনীয় উৎস সম্পর্কে গবেষণা হলেও প্রজাপ্রতি-র পুর্বপুরুষ সম্পর্কে তেমন কোনো শক্তপোক্ত গবেষণা হয় নি।

শিকাগোর ফিল্ড মিউজিয়ামের সংগ্রহে থাকা ৯৩ বছর পুরোনো জারসেস ব্লু (Xerces blue) প্রজাপতির নমুনাক্রেডিট: The Field Museum
শিকাগোর ফিল্ড মিউজিয়ামের সংগ্রহে থাকা ৯৩ বছর পুরোনো জারসেস ব্লু (Xerces blue) প্রজাপতির নমুনা
ক্রেডিট: The Field Museum

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের আকিতো কাওয়াহারা এবং গবেষকদের একটি আন্তর্জাতিক দল ২৮টি ভিন্ন জাদুঘরে সংগ্রহ করা নমুনা ব্যবহার করে সারা বিশ্ব থেকে প্রজাপতির তথ্য সংগ্রহ করেছে। তিনি এবং তার সহকর্মীরা প্রায় ২,৩০০ প্রজাপতির প্রজাতি থেকে ৩৯১টি জিন বিশ্লেষণ করেছেন। তাদের বিশ্লেষনের মধ্যে মোট ৯০টি ভিন্ন দেশে বসবাসকৃত প্রজাপ্রতি চলে এসেছে যা আবার সমস্ত পরিচিত প্রজাপতির ৯২ শতাংশকে প্রতিনিধিত্ব করে।

প্রজাপতি এই 'ফ্যামিলি ট্রি' ২,২৪৪ প্রজাতির ডিএনএ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ক্রেডিট: Kawahara et al./Nature Ecology & Evolution
প্রজাপতি এই ‘ফ্যামিলি ট্রি’ ২,২৪৪ প্রজাতির ডিএনএ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
ক্রেডিট: Kawahara et al./Nature Ecology & Evolution

গবেষকরা জেনেটিক বিশ্লেষণ ব্যবহার করে প্রথম প্রজাপতির সম্ভাব্য ভৌগলিক উৎস নির্ধারণ করেন। এছাড়া দলটি হিসাব করে বের করেন যে, প্রাচীনতম প্রজাপতি প্রায় ১০ কোটি বছর আগে বিবর্তিত হয়েছিল।

প্রজাপতির প্রথম আত্মপ্রকাশ উত্তর আমেরিকায় ঘটেছে বলে মনে হয়। তখন পৃথিবীর বুকে বিচরণ করতো অস্থি-ধাতুপট্টাবৃত তৃণভোজী ডাইনোসর এবং Tyrannosaurus rex (টি-রেক্স)-এর ফ্লীট-ফুটেড, তুলতুলে পূর্বপুরুষ।

উত্তর আমেরিকা থেকে প্রথমে দক্ষিণ আমেরিকায়, তারপর পশ্চিম দিকে অস্ট্রেলিয়া, এশিয়া, ভারত এবং তারপর দ্বীপ উপমহাদেশে। এরপর আফ্রিকার মহাদেশ হয়ে অবশেষে প্রায় ১ কোটি ৭০ লাখ বছর আগে তারা ইউরোপে ছড়িয়ে পরে।

এছাড়াও গবেষণা দলটি প্রজাপতির লার্ভা যেসকল গাছের পাতা বা কান্ড খেয়ে বেড়ে ওঠে এমন উদ্ভিদের ৩১,০০০ টিরও বেশি রেকর্ড সংকলন করেছেন। তারা প্রজাপতির পাশাপাশি সেসকল উদ্ভিদের বিবর্তনীয় ধারা পুনর্গঠন করেছে। দলটি ধারণা করেন যে, প্রথম প্রজাপতি শুঁয়োপোকা legume পরিবারের অন্তর্গত গাছের পাতা/কান্ড খেয়ে বড় হয়েছিলো। মজার ব্যাপার হলো আজও, প্রজাপতির দুই-তৃতীয়াংশেরও বেশি প্রজাতি তাদের খাদ্য একই পরিবারের উদ্ভিদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। বাকি এক-তৃতীয়াংশ প্রজাপতি দুই বা ততোধিক ভিন্ন উদ্ভিদ পরিবারকে খাদ্য হিসাবে গ্রহণ করে।

———

A global phylogeny of butterflies reveals their evolutionary history, ancestral hosts and biogeographic origins. Nature Ecology & Evolution (2023). DOI: 10.1038/s41559-023-02041-9

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ফোরণ শনাক্ত করেছেন
পরবর্তী প্রবন্ধ ফাইটোপ্ল্যাঙ্কটন যেভাবে এত বেশি অক্সিজেন উৎপাদন করে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?