এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: পর্দা নামলো ‘বিজ্ঞান আনন্দ – ২০২৩’ উৎসবের
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > অনান্য > পর্দা নামলো ‘বিজ্ঞান আনন্দ – ২০২৩’ উৎসবের
অনান্য

পর্দা নামলো ‘বিজ্ঞান আনন্দ – ২০২৩’ উৎসবের

রাজবাড়ী জেলার বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিজ্ঞান আনন্দ - ২০২৩’ উৎযাপিত হয়। দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের পর্দা নামলো আজ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩
হালনাগাদ: 31 অক্টোবর, 2023
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
বিজ্ঞান আনন্দ - ২০২৩ এর মূল মঞ্চ।Md. Limon/Aamar School Project (ASP)
শেয়ার

রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় রাজবাড়ী জেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের কিছু বিজ্ঞান অনুরাগী প্রাক্তন শিক্ষার্থী দ্বারা প্রতিষ্ঠিত আমার স্কুল প্রজেক্ট (সংক্ষেপে এএসসপি) নিয়মিত বিদ্যালয় এবং অত্র এলাকার শিক্ষার্থীদের কৌতুহলী মানুষ হিসাবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। আনন্দের মাধ্যমে বিজ্ঞান এবং গণিতে পারদর্শী গড়ে তুলতে আমার স্কুল প্রজেক্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আমার স্কুল প্রজেক্ট (এএসপি) বিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতি-র সহযোগিতায় “বিজ্ঞান আনন্দ – ২০২৩” উৎসবের আয়োজন করে।

১৫ এবং ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ, শুক্রবার এবং শনিবার, দুদিন ব্যাপি এই আনন্দ মুখর আয়োজনে বেশ কিছু প্রতিযোগিতা, মজার খেলার আয়োজন করা হয়।

শুভ উদ্বোধন ঘোষণা করছেন জনাব মো: শাহিদুল ইসলাম রিপন।ছবি: আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
শুভ উদ্বোধন ঘোষণা করছেন জনাব মো: শাহিদুল ইসলাম রিপন।
ছবি: আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর প্রথম দিন শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন এনসিসি ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির বর্তমান সভাপতি জনাব মো: শাহিদুল ইসলাম রিপন। উদ্বোধন শেষে “বিজ্ঞান আনন্দ – ২০২৩” উপলক্ষে আয়োজিত বিজ্ঞান বিতর্ক এবং দাবা খেলার প্রথম এবং দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়।

গণিত অলিম্পিয়াড এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন প্রতিযোগিতায় প্রতিযোগিরা।ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
গণিত অলিম্পিয়াড এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন প্রতিযোগিতায় প্রতিযোগিরা।
ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

দ্বিতীয় দিন বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর মূল ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি অনুষ্ঠানের শুরু হয় গণিত অলিম্পিয়াড এবং ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন প্রতিযোগিতার মাধ্যমে। দুই শতাধিক শিক্ষার্থীর আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় শেষে ক্রমান্বয়ে চলতে থাকে বই দেখে প্রশ্ন সমাধান, ভুল খুঁজে বের করা, সুডোকু সমাধান, কল্পবিজ্ঞান লেখা প্রতিযোগিতা। এর পরপরই শুরু হয় বিজ্ঞান প্রজেক্ট এবং বিজ্ঞান দেয়ালিকা প্রদর্শন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এম.এ. হান্নান।

সকল প্রতিযোগিতা প্রাইমারি (৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত), জুনিয়র (৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) এবং সেকেন্ডারি (৯ম এবং ১০ম শ্রেণি), এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

দাবা ফাইনাল।ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
দাবা ফাইনাল।
ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

দুপুর ১:০০ থেকে দুপুর ২:০০ পর্যন্ত বিরতী শেষে শুরু হয় রুবিক্স কিউব, দাবা (ফাইনাল) এবং কুইজ প্রতিযোগিতা। এসময় চলতে থাকে লুডু এবং সেভেন আপ, গণিতের টিক-ট্যাক-ট্যো, সংখ্যা মনে রাখা সহ মজার-মজার বিভিন্ন বিজ্ঞান খেলা। বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের মূল প্রতিযোগিতা। এরপর শুরু হয় পুরষ্কার বিতরণী পর্ব। এসময় এএসপি-এর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় “পাত্র হিসাবে আমি-ই সেরা” শীর্ষক রম্য বিতর্ক।

বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথী।ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথী।
ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান সভাপতি এবং প্রাক্তন প্রধান শিক্ষক জনাব এম.এ. হান্নান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান প্রধান শিক্ষক জনাব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।

বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন বিশেষ অতিথী জনাব শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান।ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন বিশেষ অতিথী জনাব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথী জনাব এম.এ. হান্নান।ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথী জনাব এম.এ. হান্নান।
ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এএসপি-র মুখপাত্র এবং সিনিয়র শিক্ষক (গণিত) জনাব নীলমনি মণ্ডল। এসময় বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রতিযোগিদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অতিথিগণ। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় এবং সবশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে পর্দা নামে বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর।

সমাপনী বক্তব্য দিচ্ছেন জনাব নীলমনি মণ্ডল।ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)
বক্তব্য দিচ্ছেন জনাব নীলমনি মণ্ডল।
ছবি: মো: লিমন/আমার স্কুল প্রজেক্ট (এএসপি)

———

বিজ্ঞান আনন্দ – ২০২৩ এর মাগাজিন পার্টনার হিসাবে বিজ্ঞানবার্তা অংশগ্রহণ করে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ গত মাসে আবিষ্কার হওয়া বিরল ধূমকেতু দেখা যাবে খালি চোখে
পরবর্তী প্রবন্ধ গবেষকরা বিলুপ্ত তাসমানিয়ান বাঘ থেকে আরএনএ সিকোয়েন্স করতে সক্ষম হয়েছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?