এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: গত মাসে আবিষ্কার হওয়া বিরল ধূমকেতু দেখা যাবে খালি চোখে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > গত মাসে আবিষ্কার হওয়া বিরল ধূমকেতু দেখা যাবে খালি চোখে
জ্যোতির্বিজ্ঞান

গত মাসে আবিষ্কার হওয়া বিরল ধূমকেতু দেখা যাবে খালি চোখে

মাত্র এক মাস আগে আবিষ্কৃত নিশিমুরা নামক একটি ধূমকেতু আজ (১২ সেপ্টেম্বর) খালি চোখে দৃশ্যমান হতে পারে। নিশিমুরা উত্তর গোলার্ধে প্রতি ৪৩৭ বছর পরপর ভ্রমণে আসে। তাই ৪৩৭ বছরে একবার আসা ধূমকেতু পর্যবেক্ষণের সুযোগ পেতে চলেছে পৃথিবীবাসী।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৩
হালনাগাদ: 12 সেপ্টেম্বর, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
নিশিমুরা ধূমকেতু।Dan Bartlett/NASA
শেয়ার

জ্যোতির্বিজ্ঞানের মহলে একটি উজ্জ্বল নতুন ধূমকেতু সম্পর্কে গুঞ্জন উঠেছে। ধূলিকণা এবং বরফের বলটিকে আনুষ্ঠানিকভাবে C/2023 P1 নাম দেওয়া হয়েছে, তবে এটিকে ‘ধূমকেতু নিশিমুরা’ও বলা হচ্ছে, জাপানি ফটোগ্রাফার হিদেও নিশিমুরা, যিনি এটি প্রথম দেখেছিলেন তার নাম অনুসারে। আজ আপনিও দেখার সুযোগ পেতে পারেন খোলা আকাশে ৪৩৭ বছরে একবার আসা এই ধূমকেতুকে।

কীভাবে ধূমকেতুটি আবিষ্কৃত হলো?

হিদেও নিশিমুরা ১২ আগস্ট, ২০২৩ তারিখে তার একটি ক্যানন ক্যামেরা দিয়ে সূর্যোদয়ের আগে আকাশের ছবি তোলার সময় ধূমকেতুটি ধারণ করেছিলেন। ছবি তোলার সময় ধূমকেতুটি সূর্য থেকে ১৪ কোটি ৭৯ লাখ কিলোমিটার দূরে ছিলো। তিনি Central Bureau for Astronomical Telegrams (CBAT)-এ এই ছবিটির কথা জানান, যা সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের ব্যাপারটা সম্পর্কে অবহিত করেছিল। উল্লেখ্য, এটা তার তৃতীয় ধূমকেতু আবিষ্কার।

Vishnu Reddy, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের একজন গ্রহ বিজ্ঞানী যিনি একজন অপেশাদার পর্যবেক্ষক এটি খুঁজে পাবার ব্যাপারে বেশ অবাক হয়েছিলেন।

“কিছু স্বতন্ত্র অপেশাদার পর্যবেক্ষক ধূমকেতু খুঁজে পেয়েছে, সে যুগ অনেক আগেই চলে গেছে বলে মনে করা হয়,” Dr. Vishnu Reddy বলেন, কারণ বেশিরভাগ ধূমকেতু পৃথিবীতে এবং মহাকাশে থাকা বৈজ্ঞানিকভাবে পরিচালিত স্বয়ংক্রিয় জরিপ দ্বারা সনাক্ত করা হয়। ঠিক এভাবেই বিজ্ঞানীরা ২০২০ সালে ধূমকেতু NEOWISE আবিষ্কার করা হয়েছিলো।, যার নামকরণ করা হয়েছিল NASA যে স্পেস টেলিস্কোপের মাধ্যমে এটি সনাক্ত করা হয়েছিলো, Near-Earth Object Wide-field Infrared Survey Explorer.

কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা যখন অতীতের তথ্য বিশ্লেষণ করেন, তখন তারা এমন পর্যবেক্ষণ খুঁজে পান যাতে ধূমকেতু নিশিমুরা অন্তর্ভুক্ত ছিল কিন্তু কিছু কারণে তাদের স্বয়ংক্রিয় সিস্টেম এ ব্যাপারে কোনো কোনো সিগন্যার দেয়নি। “এর কারণ হতে পারে রেশিরভাগ টেলিস্কোপ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত যেখানে বছরের বেশিরভাগ সময়ই আকাশ চমৎকার ভাবে দেখা গেলেও গ্রীষ্মের শেষের দিকে আকাশ অপরষ্কার থাকে।” জানান Dr. Reddy.

আপনি কীভাবে ধূমকেতুটি দেখতে পাবেন?

Dr. Reddy মতে, ধূমকেতু নিশিমুরা ধরার সেরা সময় হল আজ সকালে সূর্য ওঠার ৯০ মিনিট আগে (বাংলাদেশ সময় দুপুর ২ টার আশেপাশে)। কেননা এসময় উজ্জ্বলতা ঔ সময়ে সবচেয় বেশি থাকবে।দুপুরে তো ধুমকেতু দেখতে পাওয়াটা খুবই কষ্টকর তবে বাংলাদেশে সন্ধ্যার পরপর সময়ে খুব ভালোভাবে Leo নক্ষত্রমণ্ডলে নজর রাখলে দেখা দিতে পারে। আপনি আরও ভাল দেখার জন্য দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করতে পারেন।

 

জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে এই ধুমকেতুটি দেখার সেরা সুযোগ হল সূর্যোদয়ের প্রায় ৯০ মিনিট আগে লিও নক্ষত্রমণ্ডলের কাছাকাছি।
জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন যে এই ধুমকেতুটি দেখার সেরা সুযোগ হল সূর্যোদয়ের প্রায় ৯০ মিনিট আগে লিও নক্ষত্রমণ্ডলের কাছাকাছি।

ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট-এর প্রতিষ্ঠাতা ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী Gianluca Masi বলেছেন যে আগামি সপ্তাহ সূর্যের আলোয় হারিয়ে যাওয়ার আগে উত্তর গোলার্ধ থেকে ধূমকেতু দেখার ‘শেষ, সম্ভাব্য সম্ভাবনা’ থাকবে।

ধূমকেতুটি প্রায় ৪৩৭ বছর আগে সর্বশেষ পৃথিবী পরিদর্শন করেছিল যা গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করার প্রায় এক বা দুই দশক আগে – এবং পরের বার এটি পৃথিবী থেকে দৃশ্যমান হবে ২৪৫৮ সালে।

ধূমকেতু নিশিমুরার কক্ষপথ।ক্রেডিট: NASA/JPL
ধূমকেতু নিশিমুরার কক্ষপথ।
ক্রেডিট: NASA/JPL

ধূমকেতুটি দেখতে কেমন হবে?

একটি ধূমকেতুর বায়ুমণ্ডলে ডিকার্বন নামক একটি অণু অর্থাৎ দুটি কার্বন পরমাণু একসাথে আবদ্ধ থাকে। যখন ডাইকার্বন ভেঙে যায়, তখন এটি একটি সবুজ আভা তৈরি করে। বিশ্বজুড়ে মানুষ ইতিমধ্যেই ধূমকেতু নিশিমুরার পান্না রঙের ছবি দেখেছে, অনেকে ছতি তুলেছে। তবে ছবির মতো এত বড় হবে না, বেশ ছোট আকৃতির হবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এই মাছটি তার ত্বক দিয়ে ‘দেখতে’ পারে
পরবর্তী প্রবন্ধ পর্দা নামলো ‘বিজ্ঞান আনন্দ – ২০২৩’ উৎসবের
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?