এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রথমবারের মতো প্রাণী কোষে সফল সালোকসংশ্লেষণ!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > প্রথমবারের মতো প্রাণী কোষে সফল সালোকসংশ্লেষণ!
জীববিজ্ঞান

প্রথমবারের মতো প্রাণী কোষে সফল সালোকসংশ্লেষণ!

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪
হালনাগাদ: 10 নভেম্বর, 2024
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
হ্যামস্টার কোষে সফলভাবে স্থাপন করা ক্লোরোপ্লাস্ট (ম্যাজেন্টা রঙের) দৃশ্যমান।R. Aoki, Y. Inui, Y. Okabe et al./Proceedings of the Japan Academy, Series B
শেয়ার

দশকের পর দশক ধরে ব্যর্থ প্রচেষ্টার পর, বিজ্ঞানীরা অবশেষে প্রাণী কোষকে সালোকসংশ্লেষণের যোগ্য করতে তুলতে সফল হয়েছেন। এখন পর্যন্ত গবেষকরা শুধুমাত্র ল্যাবে তৈরি কোষে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছেন — যার মানে হলো সূর্যালোক গ্রহণকারী স্তন্যপায়ী প্রাণী তৈরির ক্ষেত্রে আমাদের সামনে এখনো অনেক পথ বাকি। তবে এই প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে বা ল্যাবে তৈরি মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে। টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাচিহিরো মাতসুনাগার নেতৃত্বে এই সাফল্য অর্জিত হয়েছে। এ বিষয়ের গবেষণাটি Proceedings of the Japan Academy, Series B জার্নালে প্রকাশিত হয়েছে।

বেশিরভাগ উদ্ভিদ (এবং শৈবাল) সূর্যালোকের শক্তিকে কাজে লাগাতে ক্লোরোপ্লাস্ট ব্যবহার করে। তারা এই শক্তিকে পানি এবং কার্বন ডাই অক্সাইডের সাথে মিশিয়ে তাদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্বোহাইড্রেট তৈরি করে এবং অক্সিজেনকে উপজাত হিসেবে পরিবেশে মুক্ত করে। বছরের পর বছর ধরে, বিজ্ঞানীরা এমন সালোকসংশ্লেষণ-ক্ষমতাসম্পন্ন গবাদি পশু তৈরির স্বপ্ন দেখেছেন, যা মূলত নিজে থেকেই খাদ্য গ্রহণ করতে পারবে।

তবে, সমস্যাটি হলো প্রাণীদের রোগপ্রতিরোধ ব্যবস্থা ক্লোরোপ্লাস্টকে তাদের কোষে প্রবেশ করার মুহূর্তেই ধ্বংস করে ফেলে। এজন্য আগে কেউই প্রাণী কোষে ক্লোরোপ্লাস্টকে স্থায়ীভাবে রাখাতে পারেনি। এমনকি এই ক্লোরোপ্লাস্ট যদি কোনোভাবে সেই আক্রমণ থেকে বেঁচেও যায়, তারা প্রাণী কোষের তুলনামূলক উষ্ণ (প্রায় ৩৭° সেলসিয়াস) পরিবেশে কাজ করতে পারে না।

গবেষণায় ক্লোরোপ্লাস্টগুলো (ডানে) একটি প্রজাতির ক্ষুদ্র লাল শৈবাল থেকে নেওয়া হয়েছে, যার নাম Cyanidioschyzon merolae (বামে)। নামের সাথে "লাল" শব্দটি থাকলেও, এই শৈবাল সব সময় লাল হয় না। এটি ইতালির নেপলসের কাছাকাছি একটি আগ্নেয়গিরির অম্লীয় উষ্ণ প্রস্রবণ থেকে সংগ্রহ করা হয়েছে।ক্রেডিট: R. Aoki, Y. Inui, Y. Okabe et al. 2024/ Proceedings of the Japan Academy, Series B
গবেষণায় ক্লোরোপ্লাস্টগুলো (ডানে) একটি প্রজাতির ক্ষুদ্র লাল শৈবাল থেকে নেওয়া হয়েছে, যার নাম Cyanidioschyzon merolae (বামে)। নামের সাথে “লাল” শব্দটি থাকলেও, এই শৈবাল সব সময় লাল হয় না। এটি ইতালির নেপলসের কাছাকাছি একটি আগ্নেয়গিরির অম্লীয় উষ্ণ প্রস্রবণ থেকে সংগ্রহ করা হয়েছে।
ক্রেডিট: R. Aoki, Y. Inui, Y. Okabe et al./ Proceedings of the Japan Academy, Series B

এই সমস্যাগুলো এড়াতে, গবেষকরা একধরনের প্রিমেটিভ লাল শৈবাল প্রজাতির Cyanidioschyzon merolae (সংক্ষেপে স্কাইজন) থেকে ক্লোরোপ্লাস্ট নিয়েছেন। এই শৈবালগুলি ইতালির আগ্নেয়গিরির উষ্ণ প্রস্রবণে জন্মায় এবং ৩৭° সেলসিয়াসের বেশি তাপমাত্রাতেও সালোকসংশ্লেষণ করতে সক্ষম। এই স্কাইজন ক্লোরোপ্লাস্টকে প্রাণী কোষে জোরপূর্বক প্রবেশ করানোর পরিবর্তে, গবেষকরা এগুলোকে কালচার করে চাইনিজ হ্যামস্টারের ডিম্বাশয়ে যোগ করেন।

গবেষকরা জানান, দুই দিনের এই কো-কাল্টিভেটের পর, এক শতাংশ কোষ “ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ” হয়ে ওঠে, যার অর্থ তারা সাত বা তার বেশি ক্লোরোপ্লাস্ট ধারণ করেছে। আরও ২০ শতাংশ কোষের মধ্যে এক থেকে তিনটি ক্লোরোপ্লাস্ট পাওয়া গেছে।

গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই ক্লোরোপ্লাস্টগুলো আরও দুই দিন অ্যাকটিভিটি শো করে, যার মধ্যে তাদের হোস্ট কোষগুলোতে দ্রুত বৃদ্ধি পায়। এটি নির্দেশ করে যে সত্যিই সালোকসংশ্লেষণ ঘটছে, যেখানে ক্লোরোপ্লাস্ট সম্ভবত একটি কার্বন উৎস হিসেবে কাজ করছে।

এই সফলতা সত্ত্বেও, দেখা গেছে যে ক্লোরোপ্লাস্টগুলো দুই দিন পর ক্ষয় হতে শুরু করে এবং চতুর্থ দিনে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অতএব, এই প্রযুক্তি উন্নত করার জন্য আরও কাজ প্রয়োজন।

তাই ভবিষ্যতে সালোকসংশ্লেষণ-ক্ষমতাসম্পন্ন গবাদি পশু খামারে দেখা না গেলেও, প্ল্যানিমাল কোষ খাদ্য উৎপাদন এবং চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

———

Incorporation of photosynthetically active algal chloroplasts in cultured mammalian cells towards photosynthesis in animals, Proceedings of the Japan Academy, Series B, Physical and Biological Sciences (2024).
DOI: 10.2183/pjab.100.035.

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ঘরে বসেই তৈরি করে ফেলুন রেডিও টেলিস্কোপ
পরবর্তী প্রবন্ধ ভিজে যাবার পর কুকুর কেন তাদের গা ঝাঁকানি দেয়?
একটি মন্তব্য
  • Faizul Latif Chowdhury বলেছেন:
    ১১ নভেম্বর, ২০২৪; ১১:৩১ পূর্বাহ্ন এ

    তাহলে তো কোনো লাভ হলো না।

    Reply

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?