এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
জীববিজ্ঞান

বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান

বিড়ালের কিডনিতে থাকা লিপিড ড্রপলেট ১৩ ধরনের ফ্যাটি অ্যাসিড জমা রাখে, যা প্রস্রাবে দীর্ঘস্থায়ী ও স্বতন্ত্র রাসায়নিক গন্ধের স্বাক্ষর তৈরি করে। এই ব্যবস্থা ভবিষ্যতে বিড়ালের গন্ধ নিয়ন্ত্রণ এবং বন্য বিড়াল শনাক্তকরণে কাজে লাগতে পারে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬
হালনাগাদ: 9 সেপ্টেম্বর, 2026
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
একটি বিড়াল ফ্লেমেন প্রতিক্রিয়া প্রদর্শন করছে। এ সময় বিড়ালটি মুখ কিছুটা হাঁ করে এবং গন্ধকে মুখের ওপরের অংশে থাকা বিশেষ একটি অঙ্গে পৌঁছাতে সাহায্য করে।Masao Miyazaki/Iwate University
শেয়ার

প্রায় ১১০ বছর ধরে জীববিজ্ঞানীদের কাছে একটি বিষয় রহস্যময় হয়ে ছিল। গৃহপালিত বিড়ালের কিডনিতে কেন এত বিপুল সংখ্যক লিপিড ড্রপলেট বা চর্বি সঞ্চয়কারী ক্ষুদ্র কাঠামো থাকে? জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাও মিয়াজাকি ও তাঁর সহকর্মীদের নতুন গবেষণা এই রহস্যের একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছে। তাঁদের মতে, কিডনির এসব লিপিড ড্রপলেট রাসায়নিক ভাণ্ডার হিসেবে কাজ করে এবং সময়ের সঙ্গে প্রস্রাবের গন্ধ বদলে গেলেও বিড়ালের নিজস্ব রাসায়নিক ‘গন্ধের স্বাক্ষর’ স্থিতিশীল রাখতে সাহায্য করে।

অনেক প্রাণী নিজেদের এলাকা চিহ্নিত করতে সেন্ট ব্যবহার করে। এ ধরনের সেন্টের মাধ্যমে অন্য প্রাণীরা জানতে পারে, কোনো নির্দিষ্ট প্রাণী সেখানে উপস্থিত ছিল। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। গন্ধ তৈরির অণুগুলো পরিবেশে ছড়িয়ে পড়ার পর ধীরে ধীরে বাষ্পীভূত ও রাসায়নিকভাবে ভেঙে যায়। ফলে প্রাণীটি সেখান থেকে চলে যাওয়ার পর সময়ের সঙ্গে সেই গন্ধের রাসায়নিক বৈশিষ্ট্যও বদলে যেতে পারে।

নতুন গবেষণাটি গত ১৯ আগস্ট, ২০২৬ Current Biology জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটিতে দেখা গেছে, বিড়াল এই সমস্যার মোকাবিলায় ১৩ ধরনের ব্রাঞ্চড চেইন ফ্যাটি অ্যাসিড বা শাখাযুক্ত শৃঙ্খলের ফ্যাটি অ্যাসিড, সংক্ষেপে BFA, ব্যবহার করে। স্তন্যপায়ী প্রাণীর প্রস্রাব বা অন্য কোনো নিঃসরণে এই শ্রেণির যৌগ আগে শনাক্ত করা হয়নি।

গবেষকদের মতে, প্রতিটি বিড়ালের প্রস্রাবে এই ফ্যাটি অ্যাসিডগুলোর একটি নির্দিষ্ট অনুপাত রয়েছে। প্রস্রাবের অন্য অনেক বেশি উদ্বায়ী রাসায়নিক উপাদানের তুলনায় এই রাসায়নিক বৈশিষ্ট্য সময়ের সঙ্গে অনেক বেশি স্থিতিশীল থাকে। একই সঙ্গে এগুলো খুবই ধীরে বাষ্পীভূত হয়। ফলে কোনো বিড়াল প্রস্রাব করার পর অন্তত এক দিন পর্যন্ত তার স্বতন্ত্র রাসায়নিক সংকেত শনাক্ত করা সম্ভব থাকে।

অধ্যাপক মিয়াজাকি বলেন, বিড়ালের কিডনিতে থাকা লিপিড ড্রপলেটের কথা এক শতাব্দীরও বেশি সময় ধরে জানা গেলেও, কেন বিড়ালের কিডনিতে এত বেশি পরিমাণে এসব কাঠামো রয়েছে, তা এতদিন রহস্যই ছিল। নতুন গবেষণার ফলাফল থেকে ধারণা করা হচ্ছে, প্রস্রাবে স্থিতিশীল রাসায়নিক সিগনেচার বজায় রাখা এসব লিপিড ড্রপলেটের একটি কাজ হতে পারে।

তবে কিডনির লিপিডে জমা থাকা BFA কীভাবে শেষ পর্যন্ত প্রস্রাবে পৌঁছায়, সেটি এখনও অজানা। গবেষকদের মতে, ভবিষ্যৎ গবেষণায় এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

গবেষণায় এই যৌগগুলো শনাক্ত করার জন্য গবেষকেরা বিড়ালের একটি বিশেষ আচরণ পর্যবেক্ষণ করেন, যাকে ফ্লেমেন প্রতিক্রিয়া (Flehmen response) বলা হয়। এ সময় বিড়াল মুখ কিছুটা হাঁ করে এবং গন্ধকে মুখের ওপরের অংশে থাকা বিশেষ একটি অঙ্গে পৌঁছাতে সাহায্য করে। এই আচরণটি অপরিচিত বিড়ালের প্রস্রাবের ক্ষেত্রে নিজের প্রস্রাবের তুলনায় বেশি দেখা যায়।

একই প্রস্রাবের নমুনা বারবার দেওয়া হলে বিড়ালের ফ্লেমেন প্রতিক্রিয়া ধীরে ধীরে কমে যায়। কিন্তু নতুন কোনো বিড়ালের প্রস্রাবের নমুনা দেওয়ার পর আবার সেই প্রতিক্রিয়া দেখা যায়। এর মাধ্যমে গবেষকেরা বুঝতে পারেন, বিড়াল বিভিন্ন ব্যক্তির প্রস্রাবের রাসায়নিক পার্থক্য শনাক্ত করতে পারে।

পরবর্তী পরীক্ষায় গবেষকেরা প্রস্রাবের অন্যান্য উপাদান একই রেখে শুধু ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ পরিবর্তন করেন। বিড়াল তখনও বিভিন্ন নমুনার মধ্যে পার্থক্য শনাক্ত করতে সক্ষম হয়। এর অর্থ, প্রাণীগুলো প্রস্রাবে থাকা এই ফ্যাটি অ্যাসিডের তথ্য সরাসরি শনাক্ত ও বিশ্লেষণ করতে পারে।

গবেষকেরা আরও দেখতে পান, এই ফ্যাটি অ্যাসিডগুলো প্রায় সম্পূর্ণভাবে কিডনিতেই উপস্থিত থাকে। সেখানে এগুলো কিডনির কর্টেক্স বা বাইরের স্তরে থাকা দীর্ঘদিনের রহস্যময় লিপিড ড্রপলেটের ভেতরে জমা থাকে।

শুধু গৃহপালিত বিড়ালের মধ্যেই এমন ব্যবস্থা দেখা যায়নি। সিংহ, বাঘ, চিতাবাঘ, জাগুয়ার ও লিংক্সসহ আরও কয়েকটি বন্য বিড়ালজাতীয় প্রাণীর মধ্যেও একই ধরনের যৌগ এবং কিডনির লিপিড ড্রপলেট পাওয়া গেছে। তবে বিভিন্ন প্রজাতির মধ্যে এসব ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক বৈশিষ্ট্য আলাদা ছিল।

এই আবিষ্কার ভবিষ্যতে বিড়ালের প্রস্রাবের গন্ধ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি তৈরিতে কাজে লাগতে পারে। পাশাপাশি, যেহেতু ফ্যাটি অ্যাসিডের এই রাসায়নিক বিন্যাস কোনো নির্দিষ্ট প্রাণীকে নির্ভরযোগ্যভাবে শনাক্ত করতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে, তাই ভবিষ্যতে সংরক্ষণবিদেরা বিরল ও সহজে দেখা না পাওয়া বন্য বিড়াল শনাক্ত করতেও এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। এর জন্য প্রাণীটিকে সরাসরি দেখতে হবে না। তার রেখে যাওয়া গন্ধ বিশ্লেষণ করেই পরিচয় শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

গবেষকদের মতে, এই গবেষণা বিড়ালের শরীরের একটি নির্দিষ্ট অঙ্গ কীভাবে ছোট অণুর মাধ্যমে প্রতিটি প্রাণীর নিজস্ব রাসায়নিক পরিচয় স্থিতিশীল রাখে, তার একটি নতুন ব্যাখ্যা দিয়েছে। একই সঙ্গে বিড়ালজাতীয় বিভিন্ন প্রজাতির মধ্যে কিডনিতে থাকা এই রাসায়নিক ভাণ্ডারের বৈচিত্র্যেরও প্রমাণ পাওয়া গেছে।

———

Signatures of branched-chain fatty acids derived from a kidney reservoir confer stable chemical individuality on domestic cats. Current Biology (2026).
DOI: 10.1016/j.cub.2026.07.045

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?
পরবর্তী প্রবন্ধ ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?