এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?
জ্যোতির্বিজ্ঞান

আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

গবেষকেরা LHS 1140b নামের একটি পাথুরে এক্সোপ্ল্যানেট থেকে হিলিয়াম বেরিয়ে যাওয়ার প্রমাণ পেয়েছেন। গ্রহটি তার নক্ষত্রের বাসযোগ্য অঞ্চলে থাকায় সেখানে তরল পানি ও প্রাণের সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে পানি ও বায়ুমণ্ডলের সঠিক গঠন এখনো নিশ্চিত নয়, আর হিলিয়াম শনাক্ত হওয়ার ফলাফলও ভবিষ্যৎ পর্যবেক্ষণের মাধ্যমে যাচাই করতে হবে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬
হালনাগাদ: 8 আগস্ট, 2026
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
নক্ষত্রকে প্রদক্ষিণরত একটি এক্সোপ্ল্যানেটের কল্পচিত্র।NASA/JPL-Caltech
শেয়ার

গত ১৭ জুলাই ২০২৬ তারিখে Science জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে গবেষকেরা LHS 1140b নামের একটি পাথুরে (rocky) এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল থেকে হিলিয়াম বেরিয়ে যাওয়ার পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। এই আবিষ্কার থেকে ধারণা করা হচ্ছে, LHS 1140b-এর ওপরের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে হিলিয়াম রয়েছে। এর মাধ্যমে আগের কিছু গবেষণার প্রমাণও শক্তিশালী হচ্ছে, যেখানে বলা হয়েছিল ছোট আকারের পাথুরে গ্রহেরও বায়ুমণ্ডল থাকতে পারে।

আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, LHS 1140b তার নক্ষত্রের ‘হ্যাবিটেবল জোন’ বা বাসযোগ্য অঞ্চলের মধ্যে অবস্থান করছে। কোনো নক্ষত্রকে ঘিরে থাকা এমন একটি অঞ্চলকে বাসযোগ্য অঞ্চল বলা হয়, যেখানে কোনো গ্রহের পৃষ্ঠে তরল পানি থাকার মতো তাপমাত্রা বজায় থাকতে পারে। ফলে LHS 1140b প্রাণের অস্তিত্বের জন্য উপযুক্ত স্থান হতে পারে বলে ধারণা করছেন গবেষকেরা।

ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিদ কলিন চেরুবিম বলেন, “পাথুরে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল খুঁজে বের করা এক্সোপ্ল্যানেট গবেষণার অন্যতম বড় লক্ষ্য।”

তিনি আরও বলেন, পৃথিবীর মতো প্রাণের অস্তিত্বের জন্য বায়ুমণ্ডল, তরল পানি এবং পাথুরে পৃষ্ঠ দরকার। LHS 1140b-এর ক্ষেত্রে এই তিনটি বৈশিষ্ট্যই থাকার সম্ভাবনা রয়েছে।

তবে এই গবেষণা থেকে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে এক্সোপ্ল্যানেটটির পৃষ্ঠে পানি রয়েছে কি না। একই সঙ্গে গ্রহটির ভেতরের বায়ুমণ্ডলের সঠিক রাসায়নিক গঠনও জানা যায়নি। গবেষকেরা বলছেন, ভবিষ্যতে আরও এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণের মাধ্যমে এই ফলাফল পুনরায় যাচাই করতে হবে।

তারপরও এই আবিষ্কারটি পাথুরে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল থাকতে পারে কি না, সেই প্রশ্নের উত্তর খোঁজার ক্ষেত্রে “ধাঁধার একটি অসাধারণ অনুপস্থিত অংশ” যোগ করেছে বলে মন্তব্য করেছেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির কেমব্রিজ ক্যাম্পাসের জ্যোতির্পদার্থবিদ সারা সিগার।

হিলিয়ামসমৃদ্ধ এক পৃথিবী

জ্যোতির্বিজ্ঞানীরা আগে থেকেই ধারণা করে আসছেন, পাথুরে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল থাকতে পারে। এমন বায়ুমণ্ডল গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণ করতে পারে, ক্ষতিকর বিকিরণ থেকে গ্রহকে সুরক্ষা দিতে পারে এবং পৃষ্ঠে তরল পানি থাকার পরিবেশ তৈরি করতে পারে।

তবে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডল সরাসরি পর্যবেক্ষণ করা প্রযুক্তিগতভাবে বেশ কঠিন। এখন পর্যন্ত গবেষকেরা বেশিরভাগ ক্ষেত্রে এমন গ্রহ শনাক্ত করেছেন যেগুলোর কোনো বায়ুমণ্ডল নেই, অথবা যেগুলোর বায়ুমণ্ডল এতটাই ক্ষীণ যে সেগুলো শনাক্ত করা কঠিন।

চেরুবিম ও তার সহকর্মীরা LHS 1140b-এর দিকে নজর দেন। ২০১৭ সালে আবিষ্কৃত এই এক্সোপ্ল্যানেটটি পৃথিবী থেকে প্রায় ১৫ পারসেক দূরে অবস্থিত একটি লাল বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। গবেষকেরা এই গ্রহটি বেছে নেন কারণ তাদের কম্পিউটার মডেল পূর্বাভাস দিয়েছিল, LHS 1140b থেকে হিলিয়াম মহাকাশে নির্গত হঢে যেতে পারে। আর হিলিয়াম বেরিয়ে যাওয়ার এমন প্রক্রিয়া থাকলে গ্রহটির বায়ুমণ্ডল থাকার সম্ভাবনাও থাকে।

গবেষক দলটি চিলির লাস ক্যাম্পানাস অবজারভেটরিতে থাকা ম্যাজেলান ক্লে টেলিস্কোপ ব্যবহার করেন। তারা মোট ৬.৫ ঘণ্টা ধরে LHS 1140b পর্যবেক্ষণ করেন। এর মধ্যে একবার ২০২৪ সালে এবং আরেকবার ২০২৫ সালে পর্যবেক্ষণ করা হয়। দুইবারই গবেষকেরা এক্সোপ্ল্যানেটটির কাছ থেকে কাছাকাছি অবলোহিত তরঙ্গদৈর্ঘ্যের শোষণ স্পেকট্রা সংগ্রহ করেন।

পর্যবেক্ষণে তারা গ্রহটির বাইরের বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে হিলিয়াম বেরিয়ে যাওয়ার প্রমাণ পান। তবে গ্রহটির ভেতরের বায়ুমণ্ডলের গঠন এখনো স্পষ্ট নয়।

চেরুবিমের ধারণা, এই অভ্যন্তরীণ বায়ুমণ্ডলে পানি এবং কার্বন ডাই-অক্সাইডের মতো ছোট আকারের অক্সিডাইজড অণু থাকতে পারে। তবে পরীক্ষামূলক তথ্যের মাধ্যমে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।

একটি মাত্র তথ্যবিন্দু

তবে গবেষণাটিতে একটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। গবেষকেরা ২০২৪ সালের সংগৃহীত স্পেকট্রামে হিলিয়াম বেরিয়ে যাওয়ার প্রমাণ দেখতে পেলেও ২০২৫ সালের স্পেকট্রামে এমন কোনো প্রমাণ পাননি।

গবেষকেরা আগে থেকেই ধারণা করেছিলেন, পর্যবেক্ষণের সময় শনাক্ত হওয়া হিলিয়ামের পরিমাণে কিছুটা পরিবর্তন থাকতে পারে। কিন্তু একটি পর্যবেক্ষণে হিলিয়ামের কোনো প্রমাণই না পাওয়ায় তাদের মনে হয়, পরীক্ষার ফলাফলে কোনো সমস্যা থাকতে পারে।

চেরুবিম বলেন, “তখন আমাকে আবার ফিরে গিয়ে ভাবতে হয়েছিল, ‘আমি কি কোনো কিছু খেয়াল করতে পারিনি?’”

তিনি বলেন, “আমি সেই তথ্যগুলো খুব ভালোভাবে পরীক্ষা করেছি এবং সম্ভাব্য ভুল ফলাফল ও অপ্রত্যাশিত সংকেত খুঁজে দেখেছি।”

গবেষকেরা বলছেন, হিলিয়াম পর্যবেক্ষণের ক্ষেত্রে কোনো একটি পর্যবেক্ষণে শনাক্ত হওয়ার পর পরবর্তী পর্যবেক্ষণে শনাক্ত না হওয়া অস্বাভাবিক ঘটনা নয়। চেরুবিমের ভাষায়, “এগুলো ব্যতিক্রম নয়, বরং নিয়ম বলেই মনে হয়।”

তিনি আশা করছেন, ভবিষ্যতে আরও এক্সোপ্ল্যানেট পর্যবেক্ষণ করা হবে। এর মাধ্যমে LHS 1140b-এ হিলিয়াম শনাক্ত হওয়ার ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল কি না, তা নিশ্চিত করা সম্ভব হবে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের জ্যোতির্বিদ ভাতসাল পানওয়ার মনে করেন, আরও পরিমাপ প্রয়োজন। বিশেষ করে গ্রহটির মাতৃনক্ষত্রের কারণে তৈরি হতে পারে এমন স্পেকট্রোস্কোপিক পর্যবেক্ষণগত ভুলের সম্ভাবনা দূর করার জন্য অতিরিক্ত তথ্য দরকার।

এই মুহূর্তে LHS 1140b থেকে হিলিয়াম বেরিয়ে যাওয়ার প্রমাণকে গবেষকেরা একটি মাত্র তথ্যবিন্দু হিসেবে বিবেচনা করছেন। চেরুবিমের মতে, এই কারণেই LHS 1140b সৌরজগতের বাইরে প্রাণের বসবাসযোগ্যতা নিয়ে গবেষণার জন্য একটি “আদর্শ গবেষণাগার” হতে পারে।

তিনি আশা করছেন, ভবিষ্যতে এই এক্সোপ্ল্যানেটকে আরও অনেকবার পর্যবেক্ষণ করা হবে।

———

Helium escaping from the atmosphere of a nearby rocky exoplanet orbiting in a habitable zone. Science (2026).
DOI:10.1126/science.aea9708

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বাংলাদেশের প্রতি ১৩ জন নারীর একজনের মেনোপজ শুরু হয় ৪৫ বছরের আগেই
পরবর্তী প্রবন্ধ বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?