কার্বন ডাই অক্সাইড (CO2) বৈশ্বিক উষ্ণায়নের একটি প্রধান কারণ। পাওয়ার প্লান্ট, ট্রান্সপোর্ট এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে ক্রামাগত এই ক্ষতিকর গ্যাস তৈরি হচ্ছে। প্রচলিত কার্বন ক্যাপচার মেথড ব্যবহার করে কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে তা ব্যবহারযোগ্য করতে অনেক এনার্জি খরচ করে এবং ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কার্যকর করা কঠিন।
এই সমস্যা সমাধানে গবেষকরা একটি nickel-based catalyst ব্যবহার করেছেন, যা কার্বন ডাই অক্সাইড ক্যাপচার করার পর সরাসরি মিথেনে রূপান্তর করতে পারে। nickel সস্তা এবং সহজলভ্য।
ক্রেডিট: Neves-Garcia et al.
এই পদ্ধতিতে ক্যাপচার এবং কনভার্সন একসঙ্গে করা হয়, যা এনার্জি অপচয় কমায়। এটিই electrochemistry ব্যবহার করে carbamate (কার্বন ডাই অক্সাইড) থেকে মিথেন তৈরি করার প্রথম উদাহরণ। আগের পদ্ধতিগুলো সাধারণত কার্বন মনোক্সাইডের তৈরি করত।
মিথেন একটি হাই-এনার্জি ফুয়েল এবং এটি কার্বন সাইকেল বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিথেন পুড়িয়ে এনার্জি উৎপাদন করলে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয়, যা আবার ক্যাপচার করে মিথেনে রূপান্তরিত করা সম্ভব। এতে একটি সাসটেইনেবল লুপ তৈরি করা যায়।
এই গবেষণা Journal of the American Chemical Society জার্নালে প্রকাশিত হয়েছে। এতে The Ohio State University, University of Sao Paulo, Yale University, Case Western Reserve University, এবং Southern University of Science and Technology-এর গবেষকরা অংশ নিয়েছেন।
———
Integrated Carbon Dioxide Capture by Amines and Conversion to Methane on Single-Atom Nickel Catalysts. Journal of the American Chemical Society (2024).
DOI: 10.1021/jacs.4c09744
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।



