এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সবচেয়ে দূরবর্তী ব্লেজার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সবচেয়ে দূরবর্তী ব্লেজার
জ্যোতির্বিজ্ঞান

জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করলেন সবচেয়ে দূরবর্তী ব্লেজার

জ্যোতির্বিজ্ঞানীরা ৭ রেডশিফটে একটি ব্লেজার আবিষ্কার করেছেন, যার নাম দেওয়া হয়েছে VLASS J041009.05-013919.88। এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে দূরবর্তী ব্লেজার। এই ব্লেজার মহাবিশ্বের পুনঃআয়ননের যুগে তৈরি হয়েছিল, যখন মহাবিশ্বের বয়স ছিল ৮০০ মিলিয়ন বছরেরও কম। এটি আমাদেরকে সেই প্রাচীন যুগের একটি বিরল ঝলক দেখতে সুযোগ করে দিয়েছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫
হালনাগাদ: 19 জানুয়ারি, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
শিল্পীর ছাপে একটি অত্যন্ত উজ্জ্বল ও প্রাচীন ব্লেজার। এই ধরনের গ্যালাক্টিক নিউক্লিয়াস মহাবিশ্বের ইতিহাসের প্রথম এক বিলিয়ন বছরের মধ্যে ব্ল্যাকহোলের বৃদ্ধি ও তাদের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করে।U.S. National Science Foundation/NSF National Radio Astronomy Observatory, B. Saxton
শেয়ার

বিজ্ঞানীরা এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী ব্লেজারটি আবিষ্কার করেছেন, যার নাম J0410-0139. ব্লেজার (Blazar) হল এক ধরণের অত্যন্ত শক্তিশালী এবং উজ্জ্বল মহাকাশীয় বস্তু যা একটি সক্রিয় গ্যালাক্সির কেন্দ্রস্থলে থাকে। এটি একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের চারপাশে গঠিত হয়। যখন ব্ল্যাকহোল প্রচুর পরিমাণে গ্যাস ও ধূলিকণা টেনে নেয়, তখন এটি প্রচণ্ড শক্তি উৎপন্ন করে এবং জেট আকারে আলো ও রশ্মি নির্গত করে। এই ব্লেজারের শক্তিশালী জেট বা রশ্মি সরাসরি পৃথিবীর দিকে নির্দেশিত, যা একে আরও বেশি উজ্জ্বল দেখায়। J0410-0139-এর কেন্দ্রীয় ব্ল্যাকহোলের ভর সূর্যের ভরের ৭০০ মিলিয়ন গুণ।

J0410-0139 প্রাথমিক মহাবিশ্বে তৈরি হয়েছে, অর্থাৎ এটি তখন সৃষ্টি হয়েছিল যখন মহাবিশ্বের বয়স ছিলো। এটি পর্যবেক্ষণ করার মাধ্যমে ব্ল্যাকহোল এবং গ্যালাক্সি কীভাবে তখন বিকশিত হয়েছিল তা বোঝার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে। এর শক্তিশালী জেট এবং পৃথিবীর সঙ্গে এর সঠিক সংমিলন প্রমাণ করে যে তখন এমন আরও অনেক ব্লেজার ছিল।

বিজ্ঞানীরা নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরি, আটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (ALMA) এবং ভেরি লার্জ অ্যারে-এর মতো উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে এই ব্লেজারটি বিশ্লেষণ করেছেন। বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে এই ব্লেজারের জেটের শক্তি রিলেটিভিস্টিক বিমিং-এর মাধ্যমে বৃদ্ধি পায় এবং J0410-0139-এর ব্ল্যাকহোল সক্রিয় এবং শক্তিশালী এক্স-রে ও রেডিও বিকিরণ তৈরি করছে প্রতিনিয়ত।

এই আবিষ্কার নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—প্রাথমিক মহাবিশ্বে ব্ল্যাকহোল এত দ্রুত কীভাবে এত বড় হলো?

গবেষক ড. ইমানুয়েল মোমজিয়ান ব্যাখ্যা করেছেন যে J0410-0139 একটি বিরল সুযোগ তৈরি করেছে জেট, ব্ল্যাকহোল এবং তাদের পরিবেশের মধ্যে সংযোগ নিয়ে গবেষণা করার জন্য। এই আবিষ্কার ইঙ্গিত দেয় যে ভবিষ্যতের রেডিও জরিপে হয়তো এমন আরও অনেক জেটযুক্ত কোয়াসার আবিষ্কৃত হতে পারে। এই বস্তুগুলো অধ্যয়ন করার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারবেন কীভাবে প্রাথমিক মহাবিশ্বে গ্যালাক্সি এবং সুপারম্যাসিভ ব্ল্যাকহোল গঠিত হয়েছিল।

এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে Nature Astronomy এবং Astrophysical Journal Letters জার্নালে গত ১৭ এবং ১৮ই ডিসেম্বর, ২০২৪ তারিখে।

———

A blazar in the epoch of reionization. Nat Astron (2024)
DOI: 10.1038/s41550-024-02431-4

[C ii] Properties and Far-infrared Variability of a z = 7 Blazar. ApJL (2024)
DOI: 10.3847/2041-8213/ad823b

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মহাকাশে কম্পাস নিলে সেটা কোন দিকে নির্দেশ করবে?
পরবর্তী প্রবন্ধ চীনা গবেষকরা নতুন এক করোনাভাইরাস শনাক্ত করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?