এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কোয়ান্টাম কম্পিউটিং এ বড় সাফল্য: মাইক্রোসফট টিমের নতুন উদ্ভাবন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > কোয়ান্টাম কম্পিউটিং > কোয়ান্টাম কম্পিউটিং এ বড় সাফল্য: মাইক্রোসফট টিমের নতুন উদ্ভাবন
কোয়ান্টাম কম্পিউটিং

কোয়ান্টাম কম্পিউটিং এ বড় সাফল্য: মাইক্রোসফট টিমের নতুন উদ্ভাবন

মাইক্রোসফট স্টেশন কিউ-এর ২০২৫ সালের সম্মেলনে মেজোরানা ১ (Majorana 1), একটি আট-কিউবিট টপোলজিক্যাল কোয়ান্টাম প্রসেসর উন্মোচন করা হয়েছে। এটি কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার, যা মেজরানা জিরো মোডস (MZMs) ব্যবহার করে রিলায়েবিলিটি এবং অ্যাকুরেসির সঙ্গে কাজ করতে সক্ষম। গবেষকরা আশা করছেন, এই উদ্ভাবন ভবিষ্যতে আরও উন্নত টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথ সুগম করবে।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
হালনাগাদ: 24 ফেব্রুয়ারি, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
মেজোরানা ১ (Majorana 1), আট-কিউবিটের টপোলজিক্যাল কোয়ান্টাম প্রসেসর, যা ২০২৫ সালের মাইক্রোসফট স্টেশন কিউ সম্মেলনে উন্মোচিত হয়েছে।John Brecher/Microsoft
শেয়ার

কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব সান্তা বারবারা-র পদার্থবিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত মাইক্রোসফটের একটি গবেষক দল। বুধবার, তারা প্রথমবারের মতো আট-কিউবিট বিশিষ্ট একটি টপোলজিক্যাল কোয়ান্টাম প্রসেসর উন্মোচন করেছে। এটি ভবিষ্যতের টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথে একটি বড় পদক্ষেপ।

মাইক্রোসফট স্টেশন কিউ (Microsoft Station Q)-এর বার্ষিক সম্মেলনে এই চিপটি উন্মোচিত হয়। মাইক্রোসফট স্টেশন কিউ-এর পরিচালক এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা-র পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক চেতন নায়েক বলেন, “আমাদের কাছে বেশ কিছু নতুন উদ্ভাবন ছিল, যা আমরা একসঙ্গে প্রকাশ করছি।” এই গবেষণার ফলাফল নেচার জার্নালে প্রকাশিত হয়েছে।

নায়েক ব্যাখ্যা করেন, “আমরা পদার্থের নতুন এক অবস্থা বা স্টেইট তৈরি করেছি, যা টপোলজিক্যাল সুপারকন্ডাক্টর (topological superconductor) নামে পরিচিত।” পদার্থের এই বিশেষ অবস্থার মধ্যে মেজরানা জিরো মোডস (MZMs) নামে পরিচিত এক বাউন্ডারি থাকে, যা কোয়ান্টাম কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সিমুলেশন ও পরীক্ষামূলক গবেষণার ফলাফল টপোলজিক্যাল সুপারকন্ডাক্টর তৈরির সম্ভাবনা নিশ্চিত করেছে।

কোয়ান্টাম কম্পিউটারের শক্তি ও গতির কারণেই এটি ক্লাসিক্যাল সুপারকম্পিউটারকে ছাড়িয়ে যাবে। এটি কাজ করে কিউবিট নামক একটি বিশেষ ইউনিটের মাধ্যমে, যা সাধারণ কম্পিউটারের অন-অফ বিটের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং কাজের। কিউবিট একই সঙ্গে শূন্য এবং এক উভয় অবস্থায় থাকতে পারে, যা জটিল গণনার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে।

টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটারের বিশেষত্ব হলো এর রিলায়েবলিটি এবং অ্যাকুরেসি। সাধারণ কোয়ান্টাম কম্পিউটারে ত্রুটি দূর করার জন্য বাড়তি কিউবিট যোগ করতে হয়, কিন্তু টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটারে এটি হার্ডওয়্যারের মাধ্যমেই সমাধান করা যায়। নতুন এই প্রযুক্তি ত্রুটিমুক্ত এবং বেশি নির্ভরযোগ্য কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথ সুগম করবে।

টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটিংয়ে মেজরানা কণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৩৭ সালে ইতালির পদার্থবিদ এত্তোরে মেজরানা এই কণার অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করেছিলেন। এটি এমন এক ধরনের কণা, যা নিজেই নিজের অ্যান্টিপার্টিকেল হিসেবে কাজ করে এবং সময়ের সঙ্গে তার অবস্থান মনে রাখতে পারে। বিজ্ঞানীরা এই কণাকে একটি নির্দিষ্ট পথে সাজিয়ে একটি নির্ভরযোগ্য কোয়ান্টাম লজিক তৈরি করতে সক্ষম হয়েছেন।

গবেষকরা ইনডিয়াম আর্সেনাইড সেমিকন্ডাক্টর ন্যানোওয়্যারকে অ্যালুমিনিয়াম সুপারকন্ডাক্টরের সংস্পর্শে এনে বিশেষ অবস্থায় রাখার মাধ্যমে এই মেজরানা কণার বাস্তবায়ন করেছেন। সঠিক পরিবেশে, সেমিকন্ডাক্টরটি সুপারকন্ডাক্টিং অবস্থায় প্রবেশ করে এবং টপোলজিক্যাল পর্যায়ে পৌঁছায়, যেখানে MZMs তৈরি হয়।

এই আট-কিউবিটের প্রসেসর বর্তমানে একটি প্রাথমিক পর্যায়ের উদাহরণ মাত্র, তবে এটি ভবিষ্যতের টপোলজিক্যাল কোয়ান্টাম কম্পিউটার তৈরির পথে একটি বড় সাফল্য।

সেমিকন্ডাক্টর হেটেরোস্ট্রাকচার ধারণাটি নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ হার্ব ক্রোমারের গবেষণার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

———

Interferometric single-shot parity measurement in InAs–Al hybrid devices. Nature 638, 651–655 (2025).
DOI: 10.1038/s41586-024-08445-2

Roadmap to fault tolerant quantum computation using topological qubit arrays. Preprint, arXiv (2025).
DOI: 10.48550/arXiv.2502.12252

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চীনা গবেষকরা নতুন এক করোনাভাইরাস শনাক্ত করেছেন
পরবর্তী প্রবন্ধ অস্ট্রেলিয়ায় নতুন গেছো ব্যাঙ প্রজাতির আবিষ্কার, জলবায়ু ঝুঁকি নিয়ে সতর্কতা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?