এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর বুকে প্রথম জটিল প্রাণের উৎপত্তি ও বিকাশ!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর বুকে প্রথম জটিল প্রাণের উৎপত্তি ও বিকাশ!
জীববিজ্ঞান

বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর বুকে প্রথম জটিল প্রাণের উৎপত্তি ও বিকাশ!

পৃথিবীতে প্রাণের উৎপত্তি প্রায় ৩০০-৩৭০ কোটি বছর আগে মহাসাগরে শুরু হয়, যা এককোষী জীব থেকে বিবর্তিত হয়ে জটিল প্রাণীতে পরিণত হয়। জেলিফিশের পূর্বপুরুষ ৬৫ কোটি বছর আগে, আর তেলাপোকার পূর্বপুরুষ ৩২ কোটি বছর আগে বিবর্তন লাভ করে। ডাইনোসর ২৩ কোটি বছর আগে উদ্ভূত হয়ে ১৬ কোটি বছর রাজত্ব করে, কিন্তু ৬.৬ কোটি বছর আগে গ্রহাণুর আঘাতে বিলুপ্ত হয়। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর মহাসাগরই ছিল প্রাণের বিকাশের মূল কেন্দ্র।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
হালনাগাদ: 24 ফেব্রুয়ারি, 2025
পড়তে 6 মিনিট লাগবে
শেয়ার
পৃথিবীতে জীবনের উৎপত্তি বিজ্ঞানীর জন্য অন্যতম বৃহৎ রহস্য হিসেবে রয়ে গেছে। এ পর্যন্ত বিভিন্ন ব্যাখ্যা প্রস্তাব করা হয়েছে, তবে এর কোনোটিই সম্পূর্ণরূপে প্রমাণিত নয়। আমাদের গ্যালাক্সিতে কি আমরা একা, নাকি আরও কোথাও জীবন রয়েছে—এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথম জীবনের বিকাশে সহায়ক ভূ-রাসায়নিক পরিবেশ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে হবে। কী ধরনের পানি, রাসায়নিক উপাদান এবং তাপমাত্রার পরিবর্তন সেই রাসায়নিক বিক্রিয়াগুলিকে চালিত করেছিল, যা পৃথিবীতে জীবনের উদ্ভবের জন্য প্রয়োজনীয় ছিল? যেহেতু জীবন পৃথিবীর আদিম ইতিহাসের বেশ অজানা পরিবেশে গঠিত হয়েছিল, তাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখনো এক বিশাল চ্যালেঞ্জ হয়ে রয়েছে।Tryfonov/Adobe
শেয়ার

পৃথিবীর বুকে বিচরণ করা অতি প্রাচীন এবং প্রাগৈতিহাসিক প্রাণীর নাম আসলে আমরা সাধারণত বিশাল আকারের এবং অতি ভয়ংকর ডাইনোসর প্রজাতির প্রাণীকে মনে করে থাকি। তবে বিজ্ঞানীদের নিবিড় গবেষণা এবং দীর্ঘ মেয়াদি স্টাডির মাধ্যমে জানা যায় যে, ডাইনোসর প্রজাতির প্রাণীর উৎপত্তি ও বিবর্তন আজ থেকে আনুমানিক ২৩ কোটি বছর আগে শুরু হয়েছিল। এবং এই জাতীয় প্রাণীরা একটানা প্রায় ১৬ কোটি বছর পর্যন্ত পৃথিবীর বুকে একটানা রাজত্ব করে গেছে।

বিজ্ঞানীদের অতি সাম্প্রতিক গবেষণা অনুযায়ী মনে করা হয় যে, উল্কাপাত কিংবা গ্রহাণুর আঘাতে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে বলে যে থিওরি প্রচলিত রয়েছে, তার কমপক্ষে প্রায় ৫০ মিলিয়ন বছর আগে থেকেই ডাইনোসরের বিলুপ্তির চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তাঁদের গবেষণা মতে, আজ থেকে ৬.৬ কোটি বছর আগে এক বিশাল গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে খুব অল্প সময়ের মধ্যেই ডাইনোসরসহ টিকে থাকা ৯০% থেকে ৯৫% প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যায়।

২১০ কোটি বছর আগের জীবন কেমন হতে পারে সে সম্পর্কে শিল্পীর ধারণা থেকে তৈরি ছবি।ক্রেডিট: Abderrazzak El Albani
২১০ কোটি বছর আগের জীবন কেমন হতে পারে সে সম্পর্কে শিল্পীর ধারণা থেকে তৈরি ছবি।
ক্রেডিট: Abderrazzak El Albani

গ্রহাণুর আঘাতে ফলে সৃষ্ট অতি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগে অধিকাংশ প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেলেও পরবর্তীতে টিকে যাওয়া মাত্র ৫% থেকে বিকশিত হয় বিভিন্ন হাজারো প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। যার মধ্যে স্তন্যপায়ী প্রাণীও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। তবে বর্তমানে এমন একটি প্রাণী পৃথিবীর বুকে টিকে রয়েছে যারা কিনা ডাইনোসরের বহু আগেই থেকেই পৃথিবীর সাগর ও মহাসাগরের বুকে একাধিক বিবর্তন ও অভিযোজনের মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে।

মূলত জেলিফিশ (Jellyfish) সমুদ্রের এমন একটি বিশেষ ধরনের অমেরুদ্বন্ডী প্রাণী, যাকে বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন যুগের প্রাণী হিসেবে বিবেচনা করেন। যার পূর্ব পুরুষ স্টিনোফোর (Ctenophora) প্রজাতি (কম্ব জেলি) আজ থেকে আনুমানিক ৬৫ কোটি কোটি বছর আগে থেকেই সাগর ও মহাসাগরের বুকে বিচরণ করত। জেলিফিশ (Jellyfish) হচ্ছে সাগরের বুকে টিকে থাকা এক বিশেষ ধরনের প্রাণী, যা দেখতে বেশ নমনীয়, আচ্ছন্ন এবং অদ্ভুত প্রকৃতির হয়ে থাকে। এই জাতীয় প্রাণী আসলে তাদের মলাস্কা বা কোষবিশিষ্ট শরীরের জন্য অধিক পরিচিত পেয়েছে।

তাছাড়া বিজ্ঞানীরা কিন্তু তেলাপোকা জাতীয় প্রাণীকে কার্বোনিফারস সময়কালের সবচেয়ে প্রভাবশালী প্রজাতির মধ্যে একটি হিসেবে বিবেচনা করেন। এই জাতীয় প্রাণীর পূর্ব পুরুষের উৎপত্তি হয় আনুমানিক প্রায় ৩২ কোটি বছর পূর্বে। যদিও এটি বিজ্ঞানীদের একটি আনুমানিক ধারণা হলেও বাস্তবে এই সময়কাল অনেকটাই কম বা বেশি হতে পারে। সে হিসেবে ডাইনোসরের উৎপত্তির অনেক আগে থেকেই পৃথিবীর বুকে নিজের জায়গা করে নেয় তেলাপোকার অতি প্রাচীন পূর্ব পুরুষেরা।

আজ থেকে প্রায় ৪.৫৪৩ বিলিয়ন বছর আগে পৃথিবী সৃষ্টি হলেও ৪.৩ বিলিয়ন বছর আগে থেকে পর্যায়ক্রমে পৃথিবীর বুকে জটিল প্রাণের উৎপত্তি ও বিকাশের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি হতে শুরু করে। তাছাড়া আনুমানিক ৪০০ কোটি বছর আগে থেকে জলীয় কণা সমৃদ্ধ কোটি কোটি গ্রহাণু ও উল্কাপিণ্ড পতনের মাধ্যমে ধীরে ধীরে সুবিশাল জলরাশি গড়ে উঠে পৃথিবীর বুকে।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারল্ড ইউরি (ডান পাশে) এবং তৎকালীন স্নাতক শিক্ষার্থী স্ট্যানলি মিলার একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেছিলেন, যা দেখায় যে প্রাণ কিভাবে আদিম সূপ থেকে গঠিত হতে পারে। তারা এমন একটি পাত্রে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ প্রবাহিত করেছিলেন, যার মধ্যে সেই গ্যাসগুলি ছিল, যা তারা ভাবতেন পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডল গঠনের জন্য দায়ী। ফলস্বরূপ, অ্যামিনো অ্যাসিড—যা জীবনের জন্য অপরিহার্য বিল্ডিং ব্লক—স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছিল। এই পরীক্ষা একটি নতুন বৈজ্ঞানিক ক্ষেত্রের জন্ম দেয়, যা "প্রিবায়োটিক" বা "অ্যাবায়োটিক" রসায়ন নামে পরিচিত। এটি সেই রসায়নের অধ্যয়ন, যা জীবনের উৎপত্তির আগেই অস্তিত্ব ছিল।ক্রেডিট: Hanna Holborn Gray Special Collections Research Center
শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারল্ড ইউরি (ডান পাশে) এবং তৎকালীন স্নাতক শিক্ষার্থী স্ট্যানলি মিলার একটি বিখ্যাত পরীক্ষা পরিচালনা করেছিলেন, যা দেখায় যে প্রাণ কিভাবে আদিম সূপ থেকে গঠিত হতে পারে। তারা এমন একটি পাত্রে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ প্রবাহিত করেছিলেন, যার মধ্যে সেই গ্যাসগুলি ছিল, যা তারা ভাবতেন পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডল গঠনের জন্য দায়ী। ফলস্বরূপ, অ্যামিনো অ্যাসিড—যা জীবনের জন্য অপরিহার্য বিল্ডিং ব্লক—স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয়েছিল। এই পরীক্ষা একটি নতুন বৈজ্ঞানিক ক্ষেত্রের জন্ম দেয়, যা “প্রিবায়োটিক” বা “অ্যাবায়োটিক” রসায়ন নামে পরিচিত। এটি সেই রসায়নের অধ্যয়ন, যা জীবনের উৎপত্তির আগেই অস্তিত্ব ছিল।
ক্রেডিট: Hanna Holborn Gray Special Collections Research Center

আর সেখান থেকেই হয়ত জটিল প্রাণের উৎপত্তি ও বিকাশ শুরু হয় হয়ত আনুমানিক ৩০০ কোটি থেকে ৩৭০ কোটি বছর বা তারও আগে থেকে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ব্যাপী গবেষণা করে দেখেছে যে, আমাদের এই বাসযোগ্য পৃথিবী সৃষ্টির প্রথম দিকে প্রাণের জটিল বিকাশ ও উৎপত্তি কিন্তু পৃথিবীর মহাসাগরকে কেন্দ্র করেই বিকোশিত হয়েছে। আর এ নিয়ে কিন্তু অধিকাংশ বিজ্ঞানী একমত পোষণ করেন।

যদিও প্রাথমিকভাবে পৃথিবীর সাগর বা মহাসাগরের বুকে প্রাণের বিকাশ হয়েছিল হয়ত একেবারে অতি ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া বা তারও ছোট আকারের অন্যকিছু থেকে। তবে বিজ্ঞানীরা অবশ্য এখনো পর্যন্ত ৩৫০ কোটি থেকে ৩৭০ কোটি বছর আগের জটিল প্রাণের সবচেয়ে পুরোনো ফসিল বা জীবাশ্মের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। অথচ যেখানে কিনা পৃথিবীর বুকে অতি উন্নত ডাইনোসর জাতীয় প্রাণীর উৎপত্তি শুরু হয় মাত্র প্রায় ২৩ কোটি থেকে ২৫ কোটি বছর আগে।

———

Potentially biogenic carbon preserved in a 4.1 billion-year-old zircon, Proc. Natl. Acad. Sci. U.S.A. (2015) 112 (47) 14518-14521.
DOI: 10.1073/pnas.1517557112

Hydrothermal seawater eutrophication triggered local macrobiological experimentation in the 2100 Ma Paleoproterozoic Francevillian sub-basin, Precambrian Research (2024).
DOI: 10.1016/j.precamres.2024.107453

A Production of Amino Acids Under Possible Primitive Earth Conditions. Science 117, 528-529 (1953).
DOI:10.1126/science.117.3046.528

Organic synthesis via irradiation and warming of ice grains in the solar nebula. Science. 2012 Apr 27;336(6080):452-4.
DOI: 10.1126/science.1217291

Extraterrestrial organic matter preserved in 3.33 Ga sediments from Barberton, South Africa, Geochimica et Cosmochimica Acta (2019).
DOI: 10.1016/j.gca.2019.05.009

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন ২,৮০০ ব্ল্যাকহোলের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ মহাবিশ্বের একটি আংশিক এক্স-রে মানচিত্র প্রকাশ!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?