এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন ২,৮০০ ব্ল্যাকহোলের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > নতুন ২,৮০০ ব্ল্যাকহোলের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞান

নতুন ২,৮০০ ব্ল্যাকহোলের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা

ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট (DESI) এর ডেটা ব্যবহার করে বিজ্ঞানীদের একটি দল এখন পর্যন্ত অ্যাক্টিভ ব্ল্যাকহোল যুক্ত সর্ববৃহৎ বামন গ্যালাক্সির নমুনা সংগ্রহ করেছেন। এছাড়া, তারা এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত মাঝারি-ভরের ব্ল্যাক হোল সংগ্রহও তৈরি করেছেন।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
হালনাগাদ: 23 ফেব্রুয়ারি, 2025
পড়তে 1 মিনিট লাগবে
শেয়ার
এই ছবিতে মাঝারি সাইজের ব্ল্যাকহোলে হোস্টিং গ্যালাক্সিদের দেখানো হয়েছে।Legacy Surveys/D. Lang, Perimeter Institute/NAOJ/HSC Collaboration/D. de Martin, NSF’s NOIRLab/M. Zamani, NSF’s NOIRLab
শেয়ার

কিট পিক ন্যাশনাল অবজারভেটরিতে অবস্থিত নিকোলাস ডব্লিউ. ম্যায়োল টেলিস্কোপের ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট DESI-এর সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা সক্রিয় ব্ল্যাকহোল যুক্ত বামন গ্যালাক্সি বৃহত্তম ডাটাবেস তৈরি করেছেন। এই গবেষণার ফলাফল Astrophysical Journal জার্নালে প্রকাশিত হয়েছে।

যখন কোনো গ্যালাক্সি কেন্দ্রে থাকা ব্ল্যাক হোল পদার্থ গ্রাস করতে শুরু করে, তখন এটি বিপুল পরিমাণ শক্তি নির্গত করে এবং সক্রিয় গ্যালাক্টিক নিউক্লিয়াসে পরিণত হয়। এই ধরনের কার্যকলাপ ছোট গ্যালাক্সিতে লুকানো ব্ল্যাকহোলগুলো শনাক্ত করতে সহায়তা করে।

জ্যোতির্বিজ্ঞানীরা ৪,১০,৭৫৭টি গ্যালাক্সির স্পেকট্রা বিশ্লেষণ করেন, যার মধ্যে ১,১৪,৪৯৬টি বামন গ্যালাক্সি (dwarf galax)। তারা এতে ২,৫০০টি সক্রিয় ব্ল্যাকহোল যুক্ত গ্যালাক্সি খুঁজে পান, যা এ পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ সংখ্যা। গবেষকরা দেখতে পান যে এই ধরনের গ্যালাক্সির হার পূর্বে ধারণার চেয়ে অনেক বেশি—০.৫% এর পরিবর্তে ২%। এটি নির্দেশ করে যে অনেক কম-ভরের ব্ল্যাক হোল আগে শনাক্ত করা যায়নি।

জ্যোতির্বিজ্ঞানীদের দলটি এখন পর্যন্ত ৩০০টি মাঝারি-ভরের ব্ল্যাকহোলের বৃহত্তম সংগ্রহ তৈরি করেছে। এর ফলে, গবেষকরা এখন আরও ভালোভাবে বুঝতে পারবেন যে ব্ল্যাকহোল কীভাবে গঠিত হয় এবং তাদের অবস্থানকারী গ্যালাক্সির ধরন এতে কোনো প্রভাব ফেলে কি না। এই গবেষণা গ্যালাক্সির বিবর্তনে ব্ল্যাকহোলের ভূমিকা আরও গভীরভাবে অনুসন্ধান করতে সহায়তা করবে।

———

Tripling the Census of Dwarf AGN Candidates Using DESI Early Data, The Astrophysical Journal (2025).
DOI: 10.3847/1538-4357/adb1dd

arXiv:2411.00091 [astro-ph.GA]

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অস্ট্রেলিয়ায় নতুন গেছো ব্যাঙ প্রজাতির আবিষ্কার, জলবায়ু ঝুঁকি নিয়ে সতর্কতা
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানের দৃষ্টিতে পৃথিবীর বুকে প্রথম জটিল প্রাণের উৎপত্তি ও বিকাশ!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?