এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মস্তিষ্ক কীভাবে নির্ধারণ করে কখন লেগে থাকতে হবে, আর কখন হাল ছেড়ে দিতে হবে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > স্নায়ুবিজ্ঞান > মস্তিষ্ক কীভাবে নির্ধারণ করে কখন লেগে থাকতে হবে, আর কখন হাল ছেড়ে দিতে হবে
স্নায়ুবিজ্ঞান

মস্তিষ্ক কীভাবে নির্ধারণ করে কখন লেগে থাকতে হবে, আর কখন হাল ছেড়ে দিতে হবে

গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কের মিডিয়ান রাফে নিউক্লিয়াস অংশের তিনটি নিউরন আমাদের লেগে থাকা, অনুসন্ধান করা বা হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। ইঁদুরের ওপর পরীক্ষায় দেখা গেছে, GABA নিউরন লেগে থাকাকে, গ্লুটামেট নিউরন অনুসন্ধানকে, আর সেরোটোনিন নিউরন আগ্রহ হারানোকে নিয়ন্ত্রণ করে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৯ মার্চ, ২০২৫
হালনাগাদ: 9 মার্চ, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
মস্তিষ্কের ব্রেনস্টেমের একটি অংশ যা "মিডিয়ান রাফে নিউক্লিয়াস" নামে পরিচিত এমন নিউরন ধারণ করে যা অধ্যবসায় এবং অনুসন্ধান প্রবণতাকে নিয়ন্ত্রণ করে।K H Fung/Science Photo Library
শেয়ার

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশই ঠিক করে দেয় আমরা কোনো কাজে লেগে থাকব, নতুন কিছু অনুসন্ধান করব, নাকি হাল ছেড়ে দেব।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)-এর একদল গবেষক দেখিয়েছেন, মস্তিষ্কের ব্রেনস্টেম অঞ্চলের মিডিয়ান রাফে নিউক্লিয়াস নামে পরিচিত অংশের তিনটি নির্দিষ্ট নিউরন এই আচরণগুলো নিয়ন্ত্রণ করে। গবেষণাটি গত ৫ মার্চ, ২০২৫ এ নেচার জার্নালে প্রকাশিত হয়।

গবেষণায় দেখা গেছে, এই নিউরনগুলোর সক্রিয়তা নিয়ন্ত্রণের মাধ্যমে ইঁদুরের আচরণ পরিবর্তন করা সম্ভব। গবেষণায় যুক্ত থাকা সিস্টেম নিউরোসায়েন্টিস্ট সোনিয়া হোফার বলেন, মানুষের ক্ষেত্রেও একই ধরনের নিউরন কাজ করে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। তবে যদি এটি প্রমাণিত হয়, তাহলে মানুষের মানসিক সমস্যাগুলোর কারণ বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

গবেষকরা ইঁদুরের মস্তিষ্কে তিন ধরনের নিউরনকে জেনেটিক টেকনোলজি ব্যবহার করে লাইট-রেসপনসিভ করে তোলেন। এরপর আলোর মাধ্যমে নিউরনগুলো সক্রিয় বা নিষ্ক্রিয় করেন।

ইঁদুরদের একটি বাক্সে রাখা হয়, যেখানে তারা আগে কখনো দেখেনি এমন ২০টি বস্তু ছিল। গবেষণায় দেখা গেছে—GABA নিউরন বন্ধ করা হলে ইঁদুরেরা একেকটি বস্তু নিয়ে বেশি সময় কাটায় এবং বারবার বস্তু পরিবর্তন করে না। আবার গ্লুটামেট নিউরন সক্রিয় করা হলে ইঁদুরেরা দ্রুত এক বস্তু থেকে আরেকটিতে লাফিয়ে লাফিয়ে চলে যায়, অর্থাৎ অনুসন্ধান প্রবণতা বাড়ে। সেরোটোনিন নিউরন সামান্য সময়ের জন্য বন্ধ করে দিলে ইঁদুরেরা আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো কাজেই মনোযোগ দেয় না।

এছাড়া, গবেষণায় দেখা গেছে ল্যাটারাল হ্যাবেনুলা নামে মস্তিষ্কের আরেকটি অংশ সেরোটোনিন নিউরনকে দমন করে ইঁদুরদের আগ্রহ হারাতে বাধ্য করে।

এই গবেষণা দেখিয়েছে যে, নির্দিষ্ট নিউরনগুলোর কার্যকারিতা পরিবর্তন করে মানুষের আচরণকেও প্রভাবিত করা সম্ভব হতে পারে। ভবিষ্যতে এটি মানসিক রোগের নতুন চিকিৎসা আবিষ্কারের পথ খুলে দিতে পারে।

–––

A subcortical switchboard for perseverative, exploratory and disengaged states. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08672-1

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নারীরা কেন বেশি দিন বাঁচে? নতুন গবেষণায় মিলতে পারে উত্তর
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: অবাস্তব সংখ্যা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?