এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন প্রজাতির বিদ্যুৎ পরিবাহী ব্যাকটেরিয়ার সন্ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অণুজীববিজ্ঞান > নতুন প্রজাতির বিদ্যুৎ পরিবাহী ব্যাকটেরিয়ার সন্ধান
অণুজীববিজ্ঞান

নতুন প্রজাতির বিদ্যুৎ পরিবাহী ব্যাকটেরিয়ার সন্ধান

বিদ্যুৎ পরিবাহী কেবল ব্যাকটেরিয়া হলো এক ধরনের বহুকোষী প্রোক্যারিওট, যারা সামুদ্রিক ও মিঠা পানির তলদেশের পলিমাটিতে সেন্টিমিটার-ব্যাপী দূরত্বে ইলেকট্রন স্থানান্তর করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগনের ইয়াকুইনা উপসাগরের একটি জোয়ার-ভাটার মোহনার কাদামাটি থেকে জীববিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়ার নতুন একটি প্রজাতি আলাদা করে শনাক্ত ও বিশ্লেষণ করেছেন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 25 এপ্রিল, 2025
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
বিজ্ঞানীরা ব্যাকটেরিয়ার একটি নতুন প্রজাতি সনাক্ত করেছেন যা বৈদ্যুতিক তারের হিসাবে কাজ করে।Food Safety Magazine
শেয়ার

ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক কেবল ব্যাকটেরিয়ার একটি নতুন প্রজাতি শনাক্ত করেছেন, যার গঠনগত ও বিপাকীয় বৈশিষ্ট্য একে পরিবেশ দূষণ মোকাবেলা ও বায়োইলেকট্রনিক্সে নতুন দিগন্ত খুলে দিতে পারে। ওরেগনের ইয়াকুইনা উপসাগরের কাদামাটিতে এই ব্যাকটেরিয়াটি আবিষ্কৃত হয়েছে। গবেষকরা এর নাম দিয়েছেন Candidatus Electrothrix yaqonensis, ইয়াকোনা জনগোষ্ঠীর সম্মানে—যাদের পূর্বপুরুষের ভূমির মধ্যে এই উপসাগর অন্তর্ভুক্ত।

কেবল ব্যাকটেরিয়া সুপরিচিত তাদের বিস্ময়কর বৈদ্যুতিক পরিবাহিতা ক্ষমতার জন্য, যা পানির তলদেশের পলিমাটির মধ্যে সেন্টিমিটার দূরত্বেও ইলেকট্রন স্থানান্তর করতে পারে। এই নতুন প্রজাতি এই কাজ করে ইলেক্ট্রোজেনিক সালফাইড অক্সিডেশন প্রক্রিয়ায়। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে পলিমাটির গভীরে সালফাইড-সমৃদ্ধ স্তর থেকে ইলেকট্রন সংগ্রহ করে এগুলো অক্সিজেন বা নাইট্রেটের মতো গ্রহণকারীর কাছে পৌঁছে দেয় মাটির উপরের দিকে। এই কাজটি করা হয় ব্যাকটেরিয়ার একাধিক কোষের সমন্বিত চেষ্টার মাধ্যমে।

Candidatus Electrothrix yaqonensis-এর বিশেষত্ব হলো এর জটিল অভ্যন্তরীণ গঠন। এর ফিলামেন্ট বা সুতোসদৃশ কাঠামোর বাইরের অংশ জুড়ে ছড়িয়ে আছে অত্যন্ত পরিবাহী পেরিপ্লাজমিক ফাইবার (periplasmic fibers), যেগুলো বড়সড় খাঁজের (ridges) মধ্যে থাকে। এই খাঁজগুলো অন্যান্য পরিচিত প্রজাতির তুলনায় তিন গুণ প্রশস্ত এবং এর মধ্যে রয়েছে অনন্য নিকেল-ভিত্তিক অণু। কোষগুলোর সংযোগস্থলে একটি চাকার স্পোকের মতো দেখতে কার্টহুইল-আকৃতির গঠন এসব ফাইবারকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখে, যা বৈদ্যুতিক নেটওয়ার্কে অতিরিক্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা দেয়।

গবেষকদের মতে, এই প্রজাতিটি Ca. Electrothrix গোষ্ঠীর একটি প্রাচীন বিবর্তনীয় শাখা হতে পারে। এর বিশেষ গঠন ও বিস্তৃত বিপাকীয় ক্ষমতা কেবল ব্যাকটেরিয়ার বিবর্তন ও পরিবেশভেদে তাদের কার্যকারিতা সম্পর্কে নতুন তথ্য দেয়।

নতুন প্রজাতির কেবল ব্যাকটেরিয়ার ফিলামেন্ট।ক্রেডিট: Cheng Li
নতুন প্রজাতির কেবল ব্যাকটেরিয়ার ফিলামেন্ট।
ক্রেডিট: Cheng Li

এই আবিষ্কারের ব্যবহারিক দিকও রয়েছে। এই ব্যাকটেরিয়ার প্রাকৃতিক ইলেকট্রন পরিবাহিতা তাকে বায়োরিমিডিয়েশনের (জৈব দূষণমুক্তকরণ) একটি সম্ভাবনাময় মাধ্যম করে তুলেছে, যা পলিমাটি থেকে দূষক পদার্থ সরাতে সক্ষম। পাশাপাশি, এর উচ্চ পরিবাহী নিকেল-প্রোটিন কাঠামো বায়োইলেকট্রনিক্সে নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথ দেখাতে পারে।

এই আবিষ্কার কেবল জীবজগত সম্পর্কে আমাদের জ্ঞান বাড়ায়নি, বরং প্রকৃতির নিজস্ব নকশার উপর ভিত্তি করে টেকসই প্রযুক্তির নতুন পথও উন্মোচন করেছে।

———

A novel cable bacteria species with a distinct morphology and genomic potential. Applied and Environmental Microbiology (2025).
DOI: 10.1128/aem.02502-24

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মেন্ডেলের মটরশুঁটি নিয়ে শতাব্দী পুরোনো জেনেটিক রহস্য অবশেষে সমাধান হল!
পরবর্তী প্রবন্ধ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো পিঁপড়ার জীবাশ্ম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?