এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মহাবিশ্বে মহাকর্ষ বল একটি গণনামূলক প্রক্রিয়ার ফল, বলছেন এক পদার্থবিজ্ঞানী
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > মহাবিশ্বে মহাকর্ষ বল একটি গণনামূলক প্রক্রিয়ার ফল, বলছেন এক পদার্থবিজ্ঞানী
পদার্থবিজ্ঞান

মহাবিশ্বে মহাকর্ষ বল একটি গণনামূলক প্রক্রিয়ার ফল, বলছেন এক পদার্থবিজ্ঞানী

পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ মেলভিন ভপসন মহাকর্ষ নিয়ে ভাবার এক নতুন দৃষ্টিভঙ্গি প্রস্তাব করছেন। তিনি বলছেন মহাকর্ষ শুধুমাত্র কোনো বলি নয়, বরং এমন একটি প্রক্রিয়া যা ঘটে যখন মহাবিশ্ব নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করে।

আরবিনা শেখ
আরবিনা শেখ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 30 এপ্রিল, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
এই শিল্পীর কল্পচিত্রে মহাবিশ্বের বিবর্তনকে দেখানো হয়েছে — বাম দিকে বিগ ব্যাং দিয়ে শুরু, এরপর মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমির আবির্ভাব। প্রথম তারার সৃষ্টি দিয়ে শেষ হয় মহাজাগতিক অন্ধকার যুগ, যার পর আসে গ্যালাক্সির গঠনের পর্যায়।M. Weiss/CfA
শেয়ার

আমরা সবাই জানি, নিউটনের সূত্র মতে দুটি বস্তুর মধ্যে একটি আকর্ষণজনিত বল কাজ করে — যাকে আমরা মহাকর্ষ বলি। পরে আইনস্টাইন তাঁর সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে দেখান, এই বল আসলে মহাকাশ-সময়ের বক্রতাজনিত একটি প্রভাব। কিন্তু নতুন এক গবেষণায় পদার্থবিদ ড. মেলভিন ভপসন জানাচ্ছেন এক বিস্ময়কর ব্যাখ্যা: মহাকর্ষ আসলে কোনো মৌলিক বল নয়, এটি হতে পারে মহাবিশ্বের ভেতরে চলমান এক ধরণের গণনামূলক প্রক্রিয়ার ফসল!

ড. ভপসনের এই তত্ত্ব ইনফরমেশন ফিজিক্স (Information Physics) নামক একটি ক্ষেত্রের ওপর ভিত্তি করে তৈরি। এই ধারায় বিশ্বাস করা হয় যে, বাস্তবতা শুধুই বস্তুগত নয়, বরং এটি একটি গঠিত তথ্যের কাঠামো — অনেকটা বিশাল এক কম্পিউটার সিমুলেশনের মত, যেখানে সমস্ত কিছুর আচরণ নির্ধারিত হয় কিছু নির্দিষ্ট কোড ও তথ্য প্রক্রিয়ার মাধ্যমে।

তথ্যের সংকোচন থেকেই মহাকর্ষ?

ভপসনের মতে, বস্তুগুলোর মধ্যে যে মহাকর্ষীয় আকর্ষণ দেখা যায়, তা আসলে মহাবিশ্বের তথ্যকে অপটিমাইজ বা সংক্ষেপ করার একটি কৌশল। তার ভাষায়, মহাবিশ্ব যেন “ঘর গুছিয়ে নিচ্ছে” অর্থাৎ এনট্রপি কমাতে বস্তুগুলোকে গুচ্ছবদ্ধ করে রাখছে, যাতে একাধিক জায়গায় না ছড়িয়ে পড়ে। এভাবে, বস্তুগুলো একত্রিত হওয়ার প্রবণতা দেখা দেয় — যাকে আমরা মহাকর্ষ বলেই জানি।

তাঁর গবেষণায় বলা হয়েছে, মহাশূন্যকে যদি অসংখ্য ক্ষুদ্র “প্রাথমিক কোষে” ভাগ করা যায়, তবে প্রতিটি কোষ হয় ফাঁকা (০) নাহলে বস্তুযুক্ত (১)। এগুলো ০ এবং ১ হিসাবে বাইনারি তথ্য ধারণ করে। যখন একাধিক কণা আশেপাশের কোষে অবস্থান করে, তখন তথ্যগত দৃষ্টিকোণ থেকে সেগুলোকে এক কোষে এনে তথ্যসংখ্যা কমিয়ে ফেলা যায়। এটি অনেকটা কম্পিউটার গেম বা সিমুলেশনে রিসোর্স ব্যবহারে দক্ষতা আনার কৌশলের মত।

তথ্য, ভর এবং মহাবিশ্ব

ড. ভপসনের আগের গবেষণাগুলোতে তিনি দেখিয়েছিলেন যে তথ্যের নিজস্ব ভর থাকতে পারে, এবং মৌলিক কণাগুলো জীবকোষের ডিএনএ-এর মতো করে তথ্য সংরক্ষণ করতে সক্ষম। এবার তিনি এটিও দাবি করছেন যে মহাবিশ্বের “কোড” বা তথ্যভিত্তিক কাঠামোর কারণেই বস্তুগুলো একত্রিত হয় — যেন মহাবিশ্ব একটি সুবিন্যস্ত, কম বিশৃঙ্খল তথ্যভাণ্ডার হিসেবে নিজেকে বজায় রাখে।

এই দৃষ্টিকোণ থেকে মহাকর্ষ কোনো দূরপাল্লার মৌলিক বল নয়, বরং একটি পার্শ্বপ্রতিক্রিয়া যা মহাবিশ্বের নিজস্ব প্রোগ্রামিং রুলস অনুযায়ী কাজ করে চলা একটি গণনামূলক প্রক্রিয়ার অংশ। এতে ধারণা করা যায় যে মহাকর্ষীয় বল আসলে তথ্য এনট্রপি হ্রাসের ফল, যাতে মহাশূন্যের কোডিং এবং পার্টিকল ট্র্যাকিং সহজ হয়।

ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রশ্ন

ভপসন মনে করেন, এই মডেল প্রচলিত তত্ত্বগুলোর থেকে মৌলিকভাবে ভিন্ন এবং এর বড় প্রভাব পড়তে পারে ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং কোয়ান্টাম তথ্যতত্ত্বে। তবে, তিনি এটাও স্বীকার করেন যে এই তত্ত্ব এখনো গবেষণার পর্যায়ে, এবং এটি ভবিষ্যতে কতটা গৃহীত হবে বা ব্যবহারিক ফলাফল দেবে — তা সময়ই বলে দেবে।

তবুও, ড. ভপসনের এই গবেষণা তথ্যতত্ত্বের আলোকে বাস্তবতাকে নতুনভাবে কল্পনা করার প্রয়াসেরই অংশ। মহাবিশ্বের প্রকৃত গঠন ও কার্যপ্রণালী বুঝতে হলে আমাদের চিন্তার সীমানা ভাঙতে হবে — আর এই ধরনের কাজ সেটাই করছে।

———

Is gravity evidence of a computational Universe? AIP Advances (2025),
DOI: 10.1063/5.0264945

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ গ্র্যাভিটেশনাল স্লিংশট দিয়ে স্যাটেলাইট উদ্ধার করলেন চীনা প্রকৌশলীরা
পরবর্তী প্রবন্ধ গোলাপের পাপড়িতে লুকানো গণিতের জাদু
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?