এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: গ্র্যাভিটেশনাল স্লিংশট দিয়ে স্যাটেলাইট উদ্ধার করলেন চীনা প্রকৌশলীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > গ্র্যাভিটেশনাল স্লিংশট দিয়ে স্যাটেলাইট উদ্ধার করলেন চীনা প্রকৌশলীরা
মহাকাশ

গ্র্যাভিটেশনাল স্লিংশট দিয়ে স্যাটেলাইট উদ্ধার করলেন চীনা প্রকৌশলীরা

চীনের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের সময় কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে ১২৩ দিন চেষ্টা করে প্রকৌশলীরা গ্র্যাভিটেশনাল স্লিংশট কৌশল ব্যবহার করে সেগুলো সফলভাবে উদ্ধার করেন। এই সাফল্য ভবিষ্যতের স্বয়ংক্রিয় মহাকাশযান নিয়ন্ত্রণে নতুন দিগন্ত খুলে দিয়েছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 29 এপ্রিল, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
উদ্ধারকৃত স্যাটেলাইটের থ্রিডি রেন্ডার।Technology and Engineering Center for Space Utilization (CSU)
শেয়ার

গত ১৫ মার্চ, ২০২৫ এ বেইজিং সময় রাত ৮টা ১৫ মিনিটে চীন লং মার্চ-২সি (Long March-2C) রকেটের মাধ্যমে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে। রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ সফল হলেও, তৃতীয় বা ‘আপার স্টেজ’-এ একটি কারিগরি ত্রুটির কারণে স্যাটেলাইট দুটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর কয়েক মাস ধরে স্যাটেলাইট দুটিকে রক্ষা করার নানা প্রচেষ্টা চালান প্রকৌশলীরা। একসময় তারা সেগুলোকে পৃথিবীর বায়ুমণ্ডলে নামিয়ে এনে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনাও করে।

CGTN–এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, উৎক্ষেপণের ১২৩ দিন পর ‘গ্র্যাভিটেশনাল স্লিংশট’ পদ্ধতির মাধ্যমে স্যাটেলাইটগুলোকে সফলভাবে ‘উদ্ধার’ করা হয়। সহজভাবে বললে, প্রকৌশলীরা পৃথিবী, চাঁদ ও সূর্যের অভিকর্ষ বল ব্যবহার করে স্যাটেলাইটগুলোর গতি ও দিক নির্ধারণ করে সেগুলোকে ঠিক কক্ষপথে নিয়ে যান। এই প্রচেষ্টায় শুধু মিশনই বাঁচে না, বরং এটি গভীর মহাকাশে নেভিগেশনের জন্য একটি সম্ভাব্য যুগান্তকারী কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। আবার যেহেতু স্যাটেলাইট দুটি এমন একটি নেটওয়ার্কের অংশ, যা পৃথিবীর কক্ষপথের বাইরে স্বয়ংক্রিয় মহাকাশযান নিয়ন্ত্রণে সক্ষম, তাই এই মিশন প্রযুক্তিগত দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ।

এই উদ্ধারের নেতৃত্ব দেন চীনের Technology and Engineering Center for Space Utilization (CSU)-এর গবেষক ঝাং হাও। CGTN Digital-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি ছিল আমার প্রথম উৎক্ষেপণ মিশন, এবং আমি প্রথমে কোনো সমস্যা হবে তা ভাবিনি। যদি স্যাটেলাইট দুটি ধ্বংস হয়ে যেত, তাহলে আমাদের বহু বছরের পরিশ্রম এবং বিনিয়োগ সবই নষ্ট হতো। এটা দলের জন্য মানসিকভাবে অনেক বড় আঘাতও হতো। সৌভাগ্যক্রমে তা হয়নি। আমরা দুটি দলে ভাগ হয়ে কাজ করেছি—এক দল স্যাটেলাইটের থ্রাস্টার নিয়ন্ত্রণ করে তার ঘূর্ণন কমানোর কাজ করে, আর আমার দল সেগুলোকে সঠিক পথে ফেরানোর জন্য সর্বোত্তম কক্ষপথ গণনা করে।”

উদ্ধার করা DRO-A এবং DRO-B স্যাটেলাইট দুটি পূর্বে উৎক্ষেপণকৃত DRO-L স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হয়ে একটি কনস্টেলেশন (নেটওয়ার্ক) তৈরি করেছে, যা মহাকাশযানের জন্য নেভিগেশন সেবা দেবে। এর মাধ্যমে ভবিষ্যতের মহাকাশযানগুলোর অবস্থান মাত্র ৩ ঘণ্টার মধ্যে জানা যাবে, যেখানে এখনকার পদ্ধতিতে ২–৩ দিন সময় লাগে।

CSU-এর আরেক গবেষক মাও জিনইউয়ানের মতে, এই প্রযুক্তি মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে যান নিয়ন্ত্রণে (autonomous piloting) নতুন যুগের সূচনা করতে পারে। অটোনমাস পাইলটিং প্রযুক্তি চীনের ২০৩০ সালে চাঁদে মানুষ পাঠানো এবং প্রস্তাবিত আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র (ILRS)-এর জন্য পে-লোড পাঠানোর মতো ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর জন্যও গুরুত্বপূর্ণ হবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ডিজিটাল মেমোরি প্রযুক্তিতে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে ‘পোক্সিয়াও’
পরবর্তী প্রবন্ধ মহাবিশ্বে মহাকর্ষ বল একটি গণনামূলক প্রক্রিয়ার ফল, বলছেন এক পদার্থবিজ্ঞানী
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?