এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: উন্নত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচ্ছে স্কুলে, আমরা কি প্রস্তুত?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মতামত > উন্নত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচ্ছে স্কুলে, আমরা কি প্রস্তুত?
মতামত

উন্নত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা যাচ্ছে স্কুলে, আমরা কি প্রস্তুত?

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ১৪ মে, ২০২৫
হালনাগাদ: 14 মে, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
২০১৮ সালে আইএমইডি-এর করা প্রকল্প মূল্যায়নে দেখা গেছে, আইসিটি শিক্ষকের মারাত্মক অভাবে বাংলাদেশ সরকারের দেয়া ৩০০ কোটি টাকার ডিজিটাল ডিভাইসের মধ্যে ৯৭ শতাংশ ডিভাইস অব্যবহৃত পড়ে আছে এবং ধুলা জমছে।Aspire to Innovate (a2i)
শেয়ার

২০২৫ সালের ১লা সেপ্টেম্বর থেকে চীনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রচলিত শিক্ষার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)–ভিত্তিক বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। ইতিমধ্যে গাইডলাইনও প্রকাশ করেছে তারা। তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা এআই প্রযুক্তির মৌলিক ধারণা ও ব্যবহারিক শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এটি চীনের ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বে আরও দক্ষ করে গড়ে তুলবে।

চীনের এই পদক্ষেপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রেও শুরু হয়েছে AI-ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর প্রস্তুতি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে প্রাথমিক স্তর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। লক্ষ্য একটাই—আগামী প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে সমন্বিত করে গড়ে তোলা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রাখা।

এই যুগান্তকারী উদ্যোগগুলো বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য হতে পারে এক চমৎকার অনুকরণীয় দৃষ্টান্ত। যদিও বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো পর্যাপ্ত প্রযুক্তিগত সুবিধা নেই, তবুও ধাপে ধাপে পরিকল্পনা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক স্তরে AI বিষয় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া যেতে পারে।

শুরুতে দেশের প্রতিটি উপজেলায় কয়েকটি নির্বাচিত ও ডেডিকেটেড স্কুলে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সংক্ষিপ্ত কোর্স চালু করা যেতে পারে। এতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে AI–বিষয়ক সচেতনতা, আগ্রহ ও দক্ষতা ধীরে ধীরে তৈরি হবে। পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও নিরাপত্তা সম্পর্কে জানার সুযোগও মিলবে।

যদি প্রাথমিক পর্যায়ে AI শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব নাও হয়, তাহলে অন্তত প্রতি সপ্তাহে ১ দিন বা মাসে ৬ ঘণ্টা করে হাতে-কলমে কম্পিউটার বিষয়ক মৌলিক শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিশুরাও আধুনিক শিক্ষার ছোঁয়া পাবে এবং প্রযুক্তির জগতে প্রবেশের স্বপ্ন দেখার সুযোগ পাবে।

যার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে ও শিখতে পারবে-

  1. কম্পিউটারের বিভিন্ন অংশের প্রাথমিক পরিচিতি,
  2. সাধারণ টাইপিং এবং মাউসের ব্যাপার,
  3. কীভাবে গুগল বা অন্য সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য সংগ্রহ করতে হয়,
  4. ছবি আঁকা এবং লেখালেখি সফটওয়্যার ব্যবহার,
  5. প্রাথমিক কোডিং এবং প্রোগ্রামিং ইত্যাদি।

পরিশেষে বলা যায় যে, এই ধরনের শিক্ষার মূল উদ্দেশ্য হবে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি ব্যবহার শেখানো। নতুন প্রযুক্তির সঙ্গে তাদের মানিয়ে নেওয়ার উপযুক্ত করে গড়ে তোলা, এবং ভবিষ্যতের উদ্ভাবনী চিন্তাধারা ও গবেষণায় উদ্বুদ্ধ করা।

প্রচলতি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের শিক্ষাব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত, একবিংশ শতাব্দীর উপযোগী, দক্ষ ও জ্ঞানভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা, যারা শুধু চাকরির জন্য শিক্ষা নয়, বরং নতুন প্রযুক্তি উদ্ভাবন, গবেষণা এবং বিশ্বে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ আপনি কি জানেন মানুষ সমুদ্রের তলদেশের কতটুকু অংশ এখন পর্যন্ত অনুসন্ধান করতে পেরেছে?
পরবর্তী প্রবন্ধ নাসার স্যাটেলাইট বলছে অ্যান্টার্কটিকায় বরফ বেড়েছে, কিন্তু কীভাবে সম্ভব?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?