এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সূর্যের মতো এক নক্ষত্রের চারপাশে থাকা ডিস্কে বরফের সন্ধান দিল ওয়েব টেলিস্কোপ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > সূর্যের মতো এক নক্ষত্রের চারপাশে থাকা ডিস্কে বরফের সন্ধান দিল ওয়েব টেলিস্কোপ
জ্যোতির্বিজ্ঞান

সূর্যের মতো এক নক্ষত্রের চারপাশে থাকা ডিস্কে বরফের সন্ধান দিল ওয়েব টেলিস্কোপ

বরফ গ্রহ গঠনে, বিশেষ করে বিশাল গ্যাসীয় জয়ান্ট তৈরিতে, বড় ভূমিকা রাখে এবং ধূমকেতুর মাধ্যমে এটি পাথুরে গ্রহেও পৌঁছাতে পারে। এবার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড স্পেক্ট্রোগ্রাফ (NIRSpec) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা HD 181327 নামের এক ইয়াং, সূর্যের মতো নক্ষত্রের চারপাশে থাকা ধূলিময় ধ্বংসাবশেষ ডিস্কে স্ফটিকাকৃতির বরফের অস্তিত্ব শনাক্ত করেছেন।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২২ মে, ২০২৫
হালনাগাদ: 22 মে, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
HD 181327 নামের নক্ষত্রের চারপাশে ধ্বংসাবশেষ ডিস্কের কল্পচিত্র।NASA/ESA/CSA/STScI/Ralf Crawford
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন নক্ষত্র HD 181327-এর চারপাশে থাকা ধ্বংসাবশেষের ডিস্কে উল্লেখযোগ্য পরিমাণে বরফের সন্ধান পেয়েছেন। এই আবিষ্কার প্রাথমিক গ্রহ গঠনের প্রক্রিয়া এবং বসবাসযোগ্য জগত তৈরির পরিবেশ সম্পর্কে নতুন ধারণা দিয়েছে।

HD 181327 নক্ষত্রটি পৃথিবী থেকে প্রায় ১৬৯ আলোকবর্ষ দূরে পিক্টর নামের নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এটি তুলনামূলকভাবে নতুন গ্রহ। এর বয়স প্রায় ২.৩ কোটি বছর এবং এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় ৩০ শতাংশ বেশি ভরের। TYC 8765-638-1 এবং WISE J192258.97-543217.8 নামেও এটি পরিচিত। এই নক্ষত্রটি একটি মেইন সিকোয়েন্স নক্ষত্র, যার চারপাশে রয়েছে একটি সক্রিয় ধ্বংসাবশেষপূর্ণ অঞ্চল।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চেন জি-র নেতৃত্বে একটি গবেষণা দল ওয়েব টেলিস্কোপের নিয়ার-ইনফ্রারেড স্পেক্ট্রোগ্রাফ (NIRSpec) ব্যবহার করে এই নক্ষত্রের বাইরের অংশে থাকা সূক্ষ্ম ধুলিকণাগুলো পর্যবেক্ষণ করে। এই ধুলিকণাগুলো ধ্বংসাবশেষ ডিস্কে ঘন ঘন সংঘর্ষের ফলে তৈরি হয়, যার মধ্যে থাকে ধুলাবালি মিশ্রিত ক্ষুদ্র পানির বরফ টেলিস্কোপ অত্যন্ত দক্ষভাবে শনাক্ত করতে পারে।

ওয়েব-এর পর্যবেক্ষণে নক্ষত্র ও তার চারপাশের ডিস্কের মাঝে একটি পরিষ্কার, ধুলিমুক্ত ফাঁকা অঞ্চল ধরা পড়ে। এই ফাঁকা জায়গার বাইরেই রয়েছে ধ্বংসাবশেষের একটি প্রশস্ত বেল্ট, যা আমাদের সৌরজগতের কুইপার বেল্টের মতোই—যেখানে বরফ ও পাথরের টুকরো, বামন গ্রহ ও ধূমকেতুর মতো বস্তু পাওয়া যায়।

গবেষণার সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারগুলোর একটি ছিল স্ফটিকাকৃতির পানির বরফের উপস্থিতি—যেটি আমাদের সৌরজগতের শনি গ্রহের বলয় এবং কুইপার বেল্টের বস্তুতেও দেখা যায়। তবে বরফ সিস্টেমে সমানভাবে ছড়িয়ে নেই। ধ্বংসাবশেষের বাইরের অঞ্চলে ২০ শতাংশের বেশি বরফ রয়েছে, মাঝখানের অংশে আছে প্রায় ৮ শতাংশ। কিন্তু তারা থেকে সবচেয়ে কাছের অংশে প্রায় কোনো বরফই পাওয়া যায়নি। গবেষকরা মনে করেন, নক্ষত্র থেকে আসা অতিবেগুনি রশ্মি বরফকে বাষ্পীভূত করে ফেলছে অথবা গ্রহাণু সদৃশ পাথুরে বস্তুগুলো বরফকে নিজেদের ভেতরে আটকে রাখছে, যেগুলো ওয়েব শনাক্ত করতে পারে না।

বিজ্ঞানীরা মনে করেন, এমন বরফপূর্ণ বস্তু গ্রহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা শুধু গ্রহের জন্মে সহায়তা করে না, বরং সিস্টেমের ভেতরের অংশে গঠিত শিলা-গ্রহে পানির সরবরাহ করতেও সাহায্য করতে পারে।

এই আবিষ্কার আমাদের বোঝার পথকে আরও সুস্পষ্ট করেছে—জীবনের জন্য অপরিহার্য পানি কীভাবে ইয়াং গ্রহ ব্যবস্থায় ছড়িয়ে থাকে এবং ভবিষ্যতে কীভাবে তা নবগঠিত পৃথিবীর মতো গ্রহে পৌঁছাতে পারে।

———

Water ice in the debris disk around HD 181327. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-08920-4

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: ভাইরাস
পরবর্তী প্রবন্ধ সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?