এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
জ্যোতির্বিজ্ঞান

সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীরা প্লুটোর বহু বাইরে 2017 OF201 নামে একটি নতুন বামন গ্রহ আবিষ্কার করেছেন, যার অস্বাভাবিক কক্ষপথ প্ল্যানেট নাইন-এর অস্তিত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২৪ মে, ২০২৫
হালনাগাদ: 24 মে, 2025
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
ছবিতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ কর্তৃক স্বীকৃত পাঁচটি বামন গ্রহ এবং সদ্য আবিষ্কৃত 2017 OF201 বামুন গ্রহ দেখা যাচ্ছে।NASA/JPL-Caltech/Sihao Cheng et al.
শেয়ার

সৌর জগতের বরফ-শীতল ও দূরবর্তী অঞ্চলে, প্লুটোর বহু গণ্ডি পেরিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা শনাক্ত করেছেন একটি সম্ভাব্য নতুন বামন গ্রহ।

এর নাম 2017 OF201, যার ব্যাস আনুমানিক ৭০০ কিলোমিটার। এটি বামন গ্রহ হওয়ার মোটামুটি সব যোগ্যতা রাখে। কিন্তু এই আবিষ্কারের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর কক্ষপথ, যা ইঙ্গিত দেয় যে বহুল আলোচিত Planet Nine (সৌরজগতের অন্ধকার অঞ্চলে কোনো বিশাল অদৃশ্য গ্রহ) থাকতে নাও পারে।

প্রিন্সটন ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী সিহাও চেং বলেন, “সূর্য থেকে এই বস্তুর কক্ষপথের সবচেয়ে দূরের বিন্দু (অ্যাফিলিয়ন) তে অবস্থিত যা পৃথিবীর কক্ষপথের তুলনায় ১৬০০ গুণ দূরে। আর থেকে এই বস্তুর সবচেয়ে কাছের বিন্দু (পেরিহেলিয়ন) পৃথিবীর কক্ষপথের ৪৪.৫ গুণ দূরে, যা প্লুটোর কক্ষপথের মতো।”

2017 OF201 এর ১৯ টি পর্যবেক্ষণ।ক্রেডিট: Cheng et al.
2017 OF201 এর ১৯ টি পর্যবেক্ষণ।
ক্রেডিট: Cheng et al.

চেং এবং তাঁর সহকর্মীরা বহুদিন ধরে সৌরজগতের বাইরের ট্রান্স-নেপ্টুনিয়ান অবজেক্ট (TNO) শনাক্ত করতে কাজ করে যাচ্ছেন। এই বস্তুগুলো হলো পাথর ও বরফের মিশ্রণে গঠিত, যা নেপচুনের কক্ষপথের বাইরেই সূর্যকে প্রদক্ষিণ করে (প্রায় ৩০ অ্যাস্ট্রোনমিকাল ইউনিট বা AU দূরে; যেখানে ১ AU মানে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব)।

এসব বস্তুকে শনাক্ত করা কঠিন— কারণ এরা আকারে ছোট, অতিরিক্ত ঠান্ডা, এবং সূর্যের আলো খুব কম প্রতিফলিত করে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে আরও উন্নত যন্ত্রপাতি তৈরি হয়েছে যা কুইপার বেল্ট এবং তার বাইরের অঞ্চল পর্যন্ত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারে। এ পর্যন্ত সবচেয়ে দূরের শনাক্ত বস্তু হলো FarFarOut, যার আকার প্রায় ৪০০ কিলোমিটার এবং এটি ১৩২ AU দূরে অবস্থিত।

চেং ও তাঁর দল 2017 OF201-কে খুঁজে পান Dark Energy Camera Legacy Survey (DECaLS) এবং Canada France Hawaii Telescope (CFHT) এর আর্কাইভ করা তথ্য বিশ্লেষণ করে। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত DECaLS ও CFHT মোট ১৯ বার বস্তুটি পর্যবেক্ষণ করেছে, যার ভিত্তিতে দলটি নিশ্চিতভাবে এর কক্ষপথ নির্ণয় করতে পেরেছে।

নেপচুন, প্লুটো এবং 2017 OF201 এর কক্ষপথের একটি চিত্র।ক্রেডিট: Jiaxuan Li/Sihao Cheng
নেপচুন, প্লুটো এবং 2017 OF201 এর কক্ষপথের একটি চিত্র।
ক্রেডিট: Jiaxuan Li/Sihao Cheng

2017 OF201 প্রথম দেখা যায় ৯০.৫ AU দূরে — প্লুটোর গড় দূরত্ব (৪০ AU) থেকে দ্বিগুণেরও বেশি। এর কক্ষপথ একটু বেশিই উপবৃত্তাকার, যা একদিকে ৪৪ AU পর্যন্ত কাছে আসে, অন্যদিকে ১৬০০ AU দূরে চলে যায় — যা Oort Cloud-এর অভ্যন্তরে পড়ে। এই Oort Cloud হলো বরফ ও পাথরের এক বিশাল মেঘ, যা সূর্য পরিবারকে ঘিরে রেখেছে একেবারে প্রান্তসীমায়।

এই বিশাল কক্ষপথ কীভাবে তৈরি হলো, তা এখনও পরিষ্কার নয়। সম্ভবত কোনো বিশাল বস্তুর মাধ্যাকর্ষণ টানে এটি ছিটকে গেছে, বা হয়তো এর কক্ষপথ পরিবর্তন একাধিক ধাপে ঘটেছে।

তবে যেটা স্পষ্ট, তা হলো এই কক্ষপথ অন্য TNO-দের মতো নয়, যাদের অবস্থান একধরনের গুচ্ছাকারে ছিল এবং যাদের দেখে কিছু জ্যোতির্বিজ্ঞানী মনে করেছিলেন, কোনো অজানা বড় গ্রহ (Planet Nine) তাদের প্রভাবিত করছে।

চেং এবং তাঁর দল 2017 OF201-এর কক্ষপথ নিয়ে কম্পিউটার সিমুলেশন চালিয়েছেন — একবার Planet Nine ধরে নিয়ে, আরেকবার না ধরে নিয়ে। তারা দেখেছেন, যদি Planet Nine না থাকে, তাহলে 2017 OF201 বর্তমানের মতোই স্থায়ীভাবে কক্ষপথে থাকতে পারে। কিন্তু যদি Planet Nine থেকে থাকে, তাহলে নেপচুনের সাথে তার মাধ্যাকর্ষণ পারস্পরিক ক্রিয়ায় ১০ কোটি বছরের মধ্যেই 2017 OF201 সৌরজগত থেকে ছিটকে পড়ে যাবে।

সার্ভের তথ্য থেকে 2017 OF201 এর চিত্র এবং এর গতিপথ।ক্রেডিট: Jiaxuan Li/Sihao Cheng
সার্ভের তথ্য থেকে 2017 OF201 এর চিত্র এবং এর গতিপথ।
ক্রেডিট: Jiaxuan Li/Sihao Cheng

এটি Planet Nine-এর অস্তিত্বের বিপক্ষে অন্যতম শক্ত প্রমাণ। একইসঙ্গে এটি ইঙ্গিত দেয়, এরকম আরও বহু বস্তু কুইপার বেল্টে এবং তার বাইরেও আছে — যাদের আমরা এখনও আবিষ্কার করতে পারিনি।

চেং বলেন, “2017 OF201 তার কক্ষপথের সময়ের মাত্র এক শতাংশ সময় এতটা কাছে আসে, যাতে আমরা সেটিকে দেখতে পারি। এরকম একটি বস্তু থাকাই ইঙ্গিত দেয়, এর মতো আরও শতাধিক বস্তু থাকতে পারে; তারা এতটাই দূরে যে আমাদের বর্তমান যন্ত্রপাতি দিয়ে ধরা যায় না।”

“যদিও টেলিস্কোপে অগ্রগতির ফলে আমরা মহাবিশ্বের দূরতম অংশেও পৌঁছাতে পারছি, কিন্তু আমাদের নিজেদের সৌরজগৎ নিয়েই এখনো অনেক কিছু জানার বাকি রয়েছে।”

2017 OF201-এর আবিষ্কার International Astronomical Union আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এবং এটি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে প্রিপ্রিন্ট ওয়েবসাইট arXiv-এ।

———

Discovery of a dwarf planet candidate in an extremely wide orbit: 2017 OF201. arXiv (2025).
DOI: 10.48550/arXiv.2505.15806

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ সূর্যের মতো এক নক্ষত্রের চারপাশে থাকা ডিস্কে বরফের সন্ধান দিল ওয়েব টেলিস্কোপ
পরবর্তী প্রবন্ধ অর্গানয়েড ইন্টেলিজেন্স: কম্পিউটার কি হবে জীবন্ত?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?