এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিশ্বের প্রথম পার্সোনালাইজড সিআরআইএসপিআর থেরাপি!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > চিকিৎসাবিজ্ঞান > বিশ্বের প্রথম পার্সোনালাইজড সিআরআইএসপিআর থেরাপি!
চিকিৎসাবিজ্ঞানজেনেটিক্স

বিশ্বের প্রথম পার্সোনালাইজড সিআরআইএসপিআর থেরাপি!

জন্মগত একটি জটিল রোগে আক্রান্ত কেজে মালডুন নামের এক শিশু বিশ্বের প্রথম ব্যক্তি, যার জন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে একক CRISPR জিন-সম্পাদনার চিকিৎসা। চিকিৎসাটি তার নির্দিষ্ট জেনেটিক সমস্যা ঠিক করতে সাহায্য করেছে, এবং এখন সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

জান্নাতুল মাইশা
জান্নাতুল মাইশা
প্রকাশিত: ২৫ মে, ২০২৫
হালনাগাদ: 25 মে, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
কেজে মালডুন, যার জন্ম হয়েছিল এমন একটি জেনেটিক রোগ নিয়ে যা তার শরীরের প্রোটিন হজমের ক্ষমতাকে প্রভাবিত করেছিল। মালডুন-ই প্রথম কোনো ব্যক্তি যাকে একেবারে তার জন্য তৈরি করা বিশেষ CRISPR চিকিৎসা দেওয়া হয়েছে।Children's Hospital of Philadelphia
শেয়ার

একটি ছোট্ট ছেলের খুব জটিল এক জেনেটিক (জন্মগত) রোগ ছিল, কিন্তু এখন সে সুস্থভাবে বড় হচ্ছে। এই শিশুটি হলো পৃথিবীর প্রথম মানুষ, যার জন্য একেবারে আলাদা করে, শুধুমাত্র তার শরীরের জন্য তৈরি একটি বিশেষ জিন-সম্পাদনার চিকিৎসা (CRISPR) দেওয়া হয়েছে। এই CRISPR থেরাপিটি শুধুমাত্র তার নির্দিষ্ট রোগ-সৃষ্টিকারী জেনেটিক মিউটেশন সংশোধনের জন্য তৈরি।

এই শিশুটির নাম কেজে মালডুন। এখন তার বয়স প্রায় দশ মাস, এবং তার বাবা-মা জানাচ্ছেন, সে ভালো আছে। তার শরীরের প্রোটিন প্রক্রিয়াজাত করার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল যে মিউটেশনের কারণে, সেটি সারানোর জন্য তাকে তিন ডোজ CRISPR থেরাপি দেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকেরা এখনই এটাকে সম্পূর্ণ “সুস্থ হয়ে যাওয়া” বলতে নারাজ। তারা বলছেন, এটা এখনো শুরুর দিক, এবং আরও অনেক কিছু শেখার আছে।

এই চিকিৎসা তৈরি করতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিজ্ঞানী, চিকিৎসক ও সরকারি সংস্থা মাত্র ছয় মাস সময় নিয়েছে। তবে The New England Journal of Medicine-এ ১৫ মে, ২০২৫ এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই থেরাপিটি কেবল মালডুনের শরীরের জিন অনুযায়ী তৈরি করা হয়েছে, অন্য কারো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না।

গবেষকেরা আশা করছেন, এই ঘটনা ভবিষ্যতে বিরল জেনেটিক রোগে আক্রান্ত অন্য মানুষদের জন্য নতুন পথ দেখাবে।

CRISPR-ভিত্তিক থেরাপি ইতিমধ্যেই সিকল-সেল অ্যানিমিয়ার মতো জেনেটিক রোগে আক্রান্ত অনেক মানুষের ওপর প্রয়োগ করা হয়েছে। তবে সেসব থেরাপি একই ধরনের রোগে অনেক মানুষের জন্য তৈরি করা হয়েছিল, তাদের জেনেটিক পার্থক্য উপেক্ষা করে। কিন্তু মালডুনের ক্ষেত্রে থেরাপিটি তার নির্দিষ্ট জেনেটিক মিউটেশনকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

মালডুন মা-বাবার কাছ থেকে দুটি ভিন্ন মিউটেশন পেয়েছিল, যার ফলে তার শরীর carbamoyl phosphate synthetase 1 (CPS-1) নামের প্রয়োজনীয় একটি এনজাইম তৈরি করতে পারত না। এতে তার শরীরে প্রোটিন ভাঙার সময় উৎপন্ন হওয়া নাইট্রোজেন যৌগ প্রক্রিয়াজাত করতে সমস্যা হতো। ফলে তার রক্তে অ্যামোনিয়া জমে যেত, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত বিষাক্ত।

এই রোগের সবচেয়ে ভালো চিকিৎসা হলো লিভার প্রতিস্থাপন, কিন্তু মালডুন তখনো তা নেওয়ার মতো বড় হয়নি। প্রতিদিন তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার বা মৃত্যুর ঝুঁকি বাড়ছিল। এরকম CPS-1 ঘাটতি জনিত রোগে আক্রান্ত শিশুদের প্রায় অর্ধেকই লিভার ট্রান্সপ্লান্ট পাওয়ার আগেই মারা যায়।

ড. আর্নস-নিকলাস বাচ্চাটির পরিবারকে অন্য একটি পথের প্রস্তাব দেন। তিনি এবং তার দল CRISPR-এর একটি নতুন কৌশল বেস এডিটিং নিয়ে কাজ করছিলেন, যা ডিএনএর নির্দিষ্ট অংশে একক অক্ষরের পরিবর্তন আনতে পারে। তারা ভাবছিলেন, এবার হয়তো মানুষের ওপর এই কৌশল প্রয়োগের সময় এসেছে।

মালডুনের বাবা-মায়ের সম্মতি নিয়ে গবেষকরা এক বিশাল সহযোগী দল গঠন করেন। তারা দ্রুততম সময়ের মধ্যে সেরা বেস এডিটিং পদ্ধতি নির্বাচন করেন এবং সেটি ইঁদুর ও বানরের ওপর পরীক্ষা করেন। বিভিন্ন কোম্পানি তাদের প্রযুক্তিগত সাহায্য ও উপাদান দিয়ে সহায়তা করে। মার্কিন FDA এই চিকিৎসার মূল্যায়ন দ্রুত সম্পন্ন করে অনুমোদন দেয়।

মাত্র ছয় মাসেই মালডুন প্রথম ডোজ পায়—যা চিকিৎসকদের মতে একটি বড় সাফল্য। প্রথম ডোজের পর কেজ বয়স অনুযায়ী প্রোটিন খেতে পারছিল, তবে অ্যামোনিয়ার মাত্রা নিয়ন্ত্রণে ওষুধ দরকার ছিল। দ্বিতীয় ডোজের পর ওষুধ পরিমাণ কিছুটা কমানো হয়, কিন্তু পুরোপুরি বন্ধ করা হয়নি।

এরপর কেজ তৃতীয় এবং শেষ ডোজ পায়। এখন তার ডাক্তাররা ধীরে ধীরে ওষুধ কমাচ্ছেন।

এই পদ্ধতি ভবিষ্যতে আরও বিরল রোগের চিকিৎসায় কিভাবে ব্যবহারযোগ্য হবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ জিন থেরাপি এমনকি শত শত মানুষের জন্য তৈরি হলেও, খরচ অত্যন্ত বেশি। আবার এটার সহজ কোনো সমাধানও নেই।

তবে কেজের বাবা-মায়ের জন্য তার বাচ্চা এই চিকিৎসার প্রতিটি অগ্রগতি একেকটা ছোট্ট অলৌকিক ঘটনা। কিছুদিন আগে কেজের মা দেখেন, তার বাচ্চা নিজে নিজে খাটে বসে আছে। তিনি আবেগভরে বলেন, “আমরা কখনো ভাবিনি এমন কিছু দেখতে পাব।”

———

Patient-Specific In Vivo Gene Editing to Treat a Rare Genetic Disease. New England Journal of Medicine (2025).
DOI: 10.1056/NEJMoa2504747

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ হারিয়ে যাওয়া যোগসূত্র: স্পাইডার পালসার ও তার হিলিয়াম সঙ্গীর রহস্য উদ্ঘাটন
পরবর্তী প্রবন্ধ পৃথিবীর কক্ষপথে কয়টি কৃত্রিম উপগ্রহ প্রদক্ষিণ করছে?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?